ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

থাপ্পড় মারা সেই শিক্ষিকাকে ‘আওয়ামী লীগের দালাল’ বললেন বহিষ্কৃত বিএনপি নেতা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পিএম
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কালনী হিরনাল উচ্চ বিদ্যালয়ের সহকারী নারী শিক্ষক একরামুনন্নেছা বিউটিকে লাঞ্ছিত করায় ঘটনায় দাউদপুর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল মোল্লাকে বহিষ্কার করা হয়েছে। এরপরই সেই শিক্ষিকাকে আওয়ামী লীগের দালাল বলে দাবি করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আফজাল মোল্লাকে দল থেকে বহিষ্কারের চিঠি দেন দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন সরকার ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন।

তিনি বলেন, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে। এই ঘটনায় আফজাল মোল্লাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় কেউ যদি অন্যায়ের সঙ্গে জড়িত হয় তাদের বিরুদ্ধে এভাবেই ব্যবস্থা নেওয়া হবে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, গত বুধবার বেলা সোয়া ১১টার দিকে প্রধান শিক্ষক আওলাদ হোসেন দপ্তরিকে দিয়ে সহকারী শিক্ষক একরামুন্নেছা বিউটিকে নিজের কক্ষে ডেকে নেন। সেখানে বিএনপি নেতা আফজাল মোল্লা, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাকির হোসেনসহ তিনজন সদস্য ও কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।

এ সময় বিদ্যালয়ের বর্তমান ব্যবস্থাপনা কমিটি নিয়ে কিছুদিন আগে একরামুন্নেছা বিউটি বাজে মন্তব্য করেছেন—এমন অভিযোগ তুলে আফজাল মোল্লা উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি ওই নারী শিক্ষকের ওপর চড়াও হন। এ সময় প্রধান শিক্ষকের সঙ্গেও তার উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

হামলার শিকার একরামুন্নেছা বিউটি অভিযোগ করে বলেন, কালনী হিরনাল উচ্চ বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে দাউদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল মোল্লা তাকে প্রধান শিক্ষকের কক্ষে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারপিট করেন। আফজাল মোল্লাকে শুধু বহিষ্কার করলেই চলবে না। তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

তিনি আরও দাবি করেন, ২০২৪ সালের আগস্ট মাসের ১০ থেকে ১২ তারিখের মধ্যে স্থানীয় কামতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল মোল্লার সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোধের জেরে গত বুধবার দুপুরে কালনী হিরনাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেন খানের কক্ষে আফজাল মোল্লা প্রথমে তাকে লাঞ্ছিত এবং পরে হামলা চালিয়ে তাকে আহত করেন।

এসব অভিযোগ সম্পর্কে জানতে চাইলে আফজাল মোল্লা মুঠোফোনে বলেন, ‘একরামুন্নেছা বিউটি আওয়ামী লীগের দালাল।’ তাছাড়া আর কোনো বক্তব্য জানাতে অপারগতা জানান তিনি।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এসএম আব্দুল্লাহ-বিন-শফিক বলেন, শিক্ষিকাকে লাঞ্ছিত ও হামলার ঘটনার তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদনের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/ এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু শনাক্তকরণ কিট প্রদান
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. কেরামত আলীর পক্ষ থেকে এসব কিট প্রদান করা হয়। এ সময় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. নাজির আহমেদের কাছে কিটগুলো হস্তান্তর করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ পৌরসভার সেক্রেটারি আব্দুর রউফ। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফজলে রাব্বি, পৌরসভার নায়েবে আমির আজিত মাহমুদসহ স্থানীয় নেতৃবৃন্দ। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, ডেঙ্গু পরীক্ষার কিট সরবরাহের এ উদ্যোগের ফলে ডেঙ্গু শনাক্তকরণ কার্যক্রম আরও সহজ হবে এবং রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহায়তা করবে। বিশেষ করে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় দ্রুত রোগ শনাক্তকরণ ও চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জনস্বাস্থ্য সুরক্ষা, ডেঙ্গু প্রতিরোধ এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত প্রচেষ্টাও জরুরি। জনসেবায় মানুষের পাশে থাকা এবং সুস্থ শিবগঞ্জ গড়ার প্রত্যয়ে নেওয়া এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। আরটিভি/টিআর
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু শনাক্তকরণ কিট প্রদান
৫ দিনের জন্য সাজেক অবরোধ প্রত্যাহার
১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেকে অবরোধ প্রত্যাহার করা হয়েছে। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন সাজেক কারবারী এসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা।
৫ দিনের জন্য সাজেক অবরোধ প্রত্যাহার
বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
কুমিল্লার চৌদ্দগ্রামে বিশেষ অভিযান চালিয়ে একটি মাইক্রোবাসসহ বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী ও বিভিন্ন প্রকার জর্দা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পণ্য ও যানবাহনের সিজার মূল্য ৩৯ লাখ ৩৭ হাজার ৭৯০ টাকা। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ঘোলপাশা আমানগন্ডা বিওপির বিশেষ টহল দল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। বিজিবি জানায়, সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে বদরপুর ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি মাইক্রোবাসসহ বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী ও বিভিন্ন প্রকার জর্দা জব্দ করা হয়। জব্দ করা পণ্য ও যানবাহনের সর্বমোট সিজার মূল্য ৩৯ লাখ ৩৭ হাজার ৭৯০ টাকা। লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং আন্তসীমান্ত অপরাধ দমনে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিয়মিত অভিযান পরিচালনা করছে। জব্দ করা মালামাল বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে এবং এ-সংক্রান্ত আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আরটিভি/টিআর
বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
বেতন ও বোনাসের টাকা নিয়ে ফেরার পথে ব্যবস্থাপককে কুপিয়ে ছিনতাই
চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুরে দিনদুপুরে চা-বাগানের ভেতরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। চা-বাগানের শ্রমিকদের সাপ্তাহিক বেতন ও আসন্ন শারদীয় দুর্গোৎসবের বোনাসের ৭ লাখ ২০ হাজার টাকা তুলে ফেরার পথে পঞ্চবটি চা-বাগানের সহকারী ব্যবস্থাপককে কুপিয়ে গুরুতর আহত করে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়েছে একদল সশস্ত্র ছিনতাইকারী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ভূজপুর থানাধীন পঞ্চবটি চা-বাগানের কারখানার কাছাকাছি মূল প্রবেশমুখে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হন পঞ্চবটি চা-বাগানের সহকারী ব্যবস্থাপক নেপাল কান্তি দাশ বাবু। এ সময় তার সঙ্গে থাকা বাগানের পল্লিচিকিৎসক বাবুল দাশকেও মারধর করা হয়। ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও ক্ষুব্ধ চা-বাগানের শ্রমিকেরা ধাওয়া করে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে হাতেনাতে আটক করেন। আটক ব্যক্তিরা হলেন পাশের এলাকার টিলাপাড়ার বাসিন্দা জিহান (২৪) ও আবু (২৫)। তবে এ চক্রের আরও দুই সদস্য টাকা নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতি সপ্তাহের মতো এবারও শ্রমিকদের সাপ্তাহিক মজুরি ও আসন্ন পূজার বোনাস দেওয়ার জন্য উপজেলার নারায়ণহাট কৃষি ব্যাংক শাখা থেকে ৭ লাখ ২০ হাজার টাকা উত্তোলন করেন সহকারী ব্যবস্থাপক নেপাল কান্তি দাশ বাবু। টাকাগুলো একটি ব্যাগে নিয়ে তারা মোটরসাইকেলে করে চা-বাগানে ফিরছিলেন। মোটরসাইকেলটি চা-বাগানের ফটক পেরিয়ে কারখানার কাছাকাছি পৌঁছালে আগে থেকেই গাছের আড়ালে ওত পেতে থাকা সশস্ত্র ছিনতাইকারীরা আকস্মিকভাবে তাদের গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে সহকারী ব্যবস্থাপক নেপাল দাশকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে এবং বাবুল দাশের ওপর হামলা চালায়। এ সময় ভুক্তভোগীদের চিৎকার শুনে চা-বাগানের শত শত শ্রমিক ও স্থানীয় বাসিন্দা লাঠিসোঁটা নিয়ে ছিনতাইকারীদের ধাওয়া করেন। একপর্যায়ে তারা জিহান ও আবু নামের দুই ব্যক্তিকে ঘেরাও করে আটক করেন এবং তাদের মারধর করেন বলে জানা গেছে। এদিকে, ঘটনার খবর পেয়ে ভূজপুর ও ফটিকছড়ি থানার পুলিশের একাধিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে আটক ব্যক্তিদের পুলিশি হেফাজতে নিতে গেলে পুলিশ সদস্যরা বাধার মুখে পড়েন। ক্ষুব্ধ চা-বাগানের শ্রমিকেরা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ শ্রমিকদের আশ্বস্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক ব্যক্তিদের থানায় নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, ঘটনার খবর পেয়েই ফটিকছড়ি ও ভূজপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। উত্তেজিত চা-শ্রমিকদের বাধার মুখেও জড়িত দুজনকে আটক করা হয়েছে। এ চক্রের বাকি দুই সদস্য বর্তমানে পলাতক রয়েছেন। তিনি আরও বলেন, পলাতক ছিনতাইকারীদের গ্রেপ্তার ও ছিনতাই হওয়া টাকা উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান চলছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আরটিভি/টিআর
বেতন ও বোনাসের টাকা নিয়ে ফেরার পথে ব্যবস্থাপককে কুপিয়ে ছিনতাই
সরকারি হালট দখল করে পার্ক নির্মাণের অভিযোগ
মুন্সীগঞ্জের শ্রীনগরে সরকারি হালট ও অর্পিত সম্পত্তি (ভিপি সম্পত্তি) দখল করে গেট ও পার্ক নির্মাণের অভিযোগ উঠেছে পুস্পধারা হাউজিং কোম্পানির বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, গেট নির্মাণের সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার বাধা দেওয়া হলেও পরবর্তী সময়ে সংশ্লিষ্ট ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিবর্তনের সুযোগে আবারও নির্মাণকাজ শুরু করে প্রতিষ্ঠানটি।
সরকারি হালট দখল করে পার্ক নির্মাণের অভিযোগ
আরও পড়ুন
৮ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, ৬৪ বছরের বৃদ্ধ গ্রেপ্তার
মাদক ও জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা
স্কুলশিক্ষিকাকে নেতার থাপ্পড়, ভিডিও ভাইরাল
জুরাইনে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ