ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

পরীক্ষার মধ্যেও দফায় দফায় লোডশেডিং, দুর্ভোগে চবি শিক্ষার্থীরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পিএম
ছবি: আরটিভি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন বিভাগে বর্ষসমাপনী পরীক্ষা চলার মধ্যেই দফায় দফায় লোডশেডিংয়ে দুর্ভোগে পড়েছেন আবাসিক হল ও আশপাশের কটেজে বসবাসকারী শিক্ষার্থীরা। বিশেষ করে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বিদ্যুৎ বিভ্রাটে ব্যাহত হচ্ছে তাদের পড়াশোনা, পরীক্ষার প্রস্তুতি ও স্বাভাবিক জীবনযাত্রা।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও আশপাশের কটেজগুলোতে ১০ হাজারের বেশি শিক্ষার্থী বসবাস করেন। তাদের অধিকাংশই দিনের বেলায় ক্লাস ও অন্যান্য একাডেমিক কার্যক্রম শেষে সন্ধ্যায় পড়াশোনা করেন। কিন্তু সম্প্রতি এই সময়েই ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, আগে বিশ্ববিদ্যালয়ের আশপাশে লোডশেডিং হলেও আবাসিক হলগুলোতে তেমন সমস্যা হতো না। তবে সম্প্রতি হলগুলোতেও বিদ্যুৎ বিভ্রাট বেড়েছে। বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ছয়বার বিদ্যুৎ চলে যায়। কখনো আধা ঘণ্টা, কখনো এক ঘণ্টা, আবার কখনো দেড় থেকে দুই ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকার অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

বুধবার রাতে বিদ্যুৎ না থাকায় পরীক্ষার প্রস্তুতি নিতে না পেরে আলাওল হলের বারান্দায় বসে ছিলেন নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাব্বির হোসেন মারুফ।

তিনি বলেন, একবিংশ শতাব্দীতে এসেও বিদ্যুৎ ও গ্যাসের মতো মৌলিক প্রয়োজনের সংকটে পড়াটা আমাদের জন্য বড় লজ্জার। এখন পড়াশোনার জন্য ইন্টারনেট ও পিডিএফের ওপর নির্ভর করতে হয়। কিন্তু বিদ্যুৎ না থাকলে হলের ওয়াই-ফাই ব্যবহার করা যায় না। আবার রাতে ঠিকমতো ঘুম না হওয়ায় পরীক্ষার প্রস্তুতিতেও সমস্যা হচ্ছে।

সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মারুফ বলেন, সরকার পরিবর্তনের পর দেশে যখন প্রায় প্রতিদিন আন্দোলন ও অস্থিরতা ছিল, তখনো মৌলিক প্রয়োজন নিয়ে এত সমস্যায় পড়তে হয়নি। নির্বাচনের আগে বলা হয়েছিল, নির্বাচিত সরকার এলে পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু নির্বাচিত সরকার আসার পরও যদি বিদ্যুতের মতো মৌলিক সেবা নিয়ে ভোগান্তিতে থাকতে হয়, তাহলে প্রশ্ন জাগে—পরিস্থিতির উন্নতি কোথায়?

একই ধরনের অভিযোগ করেছেন রাজনীতিবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাবিবুর রহমান সুমন।

তিনি বলেন, ২০২৩ সালের অক্টোবরে ক্যাম্পাসে আসার পর থেকে তিনটি সরকারের আমল দেখেছি। আগের দুই সরকারের সময়ে বিদ্যুৎ নিয়ে তেমন সমস্যা না হলেও বর্তমানে পরিস্থিতি ভোগান্তির পর্যায়ে পৌঁছেছে। সন্ধ্যায় পড়তে বসার সময়ই বিদ্যুৎ চলে যায়। কখনো দেড় থেকে দুই ঘণ্টা পর বিদ্যুৎ এলেও ১০ মিনিটের মধ্যে আবার চলে যায়।

হলের তুলনায় কটেজে বসবাসকারী শিক্ষার্থীদের দুর্ভোগ আরও বেশি উল্লেখ করে সুমন বলেন, হলে কিছুটা বিদ্যুৎ সুবিধা পাওয়া গেলেও কটেজে পরিস্থিতি আরও খারাপ। অন্তত সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন।

এদিকে লোডশেডিংয়ের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান আরটিভি নিউজকে বলেন, বিদ্যুৎ অফিসের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। আমরা লোডশেডিং কমানোর চেষ্টা করছি। গতকাল রাতেও তাদের সঙ্গে আমার কথা হয়েছে। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য আমি তাদের সঙ্গে পুনরায় কথা বলব।

চলমান পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে অন্তত সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিকাব পরায় ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষককে ক্লাস থেকে অব্যাহতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের ক্লাসে নেকাব পরে আসায় এক ছাত্রীকে‘মৌলবাদী’ ও ‘সন্ত্রাসী’ বলে কটাক্ষ করার অভিযোগ উঠেছে বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে। এ বিষয়ে শিক্ষার্থীদের লিখিত অভিযোগের পর জরুরি একাডেমিক কমিটির সভায় তাকে সব ধরনের ক্লাস থেকে অব্যাহতি দেওয়া হয়ে। শিক্ষার্থীদের লিখিত অভিযোগের পর বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিভাগের জরুরি একাডেমিক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১৫তম ব্যাচের (২০১৯-২০ সেশন) ক্লাসে নেকাব পরে আসায় এক ছাত্রীকে ওই শিক্ষক ‘ফান্ডামেন্টালিস্ট’ (মৌলবাদী) ও ‘সন্ত্রাসী’ বলে মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। নেকাব পরা ওই ছাত্রী তাকে আক্রমণ করতে পারেন এমন আশঙ্কাও শিক্ষক প্রকাশ করেছেন বলে অভিযোগ শিক্ষার্থীদের। পরে শিক্ষার্থীরা বিষয়টি বিভাগীয় চেয়ারম্যানকে জানান। এর পরিপ্রেক্ষিতে জরুরি একাডেমিক কমিটির সভা ডাকা হয়। এতে সিদ্ধান্ত হয় ওই শিক্ষককে আর ক্লাস করাতে দেওয়া হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. তাজিন আজিজ চৌধুরী বলেন, শিক্ষার্থীদের একটি লিখিত অভিযোগের ভিত্তিতে জরুরি একাডেমিক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিক্ষার্থীদের অভিযোগ ও সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে একটি রেজল্যুশন নেওয়া হয়। সেই রেজল্যুশনের ভিত্তিতে সংশ্লিষ্ট শিক্ষকের কোর্সগুলো পুনর্বণ্টন করা হয়েছে এবং কোর্সগুলো অন্য শিক্ষকদের দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার এখতিয়ার বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। বিভাগীয় চেয়ারম্যান বা বিভাগীয় একাডেমিক কমিটির এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। অধ্যাপক তাজিন আজিজ চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী এ ধরনের বিষয়ে উপাচার্য, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। বিভাগ থেকে ঘটনাটি তাদের অবহিত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হবে। আরটিভি/টিআর
নিকাব পরায় ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষককে ক্লাস থেকে অব্যাহতি
টানা তৃতীয়বার বিশ্বসেরা ২% গবেষক তালিকায় বেরোবির ড. ফেরদৌস
গবেষণার আন্তর্জাতিক মঞ্চে অনন্য কীর্তি গড়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কৃতি শিক্ষক অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান। টানা ২০২৪, ২০২৫ ও ২০২৬-তিন বছর বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান করে নিয়েছেন তিনি।
টানা তৃতীয়বার বিশ্বসেরা ২% গবেষক তালিকায় বেরোবির ড. ফেরদৌস
জবির দ্বিতীয় সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তন উপলক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। ২০২৭ সালের ৩০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে।
জবির দ্বিতীয় সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু
টানা দুইবার বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্
‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শফি উল্যাহ। কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে গত দুই বছর ধরে একমাত্র তিনিই এই তালিকায় আছেন। 
টানা দুইবার বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্
প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য বাকৃবির ১৩ শিক্ষার্থী মনোনীত 
বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রদান করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সম্প্রতি এই পদকের জন্য দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৪৬৯ জন শিক্ষার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে।
প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য বাকৃবির ১৩ শিক্ষার্থী মনোনীত 
আরও পড়ুন
চবিতে চালু হলো সাইবার ক্যাফে অ্যান্ড ডিজিটাল লার্নিং হাব 
চবির ১০ শিক্ষার্থীকে বৃত্তি দিল ‘স্টুডেন্ট ওয়েলফেয়ার ইনিশিয়েটিভ’
শেষের পথে চাকসুর মেয়াদ, শপথ নিচ্ছেন সেই আকাশ
চাকসু থেকে সেলাই মেশিন পেল চবির ৫ ছাত্রী হল