ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পিএম

শারদীয় দুর্গোৎসবে পূজামণ্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টায় নগরীর রাধা গোবিন্দ মন্দিরে (ধর্মসভা) পৌঁছান তিনি।

এর আগে, সকাল ৯টা ৫০ মিনিটে বিমানযোগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে সড়কপথে বাসযোগে রংপুরের উদ্দেশে রওনা দেন তিনি। যাত্রাপথে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রংপুর নগরীতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সফর সফল করতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি নিরাপত্তা ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করেছে সিটি করপোরেশন। নগরীর সড়ক ও রোড ডিভাইডার পরিষ্কার করে রং করা হয়েছে। ডিভাইডারে লাগানো হচ্ছে ফুলের গাছ। প্রধান সড়কের ফুটপাতও দখলমুক্ত করে পরিষ্কার করা হয়েছে। নগরীর বিভিন্ন স্থানে সিটি করপোরেশন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ, শারদীয় দুর্গোৎসব কমিটি, সাংস্কৃতিক ঐক্য পরিষদ এবং বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছাসংবলিত ব্যানার ও বিলবোর্ড স্থাপন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর যাতায়াতের জন্য নির্ধারিত সড়কগুলোতে সংস্কারকাজ করা হয়েছে। বিশেষ করে নগরীর ডিসির মোড় থেকে চেকপোস্ট পর্যন্ত সড়কের সংস্কারকাজ দ্রুতগতিতে সম্পন্ন করা হয়। এসব কার্যক্রম তদারকি করেন সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী চৌধুরী ডন।

ভাওয়াইয়া গানের জন্য বিখ্যাত রংপুরে প্রধানমন্ত্রীকে গানে গানে বরণ এবং সম্প্রীতির ঐতিহ্য তুলে ধরতে প্রস্তুতি নিয়েছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) মহানগর ও জেলা পর্যায়ের শিল্পীরা। প্রস্তুতি নিয়েছে সাংস্কৃতিক ঐক্য পরিষদও।

এদিকে প্রধানমন্ত্রীর সফর সফল করতে রংপুর মহানগর ও জেলা বিএনপির পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, কৃষক দল, তাঁতী দল, মৎস্যজীবী দল, ওলামা দল, জিয়া সংসদসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন।

রাজধানীর বাইরে দেশের প্রত্যন্ত অঞ্চলে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রীর এই সফরকে ব্যতিক্রমী হিসেবে দেখছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ ও দলীয় নেতাকর্মীরা। তাদের প্রত্যাশা, এই সফরের মধ্য দিয়ে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে।

নগরীর আনন্দময়ী সেবাশ্রম মন্দিরের পূজামণ্ডপে সুবাস চন্দ্র বলেন, এর আগে কখনো প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে পূজামণ্ডপ পরিদর্শন করতে দেখিনি। এবার সেটি হতে যাচ্ছে, তাও আবার রংপুরে। এটি আমাদের জন্য পরম পাওয়া। আমরা ভীষণ আনন্দিত।

শ্রী শ্রী কালীবাড়ী মন্দিরে দুর্গোৎসবে আসা জীবন ঘোষ বলেন, প্রধানমন্ত্রী রংপুরে আসবেন, আমাদের সঙ্গে কুশল বিনিময় করবেন এবং পূজামণ্ডপ পরিদর্শন করবেন এটি নিশ্চয়ই আনন্দের বিষয়। তাকে কাছ থেকে দেখার জন্য আমার মতো অনেকেই অপেক্ষা করছেন। আমরা চাই, তার এই সফর সফল, আনন্দময় ও সম্প্রীতিপূর্ণ হোক।

রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি পার্থ বোস বলেন, প্রধানমন্ত্রী রংপুরের একটি মন্দিরে আসছেন, এতে তারা অত্যন্ত আনন্দিত। প্রত্যন্ত অঞ্চলে কীভাবে শারদীয় উৎসব পালিত হয়, তা তিনি সরেজমিনে দেখতে পারবেন। পাশাপাশি ভক্তদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময়ের সুযোগ তৈরি হবে।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তার নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), পুলিশ, ৫১ বিজিবির অধিনায়কসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতোমধ্যে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন।

জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, প্রধানমন্ত্রী রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের ভক্তদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন। তার সফর ঘিরে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।

মহানগর বিএনপির সদস্যসচিব ও রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন-নবী চৌধুরী ডন বলেন, প্রধানমন্ত্রীর সফর ঘিরে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দ ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। সম্প্রীতির বার্তা নিয়ে প্রধানমন্ত্রীর এই সফর রংপুরবাসীর জন্য আনন্দের।

তিনি আরও বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী রংপুরের উন্নয়নে ১ হাজার ৮০০ কোটি টাকার দুটি প্রকল্প অনুমোদন দিয়েছেন। এ ছাড়া রংপুর জেলার ছয়টি সংসদীয় আসনে আরও ১২৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ অঞ্চলের উন্নয়নে আরও পরিকল্পনা রয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে রংপুরের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কাজ শেষে বাড়ি ফিরছিলেন আজাদ, মুহূর্তেই পিষে দিলো ট্রাক
পাবনায় ড্রাম ট্রাকের চাপায় আবুল কালাম আজাদ (৫০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
কাজ শেষে বাড়ি ফিরছিলেন আজাদ, মুহূর্তেই পিষে দিলো ট্রাক
সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরের পাগলাপীরে এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
২৪ লাখ টাকার লাল চিনি জব্দ
নোয়াখালীর হাতিয়ায় শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
২৪ লাখ টাকার লাল চিনি জব্দ
সৈয়দপুর বিজ্ঞান কলেজে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সেলফি
প্রধানমন্ত্রী তারেক রহমান সৈয়দপুর বিমান বন্দরে নেমে গাড়ী বহর নিয়ে রংপুর যাওয়ার পথে গাড়ী থামিয়ে সৈয়দপুর বিজ্ঞান কলেজে শিক্ষার্থীদের সাথে সেলফি তুলেন ও শিক্ষকদের কাছ থেকে প্রতিষ্ঠানের সমস্যার কথা শুনেন ।
সৈয়দপুর বিজ্ঞান কলেজে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সেলফি
পোষা বিড়ালের মরদেহ নিয়ে থানায় হাজির মালিক, অতঃপর...
কক্সবাজারের চকরিয়ায় পোষা বিড়ালকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক নারীর বিরুদ্ধে। প্রিয় পোষা প্রাণী হত্যার বিচার চেয়ে বিড়ালের মরদেহ খাঁচায় ভরে থানায় গিয়ে লিখিত অভিযোগ দিয়েছেন মালিক শামশুল আলম। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে চকরিয়া থানায় এ অভিযোগ দেন তিনি। অভিযুক্ত নারীর নাম ফিরোজা বেগম। তিনি শামশুল আলমের প্রতিবেশী। অভিযোগ সূত্রে জানা যায়, চকরিয়া পৌরসভার কাজীরপাড়া এলাকার বাসিন্দা শামশুল আলম (৫৪) দীর্ঘদিন ধরে দুটি পোষা বিড়াল লালন-পালন করছেন। সোমবার সকালে বাড়ির পেছনে ছাগল বেঁধে দিতে গেলে একটি বিড়াল তাঁর সঙ্গে যায়। এ সময় প্রতিবেশী ফিরোজা বেগমের পোষা কুকুরটি বিড়ালটিকে কামড়ানোর চেষ্টা করে। শামশুল আলম কুকুরটিকে সরিয়ে দিলে এ ঘটনাকে কেন্দ্র করে ফিরোজা বেগম ক্ষিপ্ত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, এরপর ফিরোজা বেগম লাঠি দিয়ে বিড়ালটিকে এলোপাতাড়ি পিটিয়ে হত্যা করেন। প্রিয় পোষা প্রাণীটিকে হারিয়ে শোকাহত শামশুল আলম বলেন, ‘এই বিড়াল আমার সন্তানের মতো। অনেক আদর-যত্নে লালন করেছি। কোনো অপরাধ ছাড়াই ওকে এভাবে নিষ্ঠুরভাবে পিটিয়ে মেরে ফেলা হলো, যা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই, যাতে আর কেউ কোনো অবলা প্রাণীর প্রতি এমন আচরণ করার সাহস না দেখায়।’ এ বিষয়ে জানতে অভিযুক্ত ফিরোজা বেগমের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, প্রাণী হত্যা আইনগত অপরাধ। শামশুল আলমের অভিযোগটি খতিয়ে দেখে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। আরটিভি/এসকে
পোষা বিড়ালের মরদেহ নিয়ে থানায় হাজির মালিক, অতঃপর...
আরও পড়ুন
সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
সৈয়দপুর বিজ্ঞান কলেজে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সেলফি
প্রধানমন্ত্রীর উপহার পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান