ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

দেশ ছেড়ে কেন প্রতিবেশী দেশে যাবেন, এ মাটিই আপনাদের: বরিশাল বিভাগীয় কমিশনার

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ১০:৫৮ এএম
ছবি: আরটিভি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় এক পূজামণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বরিশালের বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ বলেছেন, আপনারা কেন এই দেশ ছেড়ে প্রতিবেশী দেশে যাবেন? এখানে ভালো থাকবেন। আপনাদের পূর্বপুরুষেরা এই মাটিতে ছিলেন, আপনারাও আছেন, পরবর্তী প্রজন্মও থাকবে।

রোববার (১৮ অক্টোবর) রাতে মঠবাড়িয়া উপজেলার গুলিসাখালী ইউনিয়নের কবুতরখালী গ্রামের দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় রাজমন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি দর্শনার্থী ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার বলেন, বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ। এখানে সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করছেন এবং নিজ নিজ ধর্ম পালন করছেন। আমরা সবাই মানুষ। একে অপরের সুখ-দুঃখে পাশে থাকব। আমাদের সমাজ সৌহার্দ্য ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ। রাষ্ট্রের নাগরিক হিসেবে সব ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার রয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার সব সময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছে। আগে প্রতিটি পূজামণ্ডপে ৫০০ কেজি করে চাল দেওয়া হতো, এখন ৬০০ কেজি করে দেওয়া হচ্ছে। পূজামণ্ডপগুলোতে আর্থিক সহায়তা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নির্দেশনা দিয়েছে।

মঠবাড়িয়া উপজেলার ৭৯টি পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদ্‌যাপনের জন্য সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান বিভাগীয় কমিশনার।

এ সময় পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী, মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রাব্বি, সহকারী কমিশনার (ভূমি) এস এম আলআমিন, মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলামসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চিকিৎসক ডা. সুদীব হালদারের বাড়িতে অবস্থিত রাজমন্দির পূজামণ্ডপ পরিদর্শনে বিভাগীয় কমিশনারের সঙ্গে তার পরিবারের সদস্যরাও ছিলেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজশাহীতে ভূমি অফিসে পেট্রোল বোমা হামলা, নিরাপত্তা জোরদারের নির্দেশ
রাজশাহীর পবা উপজেলা ভূমি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে।
রাজশাহীতে ভূমি অফিসে পেট্রোল বোমা হামলা, নিরাপত্তা জোরদারের নির্দেশ
জন্মদিনে এলাকাবাসীকে বিদ্যালয় উপহার দিলেন কবি
নিজের জন্মদিনে এলাকাবাসীর জন্য ব্যতিক্রমী উপহার হিসেবে নতুন একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন কবি, লোকগবেষক ও শিক্ষাবিদ সৈয়দ জাহিদ হাসান।
জন্মদিনে এলাকাবাসীকে বিদ্যালয় উপহার দিলেন কবি
যে তথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছেড়ে দিয়েছিলেন ওসি!
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক তারেক বিন ফয়েজকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে ভৈরব থানার ওসি মো. মাহবুবুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
যে তথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছেড়ে দিয়েছিলেন ওসি!
এই দিনে হানাদারমুক্ত হয়েছিল পঞ্চগড়
আজ ২৯ নভেম্বর পঞ্চগড় হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিকামী জনতা কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে পঞ্চগড়কে পাক হানাদারমুক্ত করেছিলেন। মুক্তিকামী মুক্তিযোদ্ধাদের জন্য এই দিনটি আনন্দের। প্রতি বছরের ন্যায় এবারও জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালন করা হয়েছে।
এই দিনে হানাদারমুক্ত হয়েছিল পঞ্চগড়
গাড়ির চাকায় পিষ্ট ৪ কুকুরছানা!
সাতক্ষীরা পোস্ট অফিস চত্বরে আকস্মিক ঢুকে পড়া একটি জিপের চাকায় পিষ্ট হয়েছে চারটি কুকুরছানা। এ ঘটনায় আরও দুটি কুকুরছানা আহত হয়েছে। রোববার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পোস্ট অফিস চত্বরে এ ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা সরকারি কলেজের দিক থেকে আসা কালো রঙের একটি টয়োটা আরএভি ফোর জিপ (ঢাকা মেট্রো-ঘ ১৩-৩৪৩০) চালক আকস্মিকভাবে পোস্ট অফিস চত্বরে ঢুকিয়ে দেয়। এ সময় সেখানে সাতটি ছানাসহ একটি কুকুর ঘুমিয়ে ছিল। চালক বিষয়টি খেয়াল না করে জিপটি সামনে এগিয়ে নেওয়ায় চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই চারটি কুকুরছানার মারা যায়। বেঁচে যাওয়া তিনটি ছানার মধ্যে দুটি আহত হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন দাবি করেন, ঘটনার সময় চালকের আচরণ অসংলগ্ন ও অস্বাভাবিক ছিল। নেশাগ্রস্ত বা মানসিক ভারসাম্যহীন অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কি না, তা খতিয়ে দেখা দরকার তিনি। এ সময় গাড়িতে এক নারী উপস্থিত ছিলেন বলেও জানান তারা।  ঘটনার পর আশপাশের লোকজন জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং চালকের সঙ্গে বাগ-বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে পরিস্থিতি বেগতিক দেখে চালক গাড়ি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এ বিষয়ে সাতক্ষীরা পোস্ট অফিসের পোস্টমাস্টার দেবাশীষ কর্মকার জানান, চালক বেখেয়ালে গাড়ি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। এতে সাতটি কুকুরছানার মধ্যে চারটি মারা গেছে। ঘটনাটি কীভাবে ঘটল এবং গাড়িটি কার, সে বিষয়ে খোঁজ নিয়ে বিস্তারিত জানানো হবে। এ ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে সাতক্ষীরা প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মনির উদ্দিন বলেন, চালকের অবহেলায় এভাবে নিরীহ প্রাণীর মৃত্যু অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। গাড়ি চালানো বা পেছনে নেওয়ার আগে আশপাশে এবং চাকার নিচে কোনো প্রাণী আছে কি না, তা সতর্কতার সঙ্গে দেখে নেওয়া উচিত ছিল। পশু সংরক্ষণ আইনানুযায়ী প্রাণীদের প্রতি সংবেদনশীল থাকা জরুরি।  ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। পরিবেশকর্মী সাকিবুর রহমান বাবলা বলেন, শীতের শুরুতে রাস্তাঘাট, গলি, পার্কিং স্পট কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রাঙ্গণ ও গেটের পাশে উষ্ণতার খোঁজে কুকুর, বিড়ালসহ বিভিন্ন প্রাণীর আশ্রয় নেওয়ার প্রবণতা বাড়ে। বিশেষ করে শীতের বিকেল ও সন্ধ্যায় গাড়ি চালানোর সময় চালকদের বাড়তি সতর্ক থাকা প্রয়োজন।  তিনি বলেন, এ সময় অধিকাংশ মা কুকুরের সঙ্গে ছোট ছোট বাচ্চা থাকে। বাচ্চাদের জন্য নিরাপদ আশ্রয় খুঁজতে গিয়ে তারা গাড়ির নিচে অবস্থান নেয়। তাই গাড়ি চালানোর আগে আশপাশে খেয়াল রাখা উচিত। আরটিভি/এসআর
গাড়ির চাকায় পিষ্ট ৪ কুকুরছানা!
আরও পড়ুন
কেরোসিন ঢেলে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা
পিরোজপুরে পার্কিং করে রাখা বাসে আগুন
দেশের সেবা করে অবসরে, নামের ভুলে ৬ বছর ধরে বন্ধ ভাতা!
নামে ডিজিটাল হলেও বাস্তবে ময়লার ভাগাড় মঠবাড়িয়া টিএন্ডটি কার্যালয়