ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

কাজ শেষে বাড়ি ফিরছিলেন আজাদ, মুহূর্তেই পিষে দিলো ট্রাক

পাবনা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ১২:৪১ পিএম
রাস্তার প্রতীকী ছবি

পাবনায় ড্রাম ট্রাকের চাপায় আবুল কালাম আজাদ (৫০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টার দিকে ঢাকা-পাবনা-রাজশাহী বাইপাস মহাসড়কের সিংগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম আজাদ পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের শালাইপুর গ্রামের মৃত ডা. তোয়াজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়িক কাজ শেষে সিংগা বাজার এলাকা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আজাদ। পথে সিংগা বাইপাস এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ড্রাম ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যান।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। তবে ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
শারদীয় দুর্গোৎসবে পূজামণ্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টায় নগরীর রাধা গোবিন্দ মন্দিরে (ধর্মসভা) পৌঁছান তিনি।
রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরের পাগলাপীরে এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
২৪ লাখ টাকার লাল চিনি জব্দ
নোয়াখালীর হাতিয়ায় শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
২৪ লাখ টাকার লাল চিনি জব্দ
সৈয়দপুর বিজ্ঞান কলেজে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সেলফি
প্রধানমন্ত্রী তারেক রহমান সৈয়দপুর বিমান বন্দরে নেমে গাড়ী বহর নিয়ে রংপুর যাওয়ার পথে গাড়ী থামিয়ে সৈয়দপুর বিজ্ঞান কলেজে শিক্ষার্থীদের সাথে সেলফি তুলেন ও শিক্ষকদের কাছ থেকে প্রতিষ্ঠানের সমস্যার কথা শুনেন ।
সৈয়দপুর বিজ্ঞান কলেজে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সেলফি
পোষা বিড়ালের মরদেহ নিয়ে থানায় হাজির মালিক, অতঃপর...
কক্সবাজারের চকরিয়ায় পোষা বিড়ালকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক নারীর বিরুদ্ধে। প্রিয় পোষা প্রাণী হত্যার বিচার চেয়ে বিড়ালের মরদেহ খাঁচায় ভরে থানায় গিয়ে লিখিত অভিযোগ দিয়েছেন মালিক শামশুল আলম। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে চকরিয়া থানায় এ অভিযোগ দেন তিনি। অভিযুক্ত নারীর নাম ফিরোজা বেগম। তিনি শামশুল আলমের প্রতিবেশী। অভিযোগ সূত্রে জানা যায়, চকরিয়া পৌরসভার কাজীরপাড়া এলাকার বাসিন্দা শামশুল আলম (৫৪) দীর্ঘদিন ধরে দুটি পোষা বিড়াল লালন-পালন করছেন। সোমবার সকালে বাড়ির পেছনে ছাগল বেঁধে দিতে গেলে একটি বিড়াল তাঁর সঙ্গে যায়। এ সময় প্রতিবেশী ফিরোজা বেগমের পোষা কুকুরটি বিড়ালটিকে কামড়ানোর চেষ্টা করে। শামশুল আলম কুকুরটিকে সরিয়ে দিলে এ ঘটনাকে কেন্দ্র করে ফিরোজা বেগম ক্ষিপ্ত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, এরপর ফিরোজা বেগম লাঠি দিয়ে বিড়ালটিকে এলোপাতাড়ি পিটিয়ে হত্যা করেন। প্রিয় পোষা প্রাণীটিকে হারিয়ে শোকাহত শামশুল আলম বলেন, ‘এই বিড়াল আমার সন্তানের মতো। অনেক আদর-যত্নে লালন করেছি। কোনো অপরাধ ছাড়াই ওকে এভাবে নিষ্ঠুরভাবে পিটিয়ে মেরে ফেলা হলো, যা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই, যাতে আর কেউ কোনো অবলা প্রাণীর প্রতি এমন আচরণ করার সাহস না দেখায়।’ এ বিষয়ে জানতে অভিযুক্ত ফিরোজা বেগমের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, প্রাণী হত্যা আইনগত অপরাধ। শামশুল আলমের অভিযোগটি খতিয়ে দেখে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। আরটিভি/এসকে
পোষা বিড়ালের মরদেহ নিয়ে থানায় হাজির মালিক, অতঃপর...
আরও পড়ুন
ঢাকায় আওয়ামী লীগের আরও তিন নেতা ধরা
ওহাইওতে মসজিদের পাশে গুলিতে নিহত ১
টেক্সাসে ফুটবল ম্যাচের আগে দড়ি বেয়ে নামতে গিয়ে বিমানবাহিনীর সদস্যের মৃত্যু
চিৎকার-চেঁচামেচি শুনে গিয়েই প্রতিবেশীদের ‘চোখ কপালে’