ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ১০:৫৫ এএম
পেছনে হাতকড়া পরিয়ে আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক আসাদুল হক সবুজকে। ছবি: সংগৃহীত

বরগুনায় চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার এক সাংবাদিকের ডোপ টেস্ট করিয়েছে পুলিশ। তবে মামলার এজাহারে তার বিরুদ্ধে মাদক সেবন, বহন বা মাদক-সংক্রান্ত কোনো অভিযোগ নেই। পরীক্ষার প্রতিবেদনেও তার শরীরে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

এদিকে, তাকে দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরিয়ে আদালতে নেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা। গ্রেপ্তার সাংবাদিক মো. আসাদুল হক সবুজ দৈনিক কালবেলার বরগুনা প্রতিনিধি। তিনি জেলার গৌরীচন্না ইউনিয়নের ভূতমারা এলাকার বাসিন্দা।

পুলিশ ও মামলার নথি সূত্র জানায়, গত বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে নিজ বাড়ির সামনে থেকে আসাদুল হককে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরদিন বৃহস্পতিবার (১ অক্টোবর) তাকে বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১–এ হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতে নেওয়ার সময় আসাদুলের দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো ছিল। এর আগে সদর থানা পুলিশ তাকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে ডোপ টেস্ট করায়। পরীক্ষার প্রতিবেদনে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

আসাদুলের পরিবারের অভিযোগ, মামলায় মাদক-সংক্রান্ত কোনো অভিযোগ না থাকার পরও ডোপ টেস্ট করানোর কারণে সামাজিকভাবে হেয় হতে হয়েছে তাদের। পাশাপাশি পেছনে হাতকড়া পরিয়ে আদালতে নেওয়ার ঘটনাকে তারা অমানবিক ও অপমানজনক বলে দাবি করেছেন।

আরটিভি নিউজ/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাজেকে চলা অবরোধ নিয়ে সবশেষ যা জানা যাচ্ছে
রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেকে বহিরাগত সশস্ত্র দল অপসারণের ৩ দফা দাবিতে ডাকা অনির্দিষ্টকালের অবরোধের চলছে। 
সাজেকে চলা অবরোধ নিয়ে সবশেষ যা জানা যাচ্ছে
যুবদল নেতা হত্যার ঘটনায় ছাত্রদল নেতাকে প্রধান আসামি করে মামলা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুবদল নেতা ফকির জহিরুল ইসলাম হত্যার ঘটনায় মামলা হয়েছে। 
যুবদল নেতা হত্যার ঘটনায় ছাত্রদল নেতাকে প্রধান আসামি করে মামলা
সেতুর নিচে পড়ে ছিলেন মাদরাসাশিক্ষক, হৃদয়বিদারক ঘটনার মুখোমুখি পরিবার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদ নগর বরুণা মাদরাসার শিক্ষক মাওলানা শাহ মনিরুজ্জামান জসিম তালুকদার নিখোঁজের একদিন পর মারা গেছেন।
সেতুর নিচে পড়ে ছিলেন মাদরাসাশিক্ষক, হৃদয়বিদারক ঘটনার মুখোমুখি পরিবার
প্রতিবেশী ৩ যুবকের দেওয়া নুডলস খেয়ে ‘অপূরণীয় ক্ষতি’ কিশোরীর
ফরিদপুরের ভাঙ্গায় এক কিশোরীর ঘরে ঢুকে চেতনানাশক ওষুধ খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী তিন যুবকের বিরুদ্ধে। 
প্রতিবেশী ৩ যুবকের দেওয়া নুডলস খেয়ে ‘অপূরণীয় ক্ষতি’ কিশোরীর
তরুণীকে নিয়ে তদন্তকেন্দ্রের বাথরুমে পুলিশ কর্মকর্তা, অতঃপর...
বগুড়ার মোকামতলা পুলিশ তদন্তকেন্দ্রের এক উপ-পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। 
তরুণীকে নিয়ে তদন্তকেন্দ্রের বাথরুমে পুলিশ কর্মকর্তা, অতঃপর...
আরও পড়ুন
ডিসেম্বরে শেখ হাসিনার আগমন ঘিরে বরগুনায় ছাত্রলীগের ঝটিকা মিছিল
কবি ও সাংবাদিক রথো রাফি মারা গেছেন
হঠাৎ বাংলাদেশের ভূয়সী প্রশংসায় কলকাতার ময়ূখ, ঘটনা কী
নোয়াখালীর চাটখিলে সাংবাদিক এস কে সৌরভের ওপর হামলার অভিযোগ