ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

থানায় ঢুকে ৩ পুলিশকে বাটাম দিয়ে পেটালেন যুবক

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পিএম
ছবি : সংগৃহীত

জয়পুরহাটের কালাই থানার ভেতরে কাঠের বাটাম নিয়ে প্রবেশ করে তিন পুলিশ সদস্যের ওপর হামলার অভিযোগ উঠেছে আসলাম হোসেন (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে তাকে জয়পুরহাট আদালতে পাঠানো হয়েছে। গত সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালাই থানা কম্পাউন্ডের ভেতরে এ ঘটনা ঘটে। গ্রেফতার আসলাম হোসেন উপজেলার থুপসাড়া গ্রামের মুনসুর রহমানের ছেলে।

থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা গেছে, দুর্গাপূজার দায়িত্ব পালনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন পুলিশ সদস্যরা। এ সময় হাতে কাঠের বাটাম নিয়ে থানায় প্রবেশ করেন আসলাম। পুলিশ সদস্যরা তার পরিচয় ও থানায় আসার কারণ জানতে চাইলে তিনি কনস্টেবল মো. মাহমুদুল হাসান রকিকে লক্ষ্য করে আঘাত করেন। রকি সরে যাওয়ায় আঘাতটি তার বাম চোয়ালে লাগে। এতে তিনি রক্তাক্ত জখম হন। পরে তাকে আটকানোর চেষ্টা করলে আসলাম ড্রাইভার কনস্টেবল মো. মাসুদ রানার পিঠে আঘাত করেন। এ সময় আরেক পুলিশ সদস্য তাকে আটকাতে গেলে তার ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে গুরুতর জখম হয়। পরে অন্য পুলিশ সদস্যরা এগিয়ে এলে কাঠের বাটাম ফেলে দৌড়ে থানা কম্পাউন্ড থেকে পালিয়ে যান আসলাম।

আহত পুলিশ সদস্যদের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও এজাহার দায়ের করা হয়েছে। এজাহারে আসলাম হোসেনের বিরুদ্ধে মাদক ও জুয়া আইনে একাধিক মামলা থাকার কথাও উল্লেখ করা হয়েছে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, থানায় ঢুকে এক যুবক পুলিশ সদস্যদের ওপর হামলা করেন। ঘটনার সময় তিনি মন্ত্রী মহোদয়ের ডিউটিতে ছিলেন। পরে অভিযান চালিয়ে আসলামকে গ্রেফতার করা হয়েছে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পিরোজপুরে আদালত চত্বরে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ
পিরোজপুরের মঠবাড়িয়ায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
পিরোজপুরে আদালত চত্বরে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ
বিএনপির সভা থেকে আ.লীগের দুই সহযোগী সংগঠনের নেতা আটক
সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির একটি গোপন সভা থেকে আওয়ামী স্বাধীনতা প্রজন্ম লীগ ও সৈনিক লীগের দুই নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা।
বিএনপির সভা থেকে আ.লীগের দুই সহযোগী সংগঠনের নেতা আটক
আরটিভিতে সংবাদ প্রকাশের পর হবিগঞ্জের বিল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী পাখিদের অভয়াশ্রম কাটেঙ্গা বিল উদ্ধারে উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। বিলটি অবৈধ দখলমুক্ত করার পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণ, জলাশয় পুনরুদ্ধার ও পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ও সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়।
আরটিভিতে সংবাদ প্রকাশের পর হবিগঞ্জের বিল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
নেত্রকোনায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের একাধিক নেতার বাসায় বিক্ষুব্ধ জনতার ভাঙচুর
নেত্রকোনার বারহাট্টায় কার্যক্রম নিষিদ্ধ কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ইমরান হোসেন সুমনের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। 
নেত্রকোনায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের একাধিক নেতার বাসায় বিক্ষুব্ধ জনতার ভাঙচুর
কুড়িগ্রামে এনসিপি নেতা জমায়েত হোসেন খোকন মারা গেছেন
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা এনসিপির আহ্বায়ক, সাবেক রাজারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং বিশিষ্ট রাজনীতিবিদ জমায়েত হোসেন খোকন চৌধুরী মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
কুড়িগ্রামে এনসিপি নেতা জমায়েত হোসেন খোকন মারা গেছেন
আরও পড়ুন
জয়পুরহাটে নবান্ন উৎসবে জমে উঠল ঐতিহ্যবাহী মাছের মেলা
ভাঙারি দোকানে কেজি দরে বিক্রি হচ্ছে সরকারি বই
জয়পুরহাটে ফেলে দেওয়া হাঁসের পালকই এখন ‘কাঁচা সোনা’
চার বছরেও শেষ হয়নি তিন হাটের শেড নির্মাণ, চুক্তি বাতিলের পরও কাজ পেলেন আগের ঠিকাদার