ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

পদ্মায় মা ইলিশ শিকারের দায়ে ৩ জেলের কারাদণ্ড

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ০৯:১৬ এএম
অভিযানে ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা। ছবি: আরটিভি

ফরিদপুরের সদরপুরে মা ইলিশ সংরক্ষণে পদ্মা নদীতে বিশেষ অভিযান চালিয়ে তিন জেলেকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে কারাদণ্ড দেওয়া হয়। এ সময় প্রায় ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) উপজেলার পদ্মা নদীতে মা ইলিশের প্রজনন নিরাপদ রাখতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে মা ইলিশ শিকারের সময় ওই তিন জেলেকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় এবং প্রত্যেককে কারাদণ্ড দেওয়া হয়।

অভিযান চলাকালে নদী থেকে প্রায় ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা কারেন্ট জাল নিয়ম অনুযায়ী পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দ করা ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহিল আবরারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে সার্বিক সহযোগিতা করেন পুলিশ সদস্য, উপজেলা মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসনের কর্মচারীরা।

সংশ্লিষ্টরা জানান, মা ইলিশের প্রজনন মৌসুমে ইলিশ শিকার বন্ধ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে ইলিশ মাছ নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ পেলে নদীতে ইলিশের উৎপাদন ও বংশবৃদ্ধি বাড়বে। তাই নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, পরিবহন ও সংরক্ষণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।

মা ইলিশ রক্ষা এবং ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অভিযানসংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শিক্ষার্থীর নিতম্বে গরম ইস্ত্রির ছ্যাঁকা, মাদরাসা শিক্ষক গ্রেপ্তার
গাজীপুরের টঙ্গীতে ৯ বছর বয়সী এক মাদরাসাছাত্রকে গরম ইস্ত্রি দিয়ে নিতম্বে ছ্যাঁকা দিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক রাব্বি হোসেনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। 
শিক্ষার্থীর নিতম্বে গরম ইস্ত্রির ছ্যাঁকা, মাদরাসা শিক্ষক গ্রেপ্তার
৭ লাখ টাকার চোরাচালানি পণ্য ও মাদক জব্দ
সোমবার (৯ নভেম্বর) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৭ লাখ টাকার চোরাচালানি পণ্য ও মাদক জব্দ
বরগুনাতেই তৈরি হচ্ছে নামিদামি কোম্পানির মবিল!
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর তাজওয়ার।
বরগুনাতেই তৈরি হচ্ছে নামিদামি কোম্পানির মবিল!
কালিয়াকৈরে বাড়ছে ডেঙ্গু রোগী, হাসপাতালে মশারির সংকটের অভিযোগ 
গাজীপুরের কালিয়াকৈরে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ২০ জন।
কালিয়াকৈরে বাড়ছে ডেঙ্গু রোগী, হাসপাতালে মশারির সংকটের অভিযোগ 
বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা
নোয়াখালীর বেগমগঞ্জে বাড়ির সীমানা ও জমি নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম মনা (২১ ) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা
আরও পড়ুন
বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের
ভাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ
কালিয়াকৈরে মাদক ব্যবসা ও প্রতারণার দায়ে স্বামী-স্ত্রীসহ তিনজনের কারাদণ্ড
সাড়ে চার বছরেও শেষ হয়নি ৪ কোটি টাকার সড়ক