
বরগুনায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছে আরও ১৮ জন। রোগটিতে জেলায় আক্রান্তের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বরগুনা সিভিল সার্জন অফিস থেকে সর্বশেষ এ তথ্য জানানো হয়েছে।
জেলার বিভিন্ন হাসপাতালে এবং বরগুনা জেনারেল হাসপাতালে নিয়মিত ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
বরগুনার সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহ জানিয়েছেন, জানুয়ারি থেকে বরগুনায় ২ হাজার ৫০১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। যাদের মধ্যে ২ হাজার ৪৪১ জন সুস্থ হয়েছেন। বর্তমানে বরগুনা জেনারেল হাসপাতালে ৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এ বছর বরগুনায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু হয়েছে।
আরটিভি/এমএম



