ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

নতুন বউ নিয়ে বোনের বিয়েতে যাওয়াই হলো প্রবাসীর কাল, অতঃপর...

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ১১:৩১ পিএম
ছবি : আরটিভি

চারপাশে আনন্দ-উচ্ছ্বাস আর আত্মীয়স্বজনের কোলাহল। চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে নতুন বউ নিয়ে হাজির হয়েছিলেন দুবাই প্রবাসী খোরশেদ আলম। দুই মাস আগে শুরু হওয়া নতুন জীবনের রঙিন স্বপ্নের রেশ তখনও কাটেনি। ১৪ অক্টোবর খোরশেদ আলম আবার প্রবাসে চলে যাবেন।

কিন্তু নিয়তির নির্মম লিখনে সেই বিয়ের আনন্দঘন বিকেলটি মুহূর্তের মধ্যেই বদলে গেল বিভীষিকাময় বিষাদে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টার সময় রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ‘নন্দনপার্ক কমিউনিটি সেন্টার’ থেকে বোনের বিয়ে শেষে স্ত্রীকে বাইকের পেছনে বসিয়ে বাড়ি ফিরছিলেন খোরশেদ। চট্টগ্রাম-রাঙামাটি সড়কের কবি নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় আসতেই
সড়কের এক মারাত্মক বাঁকে হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন প্রবাসী খোরশেদ আলম। মুহূর্তেই বাইকটি গিয়ে সজোরে ধাক্কা খায় আইল্যান্ডের সঙ্গে। ধাক্কার তীব্রতায় সড়কে ছিটকে পড়েন স্বামী-স্ত্রী দুজনই। বিকট শব্দ শুনে ছুটে আসেন আশপাশের মানুষ। রক্তে ভেসে যায় সড়ক।

কিন্তু ততক্ষণে সব শেষ—ঘটনাস্থলেই প্রাণ হারান খোরশেদ। আর পাশে রক্তাপ্লুত অবস্থায় ছিটকে পড়ে কাতরাচ্ছিলেন ১৮ বছরের তরুণী রায়সা। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, যেখানে এখনও জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন তিনি। নিহত খোরশেদ রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দলই নগর গ্রামের লামার বাজার এলাকার খায়ের আহমেদের ছেলে।

মাত্র দুই মাস আগে হাটহাজারী উপজেলার মইন্যাপুকুর পাড়ের ওসমান গণির মেয়ে রায়সার সঙ্গে তার বিয়ে হয়। যে হাতে কিছুদিন আগে বিয়ের মেহেদির রঙ লেগেছিল, সেখানে আজ শুধুই স্বজনদের অশ্রু আর হাহাকার।

রাউজান হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহাজান বলেন, বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত স্ত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন
সাভারের আশুলিয়ায় তুলার গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।  শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে জামগড়া এলাকায় আগুনের সূত্রপাত ঘটে।   রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মামুন হোসেন। তিনি বলেন, রাত ৯টা ৪০ মিনিটের দিকে আশুলিয়া জামগড়া এলাকায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ডিপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।  আরটিভি/এসআর
আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন
বীরাঙ্গনা মোজেফা খাতুনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
ঠাকুরগাঁওের রাণীশংকৈলে মুক্তিযুদ্ধের নির্যাতিত বীরাঙ্গনা মোজেফা খাতুনকে (৭৭) রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হয়েছে। 
বীরাঙ্গনা মোজেফা খাতুনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন ও সম্পাদক কে.এম. লিমন
সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মো. করিম মাহমুদ লিমন (কে.এম. লিমন) নির্বাচিত হয়েছেন।
গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন ও সম্পাদক কে.এম. লিমন
প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট
গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ‘বিকাশ’-এর ডিস্ট্রিবিউটরের প্রায় তিন কোটি টাকা লুটের ঘটনা ঘটেছে। এসময় করা গুলিতে একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন।
প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট
চাঁদা না পেয়ে ট্রাক এনে লুটপাট
ঢাকার কেরানীগঞ্জের আরশিনগরে একটি আবাসন কোম্পানির অফিসে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। 
চাঁদা না পেয়ে ট্রাক এনে লুটপাট
আরও পড়ুন
এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী
চট্টগ্রামে হাত-পা বাঁধা গৃহবধূর লাশ উদ্ধার
বিশ্ব সেরা গবেষকের তালিকায় চুয়েটের ছয় শিক্ষক
পরীক্ষার মধ্যেও দফায় দফায় লোডশেডিং, দুর্ভোগে চবি শিক্ষার্থীরা