ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

হিমছড়ি সৈকতে গোসলে নেমে নিখোঁজ আরও একজনের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ১২:১২ পিএম
ছবি: সংগৃহীত

কক্সবাজার সৈকতের হিমছড়ির অনিরাপদ পয়েন্টে গোসলে নেমে ঢেউ ও স্রোতের টানে নিখোঁজ থাকা দুজনের মাঝে একজনের মরদেহ উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টার দিকে হিমছড়ি পয়েন্টেই তার মরদেহ ভেসে আসে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের বীচকর্মীদের সুপারভাইজার মাহবুবুর রহমান।

উদ্ধার মরদেহটি মুহাম্মদ হারুনের (২১) বলে পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি চট্টগ্রামের বায়েজিদ এলাকার বাসিন্দা।

হারুনকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে ঢাকার তিন পর্যটক তরুণের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী স্থানীয়রা।

বীচকর্মী মাহবুব জানান, বুধবার (২১ অক্টোবর) বিকেলে হিমছড়ির ম্যারিনা রিসোর্টের জাদুঘর-সংলগ্ন সৈকতে অনিরাপদ পয়েন্টে গোসলে নেমে স্রোতে ভেসে তিন পর্যটক তরুণের মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয়রা একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান। এসময় আরও দুজন পর্যটক নিখোঁজ ছিলেন। তাদের মাঝে হারুন একজন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢেউয়ের তোড়ে কোলে ভেসে আসে একটি মরদেহ। তীরে অপেক্ষারত বন্ধুদের মাধ্যমে মরদেহটি হারুনের বলে শনাক্ত হয়। তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম বলেন, বুধবার সলিলসমাধি হওয়া তরুণরা হলেন- আল মাহিবুর ইবনে মোকাররম (২৪) ও সাইবুল হক জিসান (২৩)। স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করেন। নিখোঁজদের মাঝে হারুনের মরদেহ মিললেও অপর নিখোঁজ এসএম নাফিসুর রহমান নিবিড়ের (২৩) হদিস এখনও মেলেনি।

সূত্র জানায়, গোসলে নামা সাতজনের কেউই সাঁতার জানতেন না। গোসলে নেমে খেলার সময় তাদের কাছাকাছি গোসলরত আরও ৩-৪ জন যুবককে পানিতে ডুবে যেতে দেখে এসব তরুণ সাহায্যের জন্য এগিয়ে যান। এ সময় সাতজনই স্রোতের কবলে পড়ে পানিতে ভেসে যেতে থাকেন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধারে এগিয়ে আসেন।স্থানীয়দের প্রচেষ্টায় একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়। তবে অন্য পর্যটকদের সবাইকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে ঘটনাস্থল থেকে তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া আরও দুজন পর্যটক নিখোঁজ।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওনের পুলিশ সুপার নিশাদ এঞ্জেলা বলেন, নিখোঁজ আরও একজনের মরদেহ পাওয়া গেছে। সৈকতের ওই পয়েন্টটি গোসলের জন্য প্রসিদ্ধ নয়। আগে কেউ সেখানে গোসল করেনি এবং ওখানকার অবস্থা সম্পর্কে অজানা। আরও আশ্চর্যের বিষয় যেসব তরুণ গোসলে নামেন তারা কেউ সাঁতার জানতেন না বলেও তথ্য এসেছে। এটা চরম বোকামি। সবার প্রতি অনুরোধ ঘুরতে এসে এমন কোনো কাজ করা উচিত নয়, যেটা আনন্দকে মুহূর্তে বিষাদে রূপান্তর করে। নিখোঁজ অপরজনের খোঁজে একাধিক টিম কাজ করছে।

কক্সবাজার ট্যুরিস্ট ক্লাবের সভাপতি মো. রেজাউল করিম বলেন, ইনানীর পাটুয়ারটেকে রিসোর্টে অগ্নিকাণ্ডে দশজন নিহতের ঘটনার রেশ এখনও কাটেনি। এরইমাঝে হিমছড়ি সৈকতের অনিরাপদ স্থানে গোসলে নেমে চারজনের মৃত্যু এবং আরেকজন নিখোঁজের ঘটনা উদ্বেগের। সাগরের ঢেউ ও স্রোতে পর্যটকদের ভেসে যাওয়ার এ ঘটনা সৈকতে যেখানে সেখানে গোসলে নামতে সতর্ক থাকার বিষয়টি আবারও সামনে আসছে। বিশেষ করে সাগরের পরিস্থিতি অনুকূলে না থাকলে পানিতে নামা বিপজ্জনক হয়ে উঠতে পারে। এ ব্যাপারে প্রশাসন, বীচকর্মী, লাইফগার্ড ও ট্যুরিস্ট পুলিশের নির্দেশনা মেনে চলা উচিত।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফের সাজেক সাময়িকভাবে বন্ধ ঘোষণা, তৃতীয়বারের মত সড়ক অবরোধ
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেকভ্যালি পর্যটন উপত্যকা ফের সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। 
ফের সাজেক সাময়িকভাবে বন্ধ ঘোষণা, তৃতীয়বারের মত সড়ক অবরোধ
শেরপুরে ড্রামের ভেতর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
শেরপুরের শ্রীবরদীতে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার(২২ অক্টোবর) সকালে উপজেলার কুড়িকাহনিয়া বাজার এলাকার কুটেমনি ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শেরপুরে ড্রামের ভেতর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
দুর্গম পাহাড়ে শিশুদের চিত্রাঙ্কন শেখাতে গিয়ে প্রাণ গেল তরুণের
বান্দরবানের লামায় পুকুরে গোসল করতে নেমে মোহাম্মদ জিসাদ (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শিশুদের চিত্রাঙ্কন শেখাতে ঢাকা থেকে দুর্গম পাহাড়ি এলাকায় যাওয়া ১২ তরুণের দলের সদস্য ছিলেন তিনি।
দুর্গম পাহাড়ে শিশুদের চিত্রাঙ্কন শেখাতে গিয়ে প্রাণ গেল তরুণের
শর্টসার্কিট থেকে বসতঘরে আগুন, পুড়ে ছাই আসবাবপত্র
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া এলাকার জোর মসজিদসংলগ্ন সালমা বেগমের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শর্টসার্কিট থেকে বসতঘরে আগুন, পুড়ে ছাই আসবাবপত্র
প্রতিমা বিসর্জনস্থলে সিঁদুর খেলার সময় নববধূর মৃত্যু
সাতক্ষীরার তালায় দুর্গাপূজার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনস্থলে সিঁদুর খেলার আনুষ্ঠানিকতায় অংশ নিতে গিয়ে তন্নি দে (২০) নামে এক নববধূর মৃত্যু হয়েছে। হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়লে তাকে বাঁচানোর চেষ্টা করেন স্বজন ও স্থানীয়রা। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার কুমিরা বাসস্ট্যান্ড-সংলগ্ন সার্বজনীন প্রতিমা বিসর্জনস্থলে এ ঘটনা ঘটে। নিহত তন্নি দে কুমিরা গ্রামের মহাদেব দের মেয়ে। চার মাস আগে যশোরের কেশবপুর উপজেলার এক যুবকের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর বাবার বাড়িতে এবারই প্রথম দুর্গাপূজা উদ্‌যাপন করতে এসেছিলেন তিনি। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয়া দশমীর সন্ধ্যায় ননদের সঙ্গে প্রতিমা বিসর্জনস্থলে যান তন্নি। সেখানে সিঁদুর খেলা ও প্রতিমার কপালে সিঁদুর দেওয়ার আনুষ্ঠানিকতায় অংশ নেন তিনি। একপর্যায়ে হঠাৎ বুকে ব্যথা অনুভব করে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় উপস্থিত স্বজন ও স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। তন্নির আকস্মিক মৃত্যুর ঘটনায় বিসর্জনস্থলের উৎসবমুখর পরিবেশ শোকে স্তব্ধ হয়ে যায়। মেয়েকে হারিয়ে শোকে ভেঙে পড়েন বাবা মহাদেব দেসহ পরিবারের সদস্যরা। তালা উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ মজুমদার ও স্থানীয় সূত্রে তার মৃত্যুর খবর জানা গেছে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, নববধূর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তন্নি হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় তাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আরটিভি/এসকে
প্রতিমা বিসর্জনস্থলে সিঁদুর খেলার সময় নববধূর মৃত্যু
আরও পড়ুন
কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২
দিনে চলতেও ভয়, সন্ধ্যা নামলেই এই সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল
পোষা বিড়ালের মরদেহ নিয়ে থানায় হাজির মালিক, অতঃপর...
১০ নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষায় লাগবে ৩-৪ সপ্তাহ