ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নদীভাঙন রোধে শিক্ষার্থী-এলাকাবাসীর মানববন্ধন

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পিএম
নদীভাঙন রোধে মানববন্ধন করছেন শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় এলাকাবাসী : ছবি আরটিভি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়নে ভয়াবহ নদীভাঙন রোধে মানববন্ধন করেছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় এলাকাবাসী।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের নদীভাঙনকবলিত এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। এ সময় নদীভাঙন থেকে কাঁচিকাটা ইউনিয়নকে রক্ষায় দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান তারা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পদ্মা নদীর ভাঙনে কাঁচিকাটার বসতবাড়ি, ফসলি জমি, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হচ্ছে। প্রতিবছর ভাঙনের কারণে নতুন নতুন এলাকা হুমকির মুখে পড়ছে। ফলে নদীপাড়ের মানুষের মধ্যে দেখা দিয়েছে চরম আতঙ্ক ও অনিশ্চয়তা।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, নদীভাঙনের কারণে শুধু মানুষের বসতভিটাই নয়, তাদের শিক্ষা ও ভবিষ্যৎও হুমকির মুখে পড়ছে। ভাঙন অব্যাহত থাকলে একসময় কাঁচিকাটার অনেক এলাকা মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই দ্রুত নদীর তীর সংরক্ষণ করে স্থায়ীভাবে ভাঙন বন্ধ করার দাবি জানান তারা।

স্থানীয় বাসিন্দা বাহাদুর সরদার বলেন, দীর্ঘদিন ধরে তারা নদীভাঙনের সঙ্গে যুদ্ধ করে বসবাস করছেন। একের পর এক বসতবাড়ি ও জমি নদীতে চলে যাচ্ছে। এখন আর সাময়িকভাবে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর ব্যবস্থা নয়, তারা চান স্থায়ী সমাধান।

তিনি আরও বলেন, আমাদের কাঁচিকাটা যদি নদীগর্ভে বিলীন হয়ে যায়, তাহলে আমরা জেলা প্রশাসকের কার্যালয় ও পানি উন্নয়ন বোর্ডের অফিসে গিয়ে বাসাবাড়ি করে থাকব। তারা যদি দ্রুত নদীভাঙন রোধের ব্যবস্থা না করেন, তাহলে আমাদের সামনে আর কোনো পথ থাকবে না।

আরেক স্থানীয় বাসিন্দা কায়কোবাদ মোল্লা বলেন, নদীভাঙনের কারণে প্রতিনিয়ত মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। কখন কার ঘরবাড়ি নদীতে চলে যায়, সেই শঙ্কায় থাকতে হচ্ছে। তিনি কাঁচিকাটার নদীতীর রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

স্থানীয়দের ভাষ্য, নদীভাঙনের কারণে এরই মধ্যে অনেক পরিবার বসতভিটা ও ফসলি জমি হারিয়েছে। আগেও কাঁচিকাটা এলাকায় নদীভাঙনে বসতবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার খবর এসেছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে কাঁচিকাটার উত্তর মাথাভাঙা মান্নান সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনও পদ্মায় বিলীন হওয়ার খবর প্রকাশিত হয়েছিল।

এদিকে কাঁচিকাটা ইউনিয়নটি পদ্মা নদীবেষ্টিত হওয়ায় দীর্ঘদিন ধরেই নদীভাঙনের ঝুঁকিতে রয়েছে। বিভিন্ন সময়ে স্থানীয়রা ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়ে আসছেন। ২০২৫ সালেও কাঁচিকাটায় ভিটেমাটি রক্ষা ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন হয়েছিল।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের শরীয়তপুর কার্যালয়ের তথ্য অনুযায়ী, ভেদরগঞ্জ উপজেলায় পদ্মা নদীর ভাঙন রোধে নদীতীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। প্রকল্পটির অন্যতম লক্ষ্য নদীভাঙন থেকে নির্দিষ্ট এলাকা রক্ষা করা এবং ঝুঁকিপূর্ণ তীর প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা।

তবে স্থানীয়দের দাবি, প্রকল্প বা সাময়িক প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও কাঁচিকাটার ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে দ্রুত ও কার্যকরভাবে রক্ষায় আরও উদ্যোগ প্রয়োজন। তাদের প্রত্যাশা, নদীভাঙনের স্থায়ী সমাধানে পরিকল্পিত ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে।

বিষয়টি নিয়ে বক্তব্য জানতে শরীয়তপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী মিলটন হোসেন এর সরকারি মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

মানববন্ধন থেকে দ্রুত কাঁচিকাটা ইউনিয়নের নদীতীর রক্ষা, স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ এবং ভাঙনকবলিত মানুষের জানমাল ও বসতভিটা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

আরটিভি/এমএম‎

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাতে নিখোঁজ, সকালে সড়কের পাশে মিলল যুবকের মরদেহ
চাঁদপুরের কচুয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে আজিজ হোসেন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রাতে নিখোঁজ, সকালে সড়কের পাশে মিলল যুবকের মরদেহ
২৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরা, শনাক্ত চোর
নাটোর রেলস্টেশন থেকে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার উইবারের চুরি হওয়া ল্যাপটপ ও ক্যামেরা ২৪ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে, রেলস্টেশনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চুরির ঘটনায় জড়িত একজনকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে কাজ করছে পুলিশ।
২৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরা, শনাক্ত চোর
ঢাকার দুই হাসপাতাল ও ফিলিং স্টেশনকে জরিমানা
ঢাকার ধামরাইয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি হাসপাতাল ও একটি ফিলিং স্টেশনকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ঢাকার দুই হাসপাতাল ও ফিলিং স্টেশনকে জরিমানা
বাসে ‘হাফ ভাড়ার’ দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে কলেজের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় ঢাকাগামী লেনে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে মহাসড়কে প্রায় আধা ঘণ্টা অবস্থান করে বাস মালিকদের আল্টিমেটাম দিয়ে মহাসড়ক থেকে সরে যান শিক্ষার্থীরা।
বাসে ‘হাফ ভাড়ার’ দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
নারিকেল পাড়তে গাছে উঠে ছিলেন মাহিন, অতঃপর...
বাগেরহাটের শরণখোলায় নারিকেল গাছ থেকে পড়ে মাহিন হাওলাদার (১৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের গোলবোনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহিন মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা ইসমাইল হাওলাদারের ছেলে। তবে বর্তমানে সে খোন্তাকাটা ইউনিয়নের গোলবোনিয়া আবাসন পল্লীতে পরিবারের সঙ্গে বসবাস করত। মাহিনের বড় ভাই রাজু হাওলাদার জানান, তাদের বাবা পরিবার থেকে আলাদা হয়ে খুলনায় বসবাস করেন। এরপর তারা গোলবোনিয়া আবাসন পল্লীতে এসে বসবাস শুরু করেন। মাহিন একসময় পড়াশোনা করলেও বর্তমানে বিভিন্ন মানুষের ডাকে নারিকেল ও সুপারি পাড়ার কাজ করত। বৃহস্পতিবার সকালে স্থানীয় রহমান তালুকদার নারিকেল পাড়ার জন্য মাহিনকে একটি গাছে উঠতে বলেন। গাছে ওঠার কিছুক্ষণ পর অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয় সে। পরে স্বজনেরা দ্রুত তাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় মাহিনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে খুলনায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত কমিউনিটি মেডিকেল অফিসার বিশ্বজিৎ মজুমদার বলেন, নারিকেল গাছ থেকে পড়ে আহত মাহিনকে হাসপাতালে আনা হলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে পথেই তার মৃত্যু হয়েছে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম জানান, গাছ থেকে পড়ে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে তিনি হাসপাতালে গিয়েছেন। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আরটিভি/টিআর
নারিকেল পাড়তে গাছে উঠে ছিলেন মাহিন, অতঃপর...
আরও পড়ুন
রামেবি উপাচার্যকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অপচেষ্টার প্রতিবাদে রামেকে মানববন্ধন
পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে খুবিসাসের মানববন্ধন
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন
কুমিল্লায় ডাকাতি ও গৃহবধূকে গুলিবিদ্ধকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ