ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

শেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ

স্টাফ রিপোর্টার (শেরপুর), আরটিভি নিউজ

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পিএম
ছবি: আরটিভি

শেরপুরে গণশুনানিতে আসা সেবাপ্রার্থী প্রতিবন্ধীদের মধ্যে জেলা প্রশাসনের উদ্যোগে ১৩টি হুইলচেয়ার ও ১টি ট্রাইসাইকেল বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে শেরপুর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এসব বিতরণ করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ. কে. এম জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক, মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ লুৎফুল কবীর, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. কামরুজ্জামান খান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. আব্দুল আওয়াল চৌধুরী, বিএনপি নেতা মো. সাইফুল ইসলাম, জামায়াতের সাবেক জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল বাতেন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সিনিয়র সহসভাপতি মো. মুগনিউর রহমান মনি, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়াসহ আরও অনেকেই।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, সপ্তাহের প্রতি বুধবার জেলা প্রশাসক কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে সব পর্যায়ের নাগরিক তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আসেন। সমস্যা সমাধানে নানাভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় আজকে শারীরিক প্রতিবন্ধী ১৪ জন অসহায় মানুষের মধ্যে হুইল চেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ করা হলো।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত
ঢাকার আশুলিয়ায় পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে নুরুজ্জামান সামি নামের ১০ বছর বয়সী এক স্কুলছাত্র আহত হয়েছে। 
আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত
রাজশাহীতে সাদিকুর রহমান আজহারীর তাফসির মাহফিলে বিশৃঙ্খলার অভিযোগ
রাজশাহীর বাগমারা উপজেলার মচমইলে মুফাসসিরে কোরআন ও ইসলামি বক্তা মাওলানা সাদিকুর রহমান আজহারীর তাফসির মাহফিলকে কেন্দ্র করে বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে।
রাজশাহীতে সাদিকুর রহমান আজহারীর তাফসির মাহফিলে বিশৃঙ্খলার অভিযোগ
কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠনের সভাপতি রাজ্জাক গ্রেপ্তার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী নিষিদ্ধ ঘোষিত উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাককে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।
কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠনের সভাপতি রাজ্জাক গ্রেপ্তার
আরটিভিতে সংবাদ প্রকাশ: দুমুঠো ভাতের জন্য হাহাকার করা সেই বৃদ্ধ দম্পতির পাশে প্রশাসন
আরটিভিতে সংবাদ প্রকাশের পর ঢাকার ধামরাইয়ের সেই অসহায় ও নিঃস্ব বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন ও জেলা পরিষদ।
আরটিভিতে সংবাদ প্রকাশ: দুমুঠো ভাতের জন্য হাহাকার করা সেই বৃদ্ধ দম্পতির পাশে প্রশাসন
বিএনপি নেতার মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার
পটুয়াখালীর দুমকিতে শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. খলিল জোমাদ্দারকে মারধর ও ২১ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে দায়ের করা মামলায় ছাত্রদল নেতা শফিকুল ইসলাম ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিএনপি নেতার মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার
আরও পড়ুন
মাইকে ঘোষণা দিয়ে ব্যাঙের মোড়ে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ
বাবেলাকোনা পাহাড়ে মিলল বিপুল ভারতীয় প্রসাধনী
শেরপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৪
শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার