ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ১২:৩১ পিএম
ছবি: সংগৃহীত

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরের পাগলাপীরে এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সব ধর্মের মানুষ একসঙ্গে মিলে দেশকে স্বাধীন করেছে। এখন সবাইকে সঙ্গে নিয়ে দেশ গড়ার কাজও করতে হবে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ মিলেমিশে পরিশ্রমের মাধ্যমে দেশকে এগিয়ে নেবে, এটাই হওয়া উচিত সবার প্রত্যাশা।

তারেক রহমান বলেন, ১২ তারিখের নির্বাচনের পর বাংলাদেশের মানুষ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। সরকার পরিচালনার দায়িত্ব পাওয়ার পর থেকেই দেশের খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে। সমাজের প্রতিটি শ্রেণির মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনের বিষয়গুলো বিবেচনায় নিয়ে বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে।

তিনি বলেন, কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। একই সঙ্গে ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে এবং কৃষক কার্ডও চালু করা হয়েছে বলে জানান তিনি। এ ছাড়া ইমাম, মুয়াজ্জিনসহ অন্যান্য গুরুজনদের জন্য ভাতার ব্যবস্থা করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, সমাজের প্রত্যেকটি শ্রেণির খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে সরকার। দেশের মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নেয়ার মাধ্যমে সব শ্রেণির মানুষের পাশে থাকার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

শারদীয় দুর্গাপূজার প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের জন্য এটি একটি উৎসবের সময়। এ উৎসবকে সামনে রেখে তিনি সব ধর্মের মানুষের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার সময় সব ধর্মের মানুষ একসঙ্গে মিলে দেশকে স্বাধীন করেছে। একইভাবে এখন দেশের উন্নয়ন ও গঠনের কাজেও সব ধর্মের মানুষকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ এই বাংলাদেশের নাগরিক। এই দেশ সবার। তাই দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ গড়ে তোলার দায়িত্বও সবার। পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত পরিশ্রমের মাধ্যমে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সব ধর্মের মানুষের অংশগ্রহণে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, সবাই মিলে পরিশ্রম করে দেশকে গড়ে তুলতে হবে। প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলাই হোক সবার অঙ্গীকার।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
শারদীয় দুর্গোৎসবে পূজামণ্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টায় নগরীর রাধা গোবিন্দ মন্দিরে (ধর্মসভা) পৌঁছান তিনি।
রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
কাজ শেষে বাড়ি ফিরছিলেন আজাদ, মুহূর্তেই পিষে দিলো ট্রাক
পাবনায় ড্রাম ট্রাকের চাপায় আবুল কালাম আজাদ (৫০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
কাজ শেষে বাড়ি ফিরছিলেন আজাদ, মুহূর্তেই পিষে দিলো ট্রাক
২৪ লাখ টাকার লাল চিনি জব্দ
নোয়াখালীর হাতিয়ায় শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
২৪ লাখ টাকার লাল চিনি জব্দ
সৈয়দপুর বিজ্ঞান কলেজে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সেলফি
প্রধানমন্ত্রী তারেক রহমান সৈয়দপুর বিমান বন্দরে নেমে গাড়ী বহর নিয়ে রংপুর যাওয়ার পথে গাড়ী থামিয়ে সৈয়দপুর বিজ্ঞান কলেজে শিক্ষার্থীদের সাথে সেলফি তুলেন ও শিক্ষকদের কাছ থেকে প্রতিষ্ঠানের সমস্যার কথা শুনেন ।
সৈয়দপুর বিজ্ঞান কলেজে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সেলফি
পোষা বিড়ালের মরদেহ নিয়ে থানায় হাজির মালিক, অতঃপর...
কক্সবাজারের চকরিয়ায় পোষা বিড়ালকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক নারীর বিরুদ্ধে। প্রিয় পোষা প্রাণী হত্যার বিচার চেয়ে বিড়ালের মরদেহ খাঁচায় ভরে থানায় গিয়ে লিখিত অভিযোগ দিয়েছেন মালিক শামশুল আলম। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে চকরিয়া থানায় এ অভিযোগ দেন তিনি। অভিযুক্ত নারীর নাম ফিরোজা বেগম। তিনি শামশুল আলমের প্রতিবেশী। অভিযোগ সূত্রে জানা যায়, চকরিয়া পৌরসভার কাজীরপাড়া এলাকার বাসিন্দা শামশুল আলম (৫৪) দীর্ঘদিন ধরে দুটি পোষা বিড়াল লালন-পালন করছেন। সোমবার সকালে বাড়ির পেছনে ছাগল বেঁধে দিতে গেলে একটি বিড়াল তাঁর সঙ্গে যায়। এ সময় প্রতিবেশী ফিরোজা বেগমের পোষা কুকুরটি বিড়ালটিকে কামড়ানোর চেষ্টা করে। শামশুল আলম কুকুরটিকে সরিয়ে দিলে এ ঘটনাকে কেন্দ্র করে ফিরোজা বেগম ক্ষিপ্ত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, এরপর ফিরোজা বেগম লাঠি দিয়ে বিড়ালটিকে এলোপাতাড়ি পিটিয়ে হত্যা করেন। প্রিয় পোষা প্রাণীটিকে হারিয়ে শোকাহত শামশুল আলম বলেন, ‘এই বিড়াল আমার সন্তানের মতো। অনেক আদর-যত্নে লালন করেছি। কোনো অপরাধ ছাড়াই ওকে এভাবে নিষ্ঠুরভাবে পিটিয়ে মেরে ফেলা হলো, যা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই, যাতে আর কেউ কোনো অবলা প্রাণীর প্রতি এমন আচরণ করার সাহস না দেখায়।’ এ বিষয়ে জানতে অভিযুক্ত ফিরোজা বেগমের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, প্রাণী হত্যা আইনগত অপরাধ। শামশুল আলমের অভিযোগটি খতিয়ে দেখে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। আরটিভি/এসকে
পোষা বিড়ালের মরদেহ নিয়ে থানায় হাজির মালিক, অতঃপর...
আরও পড়ুন
রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
সৈয়দপুর বিজ্ঞান কলেজে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সেলফি
প্রধানমন্ত্রীর উপহার পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান