ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পিএম
ছবি: সংগৃহীত

নাগরিকদের সুস্বাস্থ্য, পরিবেশবান্ধব যাতায়াত ও উন্নত জীবনযাপনের সুযোগ সৃষ্টির লক্ষে চট্টগ্রাম নগরীতে সাইকেল ট্র্যাক চালু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। দেশের প্রথম এ সাইকেল ট্র্যাক আজ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে ট্র্যাকটির উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এ সময় আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সাইকেল শুধু বিনোদনের মাধ্যম নয়; অনেক মানুষ প্রতিদিন অফিসে যাতায়াত ও দৈনন্দিন কাজের জন্য এটি ব্যবহার করেন। তাদের নিরাপদ চলাচলের জন্য আলাদা পথ থাকা প্রয়োজন।

তিনি বলেন, নাগরিকদের দৈনন্দিন জীবনের চাহিদা পূরণ করা কোনও বিলাসিতা নয়। একটি সভ্য ও উন্নত দেশে সাধারণ মানুষের এসব সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। অন্তর্ভুক্তিমূলক দেশ গড়ার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, সাইকেল চালানো শারীরিক স্বাস্থ্যের জন্য উপকারী। তবে সড়কে নিরাপদ জায়গা না থাকলে মানুষ সাইকেল চালাতে উৎসাহিত হবেন না। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এ উদ্যোগ নিয়েছেন এবং এ বিষয়ে তার সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে।

চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে আরও সাইকেল ট্র্যাক নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি নগরবাসীর হাঁটাচলার সুবিধা বাড়াতে উপযুক্ত স্থানে হাঁটার পথ নির্মাণের ওপর গুরুত্ব দেন। বিশেষ করে খালের দুই পাশে হাঁটার রাস্তা তৈরির জন্য মেয়রকে অনুরোধ করেছেন বলে জানান তিনি।

অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, দেশের প্রথম সাইকেল ট্র্যাক নির্মাণ করতে পেরে তারা গর্বিত। বিমানবন্দর সড়কে নগরবাসী ও পর্যটকদের সুবিধার জন্য এ ব্যবস্থা করা হয়েছে।

মেয়র জানান, ট্র্যাকটি প্রায় তিন কিলোমিটার দীর্ঘ। এর দুই পাশে সৌন্দর্যবর্ধনের জন্য বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো হয়েছে। পাশাপাশি সাইকেল চালানোর পথের সঙ্গে হাঁটার ব্যবস্থাও রাখা হয়েছে।

তিনি বলেন, নগরবাসী ও পর্যটকদের জন্য নিরাপদ, পরিবেশবান্ধব ও আধুনিক যাতায়াতব্যবস্থা গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য। চট্টগ্রামকে আরও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে এ ধরনের অবকাঠামো উন্নয়ন অব্যাহত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

প্রকল্পের তথ্য অনুযায়ী, ট্র্যাকটির দৈর্ঘ্য প্রায় ২ দশমিক ২ কিলোমিটার। এর সঙ্গে রয়েছে ফুটপাত, সড়কের মাঝখানে বিভাজক এবং সৌন্দর্যবর্ধনের ব্যবস্থা। চট্টগ্রাম সিটি করপোরেশনের সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় ট্র্যাকটি নির্মাণ করা হয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চট্টগ্রামে হাত-পা বাঁধা গৃহবধূর লাশ উদ্ধার
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিদ্যালয়-সংলগ্ন জমির আইল থেকে হাত-পা বাঁধা এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
চট্টগ্রামে হাত-পা বাঁধা গৃহবধূর লাশ উদ্ধার
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত নুরে আলমের চিকিৎসা নিয়ে শঙ্কা
একসময় বিদ্যুতের খুঁটিতে উঠে মানুষের ঘরে আলো পৌঁছে দিতেন। জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করাই ছিল তার কাজ। কিন্তু সেই বিদ্যুৎই এক মুহূর্তে বদলে দিয়েছে লাইনম্যান মো. নূর আলমের জীবন। কর্মস্থলে দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মানবেতর জীবন পার করছেন তিনি।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত নুরে আলমের চিকিৎসা নিয়ে শঙ্কা
ঈশ্বরদীতে দুটি ওয়ান শ্যুটারগান ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২৩
পাবনার ঈশ্বরদীতে মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঈশ্বরদীতে দুটি ওয়ান শ্যুটারগান ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২৩
সিলেটে টিকিটের সঙ্গে এনআইডির মিল না থাকলে ভ্রমণ করা যাবে না ট্রেনে  
সিলেট থেকে ট্রেনে ভ্রমণের সময় টিকিটের নামের সঙ্গে যাত্রীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নামের মিল থাকা বাধ্যতামূলক করা হচ্ছে।  
সিলেটে টিকিটের সঙ্গে এনআইডির মিল না থাকলে ভ্রমণ করা যাবে না ট্রেনে  
এবার পুলিশ ইন্সপেক্টরকে চাপাতি দিয়ে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই
বিশেষ অভিযান শেষে রিকশায় পুলিশ ক্লাবে যাওয়ার পথে তিনজন অজ্ঞাতনামা ছিনতাইকারী পুলিশ পরিদর্শক শাহ আলমের পথরোধ করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় তার দুই হাতের কব্জির ওপর চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে তারা।
এবার পুলিশ ইন্সপেক্টরকে চাপাতি দিয়ে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই
আরও পড়ুন
মূল্যস্ফীতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় চাপ তৈরি করেছে: অর্থমন্ত্রী
ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হবে না: অর্থমন্ত্রী
ক্যাশলেস লেনদেনে কোনো চার্জ লাগবে না: অর্থমন্ত্রী
‘সরকারি অফিসের দুর্নীতি কমাতে ডিজিটালাইজেশন ও আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে হবে’