ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় আবার একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫১৯

কুমিল্লা (দক্ষিণ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পিএম
ছবি : আরটিভি

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে এক রাতেই আরও ৫১৯ জনকে আটক করেছে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। এ নিয়ে আট দফার অভিযানে আটকের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪৭০ জনে।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।

তিনি জানান, জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় সর্বশেষ এ অভিযান পরিচালনা করা হয়। কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে, এমন স্থানগুলোকে অভিযানের আওতায় আনা হয়। এতে জেলা পুলিশের সব ইউনিট ও ডিবি পুলিশের সদস্যদের পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।

পুলিশ জানায়, সর্বশেষ অভিযানে আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, উঠতি বয়সী কিশোরেরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য নিয়মিত কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে।

কিশোর অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাসাভাড়া না বাড়ানোর হুঁশিয়ারি এমপি মজিবুরের
গাজীপুরের কালিয়াকৈরে নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপির নেতাকর্মীরা।
বাসাভাড়া না বাড়ানোর হুঁশিয়ারি এমপি মজিবুরের
গোপালগঞ্জে বন্ধ মোবাইল ব্যাংকিং সেবা, কাস্টমার কেয়ার ও এজেন্ট পয়েন্টে তালা
গোপালগঞ্জে হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ ও নগদের কার্যক্রম। জেলার প্রধান কাস্টমার কেয়ার সেন্টার, অধিকাংশ এজেন্ট পয়েন্ট ও ডিস্ট্রিবিউশন অফিস বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।
গোপালগঞ্জে বন্ধ মোবাইল ব্যাংকিং সেবা, কাস্টমার কেয়ার ও এজেন্ট পয়েন্টে তালা
গড়াই নদীতে হচ্ছে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’
কুষ্টিয়ার গড়াই নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত ‘শহীদ আবরার ফাহাদ সেতু’। দীর্ঘদিনের নদী পারাপারের দুর্ভোগ থেকে মুক্তি পেতে যাচ্ছেন কুমারখালী উপজেলার পাঁচ ইউনিয়নের লক্ষাধিক মানুষ। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সেতু নির্মাণের উদ্যোগ নেয়ায় স্থানীয়দের মধ্যে আশার সঞ্চার হয়েছে।
গড়াই নদীতে হচ্ছে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’
এক চারাতেই বদলে গেলো দুই ভাইয়ের ভাগ্য
একসময় যার দিন কাটত বেকারত্ব আর অনিশ্চয়তায়, আজ তিনিই নিজের জীবনের গতিপথ পাল্টে দিয়েছেন একটি কমলা বাগান করে। একটিমাত্র কমলার চারাকে পুঁজি করে শুরু হওয়া সেই জেদ ও পরিশ্রম আজ রূপ নিয়েছে ১৬ বিঘার বিস্তৃত লাভজনক কমলা বাগানে। ঝিনাইদহের মহেশপুর উপজেলার দুই ভাই হাবিবুর রহমান ও তার ভাই শফিউর রহমানের এই সাফল্য এখন স্থানীয় কৃষিখাতে নতুন সম্ভাবনার গল্প শোনাচ্ছে। মহেশপুর পৌরসভার বেগমপুর গ্রামে পা রাখলেই চোখে পড়ে সবুজ পাতার আড়ালে থোকায় থোকায় ঝুলে থাকা পাকা কমলার নয়নাভিরাম দৃশ্য। ভারী ফলের চাপে নুয়ে পড়েছে গাছের ডালপালা। সারি সারি গাছে শোভা পাচ্ছে চায়না-৩ জাতের টসটসে রসালো কমলা। বাগানের সৌন্দর্য ও ফলনের খবর ছড়িয়ে পড়ায় স্থানীয়দের পাশাপাশি ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তের ফল ব্যবসায়ীরা এখন ভিড় জমাচ্ছেন বেগমপুরে। হাবিবুর রহমান জানান, ২০০৮ সালে ভারত ভ্রমণে গিয়ে সেখানকার কমলা বাগান দেখে তাঁর মনে চাষাবাদের স্বপ্ন দানা বাঁধে। দেশে ফেরার সময় সঙ্গে নিয়ে আসেন মাত্র একটি কমলার চারা। চারা সংগ্রহে অন্যের মুখাপেক্ষী না হয়ে নিজ উদ্যোগেই সেই গাছ থেকে চারা তৈরি শুরু করেন তিনি। এভাবে প্রায় ৭০০টি চারা উৎপাদন করার পর নিজের বড় ভাই শফিউর রহমানকে সঙ্গে নিয়ে তিন বিঘা জমিতে কমলা আবাদ শুরু করেন। ধীরে ধীরে নিজেদের ছয় বিঘা জমির পাশাপাশি আরও ১০ বিঘা জমি লিজ নিয়ে বাগানের পরিসর বাড়ান দুই ভাই। চার বছর পর গাছে ফল আসতে শুরু করে এবং পরের বছরগুলোয় ফলন ও বাগানের পরিধি— উভয়ই বাড়তে থাকে। বর্তমানে ১৬ বিঘা জমির এই বাগান থেকে প্রতি মৌসুমে প্রায় ৩০ লাখ টাকার কমলা বিক্রি করছেন তারা। সরজমিন দেখা গেছে, বাগানে এখন ভরা মৌসুমের ব্যস্ততা। শ্রমিকেরা গাছ থেকে পাকা কমলা সংগ্রহ করছেন, বাছাই শেষে ক্যারেটে ভরে তা পাঠানো হচ্ছে দেশের নানা প্রান্তে। অনেক ব্যবসায়ী সরাসরি বাগানে এসে দরদাম করে কমলা কিনে নিচ্ছেন। এই বাগান ঘিরে স্থানীয় শ্রমিকদের কর্মসংস্থান হয়েছে; পাশাপাশি পড়াশোনার ফাঁকে বাড়তি আয়ের পথ খুঁজে পেয়েছেন এলাকার শিক্ষার্থীরাও। শফিউর রহমান বলেন, তাদের বাগানের কমলা বেশ রসালো ও মিষ্টি। রং, স্বাদ আর মানের দিক দিয়ে আমদানি করা বিদেশি কমলার সঙ্গে পাল্লা দেওয়ার মতো, ফলে বাজারে এর চাহিদাও বাড়ছে। ফল ব্যবসায়ী রুহুল আমিন জানান, নিজ দেশের মাটিতে চায়না-৩ জাতের এমন মানসম্মত ও বাম্পার ফলন দেখে তিনি মুগ্ধ। বাগান থেকে সরাসরি কমলা কিনে ঝিনাইদহ শহরে বিক্রি করে তিনিও লাভবান হচ্ছেন, আর এই সাফল্য অন্য চাষিদেরও উৎসাহিত করবে। মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা বলেন, সঠিক পরিচর্যা ও কৃষি বিভাগের পরামর্শ মেনে চললে সম্ভাবনাময় এ ধরনের ফল চাষে ভালো ফলন পাওয়া যায়। হাবিবুর ও শফিউরের বাগানে নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় কারিগরি সহায়তা অব্যাহত থাকবে। আরটিভি/এমএইচজে
এক চারাতেই বদলে গেলো দুই ভাইয়ের ভাগ্য
শিশুদের পুষ্টি নিশ্চিতে লংগদুতে ডিম ও দুধ বিতরণ
রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির লংগদুতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও স্কুল ফিডিং কর্মসূচি-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুষ্টিকর খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শিশুদের পুষ্টি নিশ্চিতে লংগদুতে ডিম ও দুধ বিতরণ
আরও পড়ুন
সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিস্টরা মাথাচাড়া দিতে পারবে না: ক্রীড়া প্রতিমন্ত্রী
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার চালক-যাত্রীর
বেলুন নিয়ে খেলতে গিয়ে ‘করুণ পরিণতি’ হলো তাবাসসুমের
গভীর রাতে মাছের খামারে বিষ, ২২ লাখ টাকার ক্ষতি