ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

ঢাকা বাইপাস এশিয়ান হাইওয়েতে বড় ভাঙন, আতঙ্কে স্থানীয়রা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পিএম
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চলমান ঢাকা বাইপাস এশিয়ান হাইওয়ে প্রকল্পের (গাজীপুর-জয়দেবপুর-দেবগ্রাম-ভুলতা-মদনপুর সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প) একটি অংশে বড় ধরনের ধস ও ভাঙন দেখা দিয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকালে সড়কের বিভিন্ন স্থানে ভয়াবহ ফাটল দেখতে পান স্থানীয়রা।

সোনারগাঁয়ের সিংলাব-পাকুন্দা এলাকার একটি আন্ডারপাসের পূর্ব পাশে প্রায় ২৫০ মিটারজুড়ে সড়ক দেবে যাওয়ায় এই ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় বড় দুর্ঘটনা এড়াতে ওই অংশে যান চলাচল বন্ধ করে দিয়েছে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ। এতে মহাসড়কে বিপুলসংখ্যক যানবাহন আটকা পড়ছে এবং সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও চালকরা।

ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন ঢাকা বাইপাস সড়ক চার লেন উন্নয়ন প্রকল্পের পরিচালক (পিডি) সৈয়দ আসলাম আলী।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সড়কের পিচঢালা অংশের বিভিন্ন স্থানে আড়াআড়ি ও লম্বালম্বি ফাটল তৈরি হয়েছে। কোথাও কোথাও পিচ উঠে গিয়ে নিচের মাটি ও নির্মাণসামগ্রী বেরিয়ে পড়েছে। পাশাপাশি সড়কের কিছু অংশ নিচের দিকে বসে গেছে। এতে সড়কটির স্থায়িত্ব ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের কেউ কেউ নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের অভিযোগ, সড়ক নির্মাণের সময় নিম্নমানের উপকরণ ব্যবহারের পাশাপাশি মহাসড়কের আশপাশ থেকে রাতের আঁধারে মাটি কাটার কারণে সড়কের ভিত্তি দুর্বল হয়ে থাকতে পারে।

তবে, নির্মাণকাজে অনিয়ম বা নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন প্রকল্প পরিচালক সৈয়দ আসলাম আলী। তিনি জানান, টানা কয়েক দিনের বৃষ্টিতে সড়কের নিচের মাটি নরম হয়ে যায়। এর ওপর অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের ফলে নরম মাটি সরে গিয়ে সড়কের কিছু অংশ বসে যায় এবং ফাটল সৃষ্টি হয়।

তিনি আরও বলেন, নির্মাণকারী বেসরকারি অংশীদার ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। জরুরি ভিত্তিতে ডাইভারশন সড়ক তৈরি করে যান চলাচলের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত অংশে প্রয়োজনীয় কারিগরি ব্যবস্থা নিয়ে দ্রুত সংস্কারকাজ করা হবে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মসজিদে জমি দানের সিদ্ধান্ত বৃদ্ধার, বেধড়ক পেটালেন দুই ছেলে-দুই নাতি
রংপুরের পীরগঞ্জে মসজিদের নামে পাঁচ শতক জমি দানের সিদ্ধান্ত নেওয়ায় ৭৫ বছর বয়সী এক বৃদ্ধাকে মারধরের অভিযোগ উঠেছে তার দুই ছেলে ও দুই নাতির বিরুদ্ধে। এ ঘটনায় জোবেদা বেগম নামে ওই নারী থানায় লিখিত অভিযোগ করেছেন।
মসজিদে জমি দানের সিদ্ধান্ত বৃদ্ধার, বেধড়ক পেটালেন দুই ছেলে-দুই নাতি
সমশেরপুরে মাদরাসা ভবন নির্মাণে ৫ লাখ টাকা অনুদান দিলেন প্রবাসী সুমন
কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জের সমশেরপুর নুরে মদিনা ক্যাডেট মাদরাসার নতুন ভবন নির্মাণে ৫ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রবাসী মিজানুর রহমান সুমন।
সমশেরপুরে মাদরাসা ভবন নির্মাণে ৫ লাখ টাকা অনুদান দিলেন প্রবাসী সুমন
যাত্রীবেশে বৃদ্ধার সঙ্গে অটোরিকশায় ওঠেন ‘দরবেশ’, অতঃপর...
চট্টগ্রামের মিরসরাইয়ে দরবেশ সেজে সিএনজিচালিত অটোরিকশায় উঠে এক বৃদ্ধাকে অচেতন করে সাড়ে ৪ আনা স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
যাত্রীবেশে বৃদ্ধার সঙ্গে অটোরিকশায় ওঠেন ‘দরবেশ’, অতঃপর...
তালাবদ্ধ ঘরে অঙ্গার তরুণ, পরিবারের অভিযোগ পুড়িয়ে হত্যা
গাজীপুরের শ্রীপুরে তালাবদ্ধ টিনশেডে ঘরে আগুন দিয়ে এক তরুণকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (৪ অক্টোবর) সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তালাবদ্ধ ঘরে অঙ্গার তরুণ, পরিবারের অভিযোগ পুড়িয়ে হত্যা
সাংবাদিককে মারধর করে টাকা ও সোনার আংটি ছিনতাই
গাইবান্ধার সুন্দরগঞ্জে আগামীর সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি শেখ মামুনুর রশিদকে মারধর ও গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় তার কাছে থাকা টাকা ও স্বর্ণের আংটি ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন তিনি।
সাংবাদিককে মারধর করে টাকা ও সোনার আংটি ছিনতাই
আরও পড়ুন
বর্ষা শেষ, তবুও থামেনি পদ্মার ভাঙন
ভুল মানুষ, তবুও বারবার প্রাক্তনকে মনে পড়ে কেন
ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও
‘এখন কোথায় যায়া ঠাঁই নিমু! শেষ সম্বলটুকুও কাড়ি নিল রাক্ষসী’