
ঝিনাইদহের কালীগঞ্জে সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ড, অপতৎপরতা এবং বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র-চক্রান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
শনিবার (৩ অক্টোবর) বিকেল ৪টার সময় কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। এতে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলটি কালীগঞ্জ কুলা ইস্টার্ন বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন এবং আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।
আরটিভি/এমএইচজে



