ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

হাসপাতালের মেঝেতে চলছে বাবার চিকিৎসা, স্যালাইনের বোতল হাতে ছেলে

আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পিএম
ছবি: সংগৃহীত

হাসপাতালের মেঝেতে বসে চিকিৎসা নিচ্ছেন বাবা। পাশে স্যালাইনের বোতল হাতে দাঁড়িয়ে তার শিশুছেলে। স্যালাইন রাখার স্ট্যান্ড নেই, নেই শয্যাও। তাই বাবার চিকিৎসা নির্বিঘ্ন রাখতে নিজের হাতে স্যালাইনের বোতল ধরে দাঁড়িয়ে আছে শিশুটি। এ চিত্র বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের।

ভুক্তভোগী ওই রোগীর নাম শহিদুল ইসলাম। তিনি বরগুনা পৌর শহরের শহীদ স্মৃতি সড়কের বাসিন্দা। দুদিন ধরে জ্বরে আক্রান্ত হওয়ার পর শনিবার (৩ অক্টোবর) সকালে হাসপাতালে ভর্তি হন। কিন্তু শয্যা না পেয়ে তার ঠাঁই হয়েছে হাসপাতালের মেঝেতে। স্যালাইন দেওয়া হলেও সেটি রাখার স্ট্যান্ড না থাকায় বিপাকে পড়েন তিনি। একপর্যায়ে তার ছোট ছেলেকে স্যালাইনের বোতল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। পরে জানালার জায়গা পরিবর্তন করে গ্রিলের সঙ্গে স্যালাইনের বোতল বেঁধে রাখেন।

শহিদুল ইসলাম বলেন, আমি দুদিন ধরে জ্বরে আক্রান্ত। সকালে হাসপাতালে এসে ভর্তি হয়েছি। কিন্তু কোনো বেড পাইনি। স্যালাইন দেওয়া হয়েছে, সেটা রাখার স্ট্যান্ড নেই। বাধ্য হয়ে আমার ছেলে স্যালাইন হাতে নিয়ে দাঁড়িয়েছিল। এখন জানালার গ্রিলের সঙ্গে স্যালাইন বেঁধে রেখেছি।

শহিদুলের মতো এমন ভোগান্তিতে পড়ছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা অনেক রোগী। বিশেষ করে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় প্রতিনিয়ত বাড়ছে চাপ।

হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ডেঙ্গু রোগীদের জন্য নির্ধারিত শয্যা রয়েছে ৫০টি। কিন্তু বর্তমানে রোগীর সংখ্যা নির্ধারিত শয্যার চেয়েও বেশি। ফলে অতিরিক্ত রোগীদের মেঝেতে রেখেই চিকিৎসা দিতে হচ্ছে।

বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রেজওয়ানুর আলম বলেন, ডেঙ্গু রোগীদের জন্য হাসপাতালে ৫০টি শয্যা নির্ধারিত রয়েছে। তবে রোগীর সংখ্যা নির্ধারিত শয্যার চেয়ে বেশি হলে অতিরিক্ত রোগীদের বাধ্য হয়ে মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। ছবিতে যে রোগীকে মেঝেতে বসে চিকিৎসা নিতে এবং তার সন্তানকে স্যালাইনের বোতল হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে, সেটি সাময়িক পরিস্থিতি ছিল। স্যালাইন ঝোলানোর ব্যবস্থা করার আগ পর্যন্ত শিশুটি বোতলটি ধরে রেখেছিল। পরে স্যালাইন ঝোলানোর ব্যবস্থা করা হয়েছে। এদিকে রোগীর বাড়তি চাপ সামাল দিতে শয্যাসংখ্যা বাড়ানোর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাজীপুরে পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে
গাজীপুর মহানগরীর ডেগেরচালা এলাকায় ম্যাট্রিক্স গার্মেন্টসে লাগা আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। 
গাজীপুরে পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে
মনপুরায় ইউপি সদস্যের হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা  
ভোলার মনপুরায় মো. শরিফ নামে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
মনপুরায় ইউপি সদস্যের হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা  
ঝগড়ার প্রতিশোধে শিশুকে গলাকেটে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন
শরীয়তপুরের ডামুড্যায় নিখোঁজের প্রায় ছয় ঘণ্টা পর সোয়াইফ হোসেন (সাড়ে ৩ বছর) নামে এক শিশুর বস্তাবন্দি গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঝগড়ার প্রতিশোধে শিশুকে গলাকেটে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন
পতিত সরকার অন্ধকার ভবিষ্যৎ রেখে পালিয়ে গেছে: তিতুমীর
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা প্রফেসর ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, পতিত সরকার এমন এক ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে, যা যুবসমাজের অনিশ্চিত ভবিষ্যৎ তৈরি করেছে। তারা এক অন্ধকার ভবিষ্যৎ রেখে পালিয়ে গেছে। পতিত সরকার জনগণের ইচ্ছা-আকাঙ্ক্ষা এবং সামনের দিকের অগ্রযাত্রার কোনো চিন্তা না করে নিজেদের লালনপালন করার এক অর্থনীতি চালু করে রেখেছিল।
পতিত সরকার অন্ধকার ভবিষ্যৎ রেখে পালিয়ে গেছে: তিতুমীর
আশুলিয়ায় বৈদ্যুতিক মিটার চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার
ঢাকার আশুলিয়ায় শিল্প কারখানার বৈদ্যুতিক মিটার চোর চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আশুলিয়ায় বৈদ্যুতিক মিটার চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার
আরও পড়ুন
বিট কার্যালয়ের রান্নাঘরে মিলল সংরক্ষিত বনের গাছ, সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা
অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ
মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা, প্রধান আসামির জামিন
এক মাসে ১৫২ জনের প্রাণ কেড়ে নিল ডেঙ্গু