ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ০১:০৮ পিএম
খেজুর গাছ কাটছে গাছি। ছবি: সংগৃহীত

দিনে হালকা গরম আর রাতে ঠান্ডা ও ভোরের কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। আর এই শীতের আগমনকে কেন্দ্র করে চুয়াডাঙ্গার গ্রামে শুরু হয়েছে এক উৎসবমুখর আমেজ। শীত মৌসুমে ঐতিহ্যবাহী খেজুরের রস আহরণ ও সুস্বাদু গুড় তৈরির প্রস্তুতি শুরু করেছে গাছিরা।

তাই ব্যস্ত হয়ে উঠেছে খেজুর গাছ কাটায় জড়িত গাছিরা। ধারালো দা নিয়ে তারা গাছে উঠে শুকনো অংশ ছাঁটাই-বাছাই করে রস সংগ্রহের উপযোগী করে তুলছেন। আর মাত্র কয়েক সপ্তাহ পর খেজুর গাছ থেকে সংগ্রহ করা হবে রস। সারারাত গাছে বাধা মাাটির ভাড়ে ফোঁটা ফোঁটা মিষ্টি রসে ভরবে সেই হাঁড়ি। আর তা জ্বাল দিয়ে তৈরি হবে ঐতিহ্যবাহী নলেন গুড় ও খাঁটি পাটালি। এ পেশার সঙ্গে ১৪ থেকে ১৫ হাজার গাছি জড়িত।

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার চার উপজেলায় মাঠ ও রাস্তার দুই ধারে ২ লাখ ৭২ হাজার খেজুর গাছ রয়েছে। এরমধ্যে জীবননগর, দামুড়হুদা, দর্শনা ও আলমডাঙ্গা এলাকায় খেজুর গাছের সংখ্যা সবচেয়ে বেশি। ইতোমধ্যে ২০ ভাগ খেজুর গাছ কাটা শেষ হয়েছে। প্রতিটি গাছ থেকে ১০ থেকে ১১ কেজি গুড় উৎপাদন করা যায়। শীতের আমেজ পুরোদমে শুরু হওয়ার আগেই মাঠজুড়ে দিনরাত চলছে গাছ পরিচর্যার প্রস্তুতি। বর্তমানে চলছে গাছ ঝোড়া, পরিষ্কার করার কাজ। খেজুর গাছ বেশি রয়েছে এমনস্থানে গাছিরা অস্থায়ী ঘাঁটি স্থাপন করেছেন। রস থেকে গুড় তৈরি করার জন্য জ্বালানি হিসাবে খেজুর গাছের ডাল পালা শুকিয়ে রাখা হচ্ছে।

চলতি শীত মৌসুমে জেলায় ২ হাজার ৭০০ মেট্রিক টন খেজুরের গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত মৌসুমে ২ হাজার ৫০০ মেট্রিক টন খেজুরের গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল কৃষি বিভাগের।

একই সময়ে খেজুরের রস ও গুড় বিক্রি করে আয় হয়েছিল ৭৫ কোটি টাকা।

একজন শ্রমিক প্রতিদিন ২৫ থেকে ৩০টি গাছ কাটছেন। এ কাজে দৈনিক ৮০০ থেকে ১ হাজার টাকা মজুরি দেয়া হচ্ছে। শীতের মৌসুমে গাছ কাটা, রস সংগ্রহ ও গুড় তৈরিকে কেন্দ্র করে বহু শ্রমজীবী মানুষের কর্মসংস্থান হয়।

দামুড়হুদার দর্শনা এলাকার গাছি রহিম খাঁ বাসসকে বলেন, এবারও আগেভাগেই খেজুর গাছ প্রস্তুত শুরু করেছেন। শীত বাড়লে রস সংগ্রহ শুরু হবে।

চুয়াডাঙ্গা সদর উপজেলার ধুতুরহাট গ্রামের গাছি শীলন হোসেন জানান, শীতের আমেজ শুরু হতেই শ্রমিক সংকট এড়াতে আমরা আগেভাগেই গাছ প্রস্তুতের কাজ শুরু করেছি। কার্তিক মাসের শেষ সপ্তাহের দিকেই গাছে গাছে হাড়ি পাতা শুরু করব।

চুয়াডাঙ্গা সদরের গোপীনাথপুর গ্রামের কৃষক আকরামুল বাসসকে বলেন, আমি এবার ৩০টি গাছ কাটবো। বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে গাছ কাটা শুরু করব বলে আশা করছি। আমাদের মাঠে অনেকে গাছ ঝোড়া বা ক্যালানো শুরু করেছেন। আর ১৫ দিন পর গাছে নলি পোতা শুরু হবে। নলি পোতার আগে আরো একবার গাছ চাষতে হবে বা ক্যালাতে হবে। এর এক সপ্তাহ পর রস সংগ্রহের জন্য হাড়ি পাতা হবে। একটি গাছ থেকে ৩ দিন রস সংগ্রহের পর ৪ থেকে ৫ দিন ফেলে রাখতে হয় বা গাছ শুকাতে হয়। এরপর হালকা রেক দিয়ে চেষে ফের রস সংগ্রহ করতে হবে।

খেজুরের রস থেকে মানসম্মত ও সুস্বাদু গুড় তৈরি একটি বিশেষ শিল্প। সারারাত ধরে ফোঁটা ফোঁটা করে সংগৃহীত হয় খেজুরের রস। সকালে সেই রস চুলায় নিয়ে ঘণ্টাব্যাপী জ্বাল দেয়া হয়। রস ঘন হয়ে তৈরি হয় সুস্বাদু তরল গুড় (ঝোল গুড়), দানা গুড় এবং পাটালি।

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক নূরুল ইসলাম বাসসকে জানান, চুয়াডাঙ্গার খেজুরের গুড়ের সুনাম দেশজুড়ে। গুণগতমান ভালো হওয়ায় সারা দেশেই এই গুড়ের ব্যাপক চাহিদা রয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে আমাদের গুড় সরবরাহ করা হয় দেশের বিভিন্ন জেলায়। বর্তমানে শীতের শুরুতেই গাছিরা গাছ প্রস্তুতে ব্যস্ত রয়েছে। জেলার প্রায় ২০ ভাগ গাছ ইতোমধ্যেই প্রস্তুত করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং পর্যাপ্ত শীত পড়লে এবারও আমরা লক্ষ্যমাত্রা অর্জন করতে পারব। প্রকৃতিতে শীতের তীব্রতা যত বাড়বে, খেজুর গাছ থেকে রসের প্রবাহও তত বৃদ্ধি পাবে।

সূত্র: বাসস

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যশোরে ২২ লাখ খেজুর গাছে সমৃদ্ধির স্বপ্ন
বর্তমানে জেলায় রয়েছে ২২ লাখ ৫৯ হাজারের বেশি খেজুর গাছ। এর মধ্যে ১২ লাখেরও বেশি গাছের বয়স ৫ থেকে ১০ বছর। এসব গাছ আগামী কয়েক বছরে পূর্ণ উৎপাদনক্ষম হয়ে ওঠলে রস ও গুড় উৎপাদন কয়েক গুণ বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
যশোরে ২২ লাখ খেজুর গাছে সমৃদ্ধির স্বপ্ন
ভালোবাসার টানে লক্ষ্মীপুরের সুমাইয়াকে বিয়ে করলেন চীনা যুবক
ভালোবাসার টানে সুদূর চীন থেকে বাংলাদেশের লক্ষ্মীপুরে এসে সুমাইয়া আক্তার নামে এক তরুণীকে বিয়ে করেছেন চীনা নাগরিক ফাং ওয়েনজুন। বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম রেখেছেন আব্দুর রহমান। ভিন্ন দেশ, ভাষা ও সংস্কৃতির ব্যবধান পেরিয়ে তাদের এই বিয়ে এলাকায় বেশ আলোচনার সৃষ্টি করেছে। নথিপত্র সূত্রে জানা যায়, চীনের জিয়াংসু প্রদেশের নাগরিক ফাং ওয়েনজুন গত ১৮ নভেম্বর ২০২৬ তারিখে লক্ষ্মীপুরে নোটারি পাবলিকের সামনে ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে একটি হলফনামা দেন। হলফনামায় তিনি উল্লেখ করেন, কোনো ধরনের চাপ বা জোরজবরদস্তি ছাড়াই সম্পূর্ণ স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এরপর নিজের নতুন নাম রাখেন আব্দুর রহমান। তবে তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রে আগের নাম ফাং ওয়েনজুন বহাল রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর এলাকার চরবুতা গ্রামের বাসিন্দা সুমাইয়া আক্তার। তার বাবা মুক্তার হোসেন এবং মা তাসলিমা আক্তার। তিন ভাইয়ের একমাত্র বোন সুমাইয়া। বিয়ের পর তিনি নানার বাড়িতে বেড়াতে এসেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, চীনা নাগরিক আব্দুর রহমানের সঙ্গে সুমাইয়ার বিয়ে সম্পন্ন হয়েছে। তবে তাদের পরিচয় কীভাবে, কখন থেকে প্রেমের সম্পর্কের সূচনা এবং বিয়ের আনুষ্ঠানিকতা কীভাবে সম্পন্ন হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। ভিন্ন দেশের দুই নাগরিকের ভালোবাসা থেকে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার ঘটনাটি স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি করেছে। চীন থেকে হাজার মাইল পাড়ি দিয়ে লক্ষ্মীপুরে এসে নতুন জীবন শুরু করা এই দম্পতিকে ঘিরে এলাকায় চলছে আলোচনা। আরটিভি/এসকে
ভালোবাসার টানে লক্ষ্মীপুরের সুমাইয়াকে বিয়ে করলেন চীনা যুবক
৫ মাস পর খোলা হয়েছে পাগলা মসজিদের দানবাক্স, চলছে গণনা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি লোহার দানবাক্স খোলা হয়েছে। দীর্ঘ ৪ মাস ২৪ দিন পর শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় দানবাক্সগুলো খোলা হয়। এরপর শুরু হয়েছে দানের অর্থ গণনার কার্যক্রম। এতে অংশ নিচ্ছেন পাঁচ শতাধিক মানুষ।
৫ মাস পর খোলা হয়েছে পাগলা মসজিদের দানবাক্স, চলছে গণনা
আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 
নতুন ৩৩ কেভি লাইনের তার সংযোগের কাজের জন্য আজ নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 
বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব
বিশ্ব শান্তি, বাংলাদেশের শান্তি, সম্প্রীতি ও মৈত্রীর বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বৌদ্ধ ভিক্ষুদের চীবর উৎসর্গের মধ্যে দিয়ে শেষ হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় আয়োজন ৫০তম কঠিন চীবর দানোৎসব সম্পন্ন হয়েছে।
বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব
আরও পড়ুন
যশোরে ২২ লাখ খেজুর গাছে সমৃদ্ধির স্বপ্ন
ধূমপানের ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে ৫০০ টাকা দাবি, ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পুনরুত্থান হতে দেওয়া হবে না: মীর শাহে আলম
রাজধানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক মেয়র আটক