ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

জেলের ছদ্মবেশে সুন্দরবনে হরিণ শিকারের পাঁয়তারা, আটক ৬

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পিএম
ছবি: আরটিভি

পূর্ব সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় হরিণ শিকারের ফাঁদ পেতে মাছ ধরার আড়ালে শিকারের প্রস্তুতি নেওয়ার অভিযোগে ছয়জনকে আটক করেছে বন বিভাগ।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় চাঁদপাই রেঞ্জের হলদির খালে টহলের সময় তাদের আটক করেন বনরক্ষীরা। পরে জিজ্ঞাসাবাদে হরিণ শিকারের পরিকল্পনার কথা স্বীকার করেন তারা।

আটক ব্যক্তিরা হলেন- হেজবুল্লাহ খন্দকার, সামছুল হক, তমেজ শেখ, সবুজ শেখ, সউদ শেখ ও নাহিদ শেখ। তাদের সবার বাড়ি মোংলা উপজেলার ছায়েরাবাদ গ্রামে।

বন বিভাগ জানায়, আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বনে তল্লাশি চালিয়ে ২০০ ফুট নাইলনের রশিতে তৈরি হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করা হয়। এ ছাড়া দুটি নৌকা, ৪০ ফুট চরপাটা বা খালপাটা জাল এবং হরিণ শিকারের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া ফরেস্ট অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, তার নেতৃত্বে বনরক্ষীরা হলদির খালে নিয়মিত টহল দিচ্ছিলেন। এ সময় অভয়ারণ্য ঘোষিত এলাকায় জাল পেতে মাছ ধরতে দেখে ছয়জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা হরিণ শিকারের কথা স্বীকার করেন।

তিনি আরও জানান, আটক ব্যক্তিরা মাছ ধরার আড়ালে হরিণ শিকার করতেন। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা করে শনিবার (১০ অক্টোবর) বিকেলে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। বন অপরাধ দমনে নিয়মিত টহল জোরদার করা হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অযত্নে সৌন্দর্য হারাচ্ছে চাকিরপশার বিলের পদ্মের মেলা
বিলজুড়ে থইথই পানি। তার বুক চিরে মাথা তুলে আছে সারি সারি পদ্ম। কোথাও গোলাপি, কোথাও সাদা। বাতাসে দুলছে ফুল আর গোলাকার পাতা। দূর থেকে মনে হয়, সবুজের মাঝে যেন কেউ ছড়িয়ে দিয়েছে রঙিন ফুলের চাদর। হারিয়ে যেতে বসা সেই চেনা সৌন্দর্য দেখতে এখন প্রতিদিনই ভিড় করছেন নানা বয়সী মানুষ। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার বিল যেন ফিরে পেয়েছে তার পুরোনো রূপ। একসময় রাজারহাটসহ কুড়িগ্রামের বিভিন্ন বিল-ঝিলে বর্ষা ও শরতে এমন পদ্মের সমারোহ ছিল। বিলের পানি, পদ্মফুল আর দেশি মাছ ছিল এ অঞ্চলের প্রকৃতির স্বাভাবিক দৃশ্য। কালের বিবর্তনে জলাভূমি কমেছে, অনেক বিলের তলদেশ শুকিয়ে গেছে। খরা, অনাবৃষ্টি, অতিরিক্ত কীটনাশকের ব্যবহার ও জলাভূমির শ্রেণি পরিবর্তন করে চাষাবাদের কারণে হারিয়ে যাচ্ছে পদ্মের আবাসস্থল। সেই হারানো সৌন্দর্যের স্মৃতি এখনো ধরে রেখেছে চাকিরপশার বিল। পদ্মের শুধু সৌন্দর্যই নয়, রয়েছে অর্থনৈতিক গুরুত্বও। ফুলের পাশাপাশি পদ্মের ডাঁটা সবজি হিসেবে এবং ফলের ভেতরের বাদামি বীজ খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। স্থানীয়ভাবে ওই বীজ পদ্মখোঁচা নামে পরিচিত। পদ্মফুলের চাহিদা থাকায় বিলসংলগ্ন অনেক দরিদ্র মানুষ ফুল, ডাঁটা ও ফল বিক্রি করে আয় করেন। দুর্গাপূজাতেও পদ্মফুলের রয়েছে বিশেষ ব্যবহার। তবে এই সৌন্দর্য বেশিদিন থাকবে না বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে অনেকে বিল থেকে পদ্মফুল তুলে সংরক্ষণ করছেন। কেউ কেউ প্রতিদিন ফুল তুলে বাজারে বিক্রি করছেন। ফলে দ্রুত কমছে ফুটন্ত পদ্মের সংখ্যা। খরা, অনাবৃষ্টি, অতিরিক্ত কীটনাশক, বিলের তলদেশ শুকিয়ে যাওয়া ও জলাভূমির পরিমাণ কমে যাওয়ায় পদ্মফুল হারিয়ে যাচ্ছে। এর সঙ্গে কমছে জলাভূমির জীববৈচিত্র্যও। চাকিরপশার বিলের পদ্ম তাই শুধু ফুল নয়—এ অঞ্চলের হারিয়ে যেতে বসা প্রকৃতির এক জীবন্ত স্মৃতি। স্থানীয় বাসিন্দা মনিরা বেগম বলেন, খালি ফুল নয়, এর লতাও এখানকার মানুষ সবজি হিসেবে খায়। পদ্মের ফুল, পদ্মখোঁচা খাওয়া হয়। হিন্দুদের পূজাতেও লাগে। এটি অনেক উপকারী গাছ। স্থানীয় বাসিন্দা মমিনুল ইসলাম বলেন, বিভিন্ন স্থানে এই পদ্মফুলের চাহিদা অনেক। পদ্মফুলের প্রতিটি অংশই বিক্রি হয়। ফুলগাছের ডাঁটা সবজি হিসেবে, ফুল সৌন্দর্যবর্ধনে এবং ফল খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। পদ্মফুল, ফল ও ডাঁটা বিক্রি করে এই এলাকার অনেক দরিদ্র মানুষ জীবিকা নির্বাহ করেন। মাহবুবুর রহমান বলেন, দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবেও ব্যবহৃত হয় পদ্মফুল। এবার আসন্ন দুর্গাপূজার কারণে স্থানীয় অনেকে বিলের পদ্মফুল তুলে ফ্রিজে সংরক্ষণ করছেন। কেউ কেউ বিক্রির উদ্দেশ্যে প্রতিদিন ফুল তুলছেন। এ কারণে বেশিদিন এই সৌন্দর্য দেখা যাবে না বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। স্কুলশিক্ষার্থী তাসনিম জানায়, তাঁরা বিল থেকে ফুল তুলে মালা গাঁথে। মালা, ফুল ও পদ্মখোঁচা বিক্রি করে এবং নিজেরাও খায়। রাজারহাট প্রেস ক্লাবের সভাপতি সরকার অরুণ যদু বলেন, একসময় উপজেলার সব বিলেই বছরজুড়ে বর্ণিল পদ্মফুল ও দেশি মাছের সমারোহ ছিল। পদ্মফুল ও মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন অনেক দরিদ্র মানুষ। কালের আবর্তে তা এখন হারানো অতীত মাত্র। কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও পরিবেশবিদ মির্জা মো. নাসির উদ্দিন আরটিভিকে বলেন, রাজারহাটের চাকিরপশার বিলে ফুটে থাকা পদ্মফুল যে রূপ ও শোভা ধারণ করেছে, তা দেখতে এ সময়ে পর্যটনপ্রেমীরা সেখানে ছুটে যাচ্ছেন। আরটিভি/এমএইচজে
অযত্নে সৌন্দর্য হারাচ্ছে চাকিরপশার বিলের পদ্মের মেলা
তাড়াশে স্কুলে অভিভাবক ও মা সমাবেশ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের কুন্দাশন উচ্চ বিদ্যালয়ে শনিবার দিনব্যাপী অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
তাড়াশে স্কুলে অভিভাবক ও মা সমাবেশ
সদরপুরে নজরুল বর্ষ উদযাপন, দুই সাহিত্য সাময়িকীর মোড়ক উন্মোচন
সাহিত্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের চর্চা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে ফরিদপুরের সদরপুরে অনুষ্ঠিত হয়েছে নজরুল বর্ষ উদযাপন অনুষ্ঠান। এ আয়োজনের মধ্য দিয়ে বাংলা সাহিত্য পত্রিকা কল্পলোক-এর পঞ্চম এবং ইংরেজি সাহিত্য সাময়িকী দি ক্রিয়েটিভ মাইন্ড-এর দ্বিতীয় প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়েছে।
সদরপুরে নজরুল বর্ষ উদযাপন, দুই সাহিত্য সাময়িকীর মোড়ক উন্মোচন
‘অপপ্রচারের’ প্রতিবাদে লংগদুতে যুবদলের পাল্টা সংবাদ সম্মেলন
নানা অনিয়ম ও দলীয় শৃঙ্খলাভঙ্গের মনগড়া অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের রাঙামাটির লংগদু উপজেলা শাখার সদস্য সচিব সৈয়দ ইউনুছকে অবাঞ্ছিত ঘোষণার প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে উপজেলা যুবদল। আনীত সব অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন অভিযুক্ত নেতা সৈয়দ ইউনুছ।
‘অপপ্রচারের’ প্রতিবাদে লংগদুতে যুবদলের পাল্টা সংবাদ সম্মেলন
মা ইলিশ সংরক্ষণে মেঘনা নদীতে অভিযান, ৫০ হাজার মিটার জাল জব্দ করে ধ্বংস
মা ইলিশ সংরক্ষণ অভিযান সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা নদীর নুনেরটেক এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
মা ইলিশ সংরক্ষণে মেঘনা নদীতে অভিযান, ৫০ হাজার মিটার জাল জব্দ করে ধ্বংস
আরও পড়ুন
‎সুন্দরবন থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
সুন্দরবনের পাশের ১৮ রিসোর্ট বন্ধে চূড়ান্ত নোটিশ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি
সুন্দরবনে বাঘের পায়ের ছাপের স্মৃতি এখনও মনে পড়ে প্রধানমন্ত্রীর
জোয়ারের সঙ্গে শ্বাসরুদ্ধকর লড়াই করে টিকে থাকে সুন্দরবনের বন্যপ্রাণীরা