ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল ধামরাই উপজেলা প্রশাসন

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পিএম
ছবি: আরটিভি

প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও পরিবেশগত ছাড়পত্র না থাকায় ঢাকার ধামরাই উপজেলায় একটি নির্মাণাধীন অবৈধ ইটভাটা ভেকু দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পাইচাইল গ্রামে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পাইচাইল গ্রামে বৈধ অনুমোদন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই সম্পূর্ণ অবৈধভাবে একটি নতুন ইটভাটা নির্মাণের কাজ চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দুপুরে সেখানে আকস্মিক অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানকালে ইটভাটার মালিকপক্ষ কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে নির্মাণাধীন ইটভাটার চুল্লিসহ সম্পূর্ণ স্থাপনা ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

ইউএনও মো. আল মামুন জানান, পরিবেশ দূষণ রোধ এবং ফসলি জমি রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই কঠোর অবস্থান। উপজেলার কোথাও কোনো অবৈধ ইটভাটা চলতে দেওয়া হবে না। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

অভিযান পরিচালনার সময় আরও উপস্থিত ছিলেন ধামরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহিম শাহরিয়ার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খেলতে গিয়ে পুকুরে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু
গাজীপুরের কালিয়াকৈরে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে এভরী টুটু নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
খেলতে গিয়ে পুকুরে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু
মোটা অঙ্কের টাকা ‘খেয়ে’ গোপনে কর্মচারী নিয়োগ, পালিয়ে বেড়াচ্ছেন মাদরাসার সুপার
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মোটা অঙ্কের টাকার বিনিময়ে গোপনে এক কর্মচারীকে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে একটি মাদরাসার সুপারিনটেনডেন্টের (সুপার) বিরুদ্ধে। এ তথ্য ফাঁস হলে মাদরাসার ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীদের রোষানলে পড়ে মাদরাসা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন তিনি।
মোটা অঙ্কের টাকা ‘খেয়ে’ গোপনে কর্মচারী নিয়োগ, পালিয়ে বেড়াচ্ছেন মাদরাসার সুপার
দুধকুমার নদে গোসলে নেমে ভেসে গেল ৮ বছরের শিশু
কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদে গোসলে নেমে আলমিনা (৮) নামের এক মেয়েশিশু নিখোঁজ হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটি জীবিত কিংবা মৃত খুঁজে পাওয়া যায়নি।
দুধকুমার নদে গোসলে নেমে ভেসে গেল ৮ বছরের শিশু
পল্লি চিকিৎসকের ভুল ইনজেকশনে প্রাণ গেল ৪ বছরের শিশুর
​শরীয়তপুরের জাজিরায় মনির নামে এক পল্লি চিকিৎসকের দেওয়া ইনজেকশনে সামিয়া (৪) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।
পল্লি চিকিৎসকের ভুল ইনজেকশনে প্রাণ গেল ৪ বছরের শিশুর
তাজমিন হত্যা: আদালতে দায় স্বীকার সুমনের
কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেপ্তার অটোরিকশাচালক সুমন আদালতে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি গ্রহণ শেষে তাকে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
তাজমিন হত্যা: আদালতে দায় স্বীকার সুমনের
আরও পড়ুন
ঢাকার দুই হাসপাতাল ও ফিলিং স্টেশনকে জরিমানা
ধামরাইয়ে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
কালো ধোঁয়া ছেড়ে চলছিল যাত্রীবাহী বাস, অতঃপর...
ধামরাইয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে নানা অভিযোগ