ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

রাইস মিল থেকে রক্তাক্ত অবস্থায় বাড়ি ফেরে ৪ বছরের শিশু

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ১১:২৭ এএম
প্রতীকী ছবি

রাজশাহীর বাগমারা উপজেলায় ৪ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে ইমন (১৮) নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত ইমন পলাতক রয়েছেন।

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইমন ওই গ্রামের বাসিন্দা। তিনি একই গ্রামের জাহাঙ্গীর আলমের একটি রাইস মিলে কাজ করতেন।

শিশুটির পরিবারের অভিযোগ, বাড়ির সামনে খেলাধুলার সময় ইমন অন্য এক ব্যক্তির মাধ্যমে শিশুটিকে রাইস মিলে ডেকে নেন। সেখানে নিয়ে শিশুটির সঙ্গে বলাৎকারের ঘটনা ঘটানো হয় বলে পরিবারের দাবি।

পরে শিশুটি কান্নাকাটি করে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায়। এ সময় তার পরনের পোশাক রক্তমাখা ও ভেজা অবস্থায় পাওয়া যায় বলে পরিবারের সদস্যরা জানান। শিশুটির শরীরের পেছনের অংশে গুরুতর জখম হয়েছে এবং রক্তক্ষরণ হচ্ছিল বলেও তারা দাবি করেন।

শিশুটির বাবা বলেন, ইমন তার ছেলেকে রাইস মিলে ডেকে নিয়ে যান। সেখানে তার সঙ্গে খারাপ কাজ করা হয়েছে বলে শিশুটি জানায়। এতে তার গুরুতর জখম হয়েছে। ঘটনার পর ইমনের সন্ধান করা হলেও তাকে পাওয়া যায়নি।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর শিশুটিকে দ্রুত বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটি হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে।

এদিকে অভিযুক্ত যুবক পলাতক থাকায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোহিঙ্গাদের বাংলাদেশি বানানোর ‘আঁতুড়ঘর’ কলমাকান্দা নির্বাচন অফিস
নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসে আবারও দুই রোহিঙ্গা নাগরিকের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির অভিযোগ উঠেছে। 
রোহিঙ্গাদের বাংলাদেশি বানানোর ‘আঁতুড়ঘর’ কলমাকান্দা নির্বাচন অফিস
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে আজ প্রতীক বরাদ্দ
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে বৃহস্পতিবার (৮ অক্টোবর) নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে প্রার্থীদের নির্বাচনী প্রচার।
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে আজ প্রতীক বরাদ্দ
গোপালগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা
গোপালগঞ্জ জেলা শাখা ছাত্রদলের ২৮ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
গোপালগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা
রংপুর সিটির উন্নয়নে ১ হাজার ৮১৩ কোটি টাকার প্রকল্প অনুমোদন
রংপুর মহানগরীর অবকাঠামোগত উন্নয়নে ১ হাজার ৮১৩ কোটি ২৮ লাখ টাকার দুটি প্রকল্প একনেক সভায় অনুমোদিত হওয়ায় প্রধানমন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রংপুর সিটি করপোরেশনের (আরপিসিসি) প্রশাসক।
রংপুর সিটির উন্নয়নে ১ হাজার ৮১৩ কোটি টাকার প্রকল্প অনুমোদন
ছিনতাইকারী ধরতে তরুণদের বাহিনী গঠন, চালায় অভিযান
গাজীপুরের টঙ্গীতে ছিনতাই, মাদক সেবন ও মাদকব্যবসার মতো অপরাধ দমনে নিজেদের উদ্যোগে মাঠে নেমেছে একদল তরুণ। ‘বাংলাদেশ ইয়ুথ রেভল্যুশন’ নামে সংগঠনটির সদস্যরা নির্দিষ্ট পোশাক পরে এলাকায় টহল দেন, বিভিন্ন অভিযানে অংশ নেন এবং সন্দেহভাজনদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। 
ছিনতাইকারী ধরতে তরুণদের বাহিনী গঠন, চালায় অভিযান
আরও পড়ুন
যুবককে বাঁশবাগানে নিয়ে দলবদ্ধ বলাৎকার, ভিডিওধারণ করে ব্ল্যাকমেইল
রাজশাহীতে ১ হাজার ২০০ শয্যার হাসপাতাল নির্মাণে ৪৯৭ কোটি টাকা অনুমোদন
ভাড়ার অতিরিক্ত টাকা দিতে রাজি হননি শিক্ষার্থী, অতঃপর...
হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু