ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু

বান্দরবান প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ০৮:১১ পিএম
ছবি: আরটিভি

বান্দরবানের দুস্থ ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে ও সুস্বাস্থ্য রক্ষায় সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের উদ্যোগে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা সহায়তা কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকালে বান্দরবানের রাজারমাঠে এই বিশেষজ্ঞ চিকিৎসা সহায়তা কার্যক্রম শুরু হয়।

এ সময় মেডিসিন,চক্ষু, গাইনি, শিশু, চর্মরোগসহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক গরীব ও অসহায় রোগীদের চিকিৎসা প্রদান করেন এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ করেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরনের চিকিৎসা সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেছে এলাকার স্থানীয় বাসিন্দারা, ভবিষ্যতেও পার্বত্য এলাকার মানুষের পাশে থেকে জীবনযাত্রার মানোন্নয়ন ও এই ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে সাধারণ জনগণ।

এদিকে ৭ ফিল্ড অ্যাম্বুলেন্স বান্দরবানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ড. সরফরাজ হায়দার জানান, বান্দরবানে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর নিরাপত্তার পাশাপাশি জীবনমান উন্নয়নে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর এই দুইদিনব্যাপী বিশেষজ্ঞ চিকিৎসা সহায়তা কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী কিছুটা হলেও স্বাস্থ্য সচেতন হবে এবং বিনামূল্যে ওষুধ পেয়ে স্বস্তিতে জীবনধারণ করতে পারবে।

তিনি বলেন, দুইদিন রাজারমাঠে চক্ষু রোগীদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হবে আর যাদের চক্ষু রোগে অপারেশন প্রয়োজন পরবর্তীতে তাদের সেনাবাহিনীর উদ্যোগে আরো উন্নত চিকিৎসা প্রদান করা হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অন্ধকারে নিজেকে লুকানোর চেষ্টা ৭ বছরের শিশুর, একান্ত জিজ্ঞাসায় মিলল আপন চাচার নাম 
নড়াইল সদর উপজেলায় আপন চাচার বিরুদ্ধে ৭ বছরের এক ভাতিজিকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে নড়াইল সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
অন্ধকারে নিজেকে লুকানোর চেষ্টা ৭ বছরের শিশুর, একান্ত জিজ্ঞাসায় মিলল আপন চাচার নাম 
ভুল বুঝতে পেরে থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন মাদকাসক্ত যুবক
দীর্ঘদিন মাদক সেবনের পর নিজের ভুল উপলব্ধি করে স্বেচ্ছায় থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন নীলফামারীর সৈয়দপুরের শুকুর আলী নামে এক যুবক।
ভুল বুঝতে পেরে থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন মাদকাসক্ত যুবক
চাঁদপুরে জাল টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
চাঁদপুরে ১৬ হাজার টাকার জাল নোটসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চাঁদপুরে জাল টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
শিক্ষক সংকটে কুড়িগ্রামের সরকারি কলেজে ব্যহত হচ্ছে পাঠদান
কুড়িগ্রামের রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজে শিক্ষক সংকট চরম আকার ধারণ করেছে। ৬০টি অনুমোদিত শিক্ষক পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ২৭জন। শূন্য রয়েছে ৩৩টি পদ। এর মধ্যে ১৩টি বিষয়ে কোনো শিক্ষকই নেই। ফলে এক বিষয়ের শিক্ষককে অন্য বিষয়ের ক্লাস নিতে হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে বিষয়ভিত্তিক পাঠদান। শিক্ষক সংকটের পাশাপাশি পর্যাপ্ত অ্যাকাডেমিক ভবন ও শ্রেণিকক্ষ না থাকায় জীর্ণ টিনশেড ভবনে দুর্ভোগের মধ্যে ক্লাস করছে কলেজটির সাড়ে তিন হাজার শিক্ষার্থী।
শিক্ষক সংকটে কুড়িগ্রামের সরকারি কলেজে ব্যহত হচ্ছে পাঠদান
জীববিজ্ঞানের বই নিতে ছাত্রীকে একা যেতে বলেন শরীরচর্চার শিক্ষক, অতঃপর...
চাঁপাইনবাবগঞ্জে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে গোলাম কবির (৫৪) নামে এক শিক্ষককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
জীববিজ্ঞানের বই নিতে ছাত্রীকে একা যেতে বলেন শরীরচর্চার শিক্ষক, অতঃপর...
আরও পড়ুন
বান্দরবানে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ২
সীমান্তে ৪ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার
সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছালো
তায়িফাকে হত্যার পর বাক্সে লুকিয়ে রাখেন ফুফু