ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত নুরে আলমের চিকিৎসা নিয়ে শঙ্কা

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পিএম
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন নুরে আলম। ছবি: আরটিভি

একসময় বিদ্যুতের খুঁটিতে উঠে মানুষের ঘরে আলো পৌঁছে দিতেন। জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করাই ছিল তার কাজ। কিন্তু সেই বিদ্যুৎই এক মুহূর্তে বদলে দিয়েছে লাইনম্যান মো. নূর আলমের জীবন। কর্মস্থলে দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মানবেতর জীবন পার করছেন তিনি।

আহত মো. নুরে আলম ভোলার চরফ্যাশন উপজেলার পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর লাইনম্যান গ্রেড ১ হিসেবে কর্মরত ছিলেন। মে মাসের ২১ তারিখে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর সদর দপ্তরের উপকেন্দ্রে ৩৩ কেভি লাইনে কাজ করার সময় ভয়াবহ বিদ্যুৎ দুর্ঘটনার শিকার হন তিনি।

দুর্ঘটনায় গুরুতর আহত নূর আলমকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় ঢাকার বার্ন ইউনিটে। সেখানে প্রায় ৪০ দিন চিকিৎসা নেওয়ার পর কর্মস্থলে ফিরে যোগ দেন। তবে চিকিৎসা শেষ হয়নি। শরীরের পুড়ে যাওয়া অংশে এখনও জ্বালা-পোড়া রয়েছে।

নূর আলমের অভিযোগ, কর্মস্থলে দায়িত্ব পালন করতে গিয়ে এমন ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেও চিকিৎসার জন্য অফিস থেকে কোনো ধরনের আর্থিক সহায়তা পাননি তিনি। নিজের সামর্থ্য অনুযায়ী চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে ১২ দিনের ছুটি দেওয়া হলেও পরে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাকে জোনাল অফিসে বদলি করা হয়। এরপর আসে আরও বড় দুশ্চিন্তা।

চিকিৎসাধীন অবস্থাতেই ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ থেকে তাকে বদলি করা হয়েছে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতিতে। চলমান চিকিৎসার মধ্যে দূরের কর্মস্থলে গিয়ে দায়িত্ব পালন করা তার জন্য কঠিন হয়ে পড়েছে।

নূর আলমের ভাষ্য, দুর্ঘটনার পর শরীর এখনও পুরোপুরি সুস্থ হয়নি। পুড়ে যাওয়া স্থানে নিয়মিত চিকিৎসা নিতে হচ্ছে। এমন অবস্থায় নতুন কর্মস্থলে গিয়ে দায়িত্ব পালন করতে হলে একদিকে যেমন চিকিৎসা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে, অন্যদিকে শারীরিকভাবেও তাকে চরম ভোগান্তিতে পড়তে হবে।

একজন বিদ্যুৎকর্মী হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে আহত হওয়ার পরও চিকিৎসা সহায়তা না পাওয়া এবং চিকিৎসা চলাকালীন দূরের কর্মস্থলে বদলি হওয়ায় হতাশ নূর আলম। তার এখন একটাই চাওয়া মানবিক বিবেচনায় তাকে কিছুটা সময় দেওয়া হোক, যাতে তিনি পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। এ বিষয়ে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক (মানবসম্পদ) বরাবর লিখিত আবেদনও করেছেন নূর আলম।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ জেনারেল ম্যানেজার গোলাম কাউছার তালুকদার বলেন, নুরে আলম আহত হওয়ার পর তাকে ঢাকা বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হয়েছে। সেই চিকিৎসার খরচ আমরা সকলেই বহন করেছিলাম। তার বদলি আমার হাতে না। তখন যারা তাকে দিয়ে কাজ করিয়েছে শাস্তি হলে তাদের হবে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 
এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী
‘আগে প্রশাসনের শুদ্ধি অভিযান চালান’, সারের লাইসেন্স নিয়ে এমপি বাবুর ফেসবুক পোস্ট
সারের লাইসেন্স বিতরণকে কেন্দ্র করে উপজেলা ও জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু। লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে অনৈতিক লেনদেন ও আওয়ামী লীগের লোকজনকে সুযোগ দেওয়ার চেষ্টার অভিযোগ তুলে শুক্রবার দুপুর ১টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন তিনি। ফেসবুক পোস্টে সংসদ সদস্য অভিযোগ করেন, সারের লাইসেন্স পাইয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তি টাকা দিতে চাইলেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন। ঈশ্বরগঞ্জে কোনো ধরনের অনৈতিক সুবিধা নেননি এবং ভবিষ্যতেও নেবেন না বলে উল্লেখ করেন তিনি। সরিষা ইউনিয়নে সারের লাইসেন্স বিতরণের প্রসঙ্গ টেনে এমপি বাবু লেখেন, তার দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও অর্থের বিনিময়ে সুবিধা নিতে আগ্রহীদের লাইসেন্স দেওয়া হলে উপজেলা ও জেলা প্রশাসনের সততা নিয়ে প্রশ্ন ওঠে। প্রশাসনের কর্মকর্তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পোস্টে সংসদ সদস্য দাবি করেন, লাইসেন্স বিতরণে কারা কত শতাংশ অর্থ নিচ্ছেন, সে বিষয়ে তিনি অবগত। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক জবাব না পাওয়া পর্যন্ত ঈশ্বরগঞ্জে তার মনোনীত কোনো ব্যক্তিকে সারের লাইসেন্স নিতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। ক্ষোভ প্রকাশ করে এমপি বাবু আরও লেখেন, তার দলের নেতাকর্মীরা মামলা-হামলার শিকার হবেন, আর অর্থের বিনিময়ে অন্যদের সারের লাইসেন্স দেওয়া হবে—এটি মেনে নেওয়া হবে না। এমনকি নিজেদের অর্থায়নে থানার জন্য গাড়ি দেওয়ার উদ্যোগের কথা উল্লেখ করে প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পোস্টের শেষাংশে প্রশাসনের জবাবদিহি ও শুদ্ধি অভিযানের দাবি জানিয়ে সংসদ সদস্য লেখেন, রাজনৈতিক নেতাদের শুদ্ধি অভিযানের আগে প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে ‘অপারেশন ক্লিন হার্ট’ চালানো প্রয়োজন। আরটিভি/ এসকেডি
‘আগে প্রশাসনের শুদ্ধি অভিযান চালান’, সারের লাইসেন্স নিয়ে এমপি বাবুর ফেসবুক পোস্ট
চট্টগ্রামে হাত-পা বাঁধা গৃহবধূর লাশ উদ্ধার
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিদ্যালয়-সংলগ্ন জমির আইল থেকে হাত-পা বাঁধা এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
চট্টগ্রামে হাত-পা বাঁধা গৃহবধূর লাশ উদ্ধার
ঈশ্বরদীতে দুটি ওয়ান শ্যুটারগান ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২৩
পাবনার ঈশ্বরদীতে মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঈশ্বরদীতে দুটি ওয়ান শ্যুটারগান ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২৩
দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু
নাগরিকদের সুস্বাস্থ্য, পরিবেশবান্ধব যাতায়াত ও উন্নত জীবনযাপনের সুযোগ সৃষ্টির লক্ষে চট্টগ্রাম নগরীতে সাইকেল ট্র্যাক চালু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। দেশের প্রথম এ সাইকেল ট্র্যাক আজ উদ্বোধন করা হয়েছে।
দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু
আরও পড়ুন
চরফ্যাশন হাসপাতালের প্রধান সহকারীর সম্পদের অনুসন্ধান চেয়ে দুদকে অভিযোগ
দুই চোখ উপড়ে নেওয়ার পর যুবককে বিবস্ত্র করে রাস্তায় নিক্ষেপ
মনপুরায় ইউপি সদস্যের হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা  
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ