ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবদল নেতা হত্যার ঘটনায় ছাত্রদল নেতাকে প্রধান আসামি করে মামলা

সোনারগাঁও প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ০৯:২১ এএম
যুবদল নেতা ফকির জহিরুল ইসলাম। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুবদল নেতা ফকির জহিরুল ইসলাম হত্যার ঘটনায় মামলা হয়েছে।

ঘটনার তিনদিন পর শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় নিহতের ভাগ্নে ইসমাঈল হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেছেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক।

মামলায় আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. রিজভীকে প্রধান আসামি করে ২১ জনের নাম উল্লেখ করা হয়েছে।
এছাড়া অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে।।

নিহত ফকির জহিরুল ইসলাম (৪৮) আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন। তিনি ওই ইউনিয়নের খালিয়ারচর গ্রামের মোহাম্মদ আব্দুর রহমান বেপারীর ছেলে।

মামলার এজাহার ও বাদীর অভিযোগ সূত্রে জানা গেছে, আসন্ন কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন জহিরুল ইসলাম। প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর জন্য আসামিরা বিভিন্ন সময়ে তাকে হুমকি দিচ্ছিলেন বলে অভিযোগ করেছেন নিহতের ভাগিনা।

বাদীর অভিযোগ, বুধবার রাতে ওষুধের ফার্মেসি বন্ধ করে বাড়ি ফেরার পথে সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চরকিশোরগঞ্জ এলাকায় হামলার শিকার হন জহিরুল ইসলাম। এ সময় কালাপাহাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিজভীর নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তার পথরোধ করে। পরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক জানান, যুবদল নেতা হত্যার ঘটনায় ২১ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে। এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১২ ডিসেম্বর সুনামগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী
কান্ট্রি গেমসে যোগদান ও ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১২ ডিসেম্বর সুনামগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী
তিনদিন পর জাহাজ চলাচল শুরু, ফিরছেন সেন্টমার্টিনে আটকে পড়া ৯০০ পর্যটক
তিনদিন বন্ধ থাকার পর আবারও কক্সবাজার থেকে-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে।
তিনদিন পর জাহাজ চলাচল শুরু, ফিরছেন সেন্টমার্টিনে আটকে পড়া ৯০০ পর্যটক
সোনারগাঁয় বাস ও খড়বোঝাই ট্রাকে আগুনের ঘটনায় ২৫৭ জনের বিরুদ্ধে মামলা
নারায়ণগঞ্জের সোনারগাঁয় যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ এবং নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে পৃথক দুটি মামলা করেছে পুলিশ। সোনারগাঁ থানায় করা এসব মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের শীর্ষ নেতাসহ মোট ১৬৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৯০ জনকে আসামি করা হয়েছে।
সোনারগাঁয় বাস ও খড়বোঝাই ট্রাকে আগুনের ঘটনায় ২৫৭ জনের বিরুদ্ধে মামলা
শিশুকে বাঁচাতে নিজের গাড়িতে তুলে হাসপাতালে হুইপ দুলু
নাটোরের নলডাঙ্গায় পানিতে ডুবে যাওয়া শিশুকে বাঁচাতে মানবিক উদ্যোগ নেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
শিশুকে বাঁচাতে নিজের গাড়িতে তুলে হাসপাতালে হুইপ দুলু
রঙ মেশানো শুঁটকি আর পচা-বাসি মাংস বিক্রি হয় বাবুরহাট বাজারে!
শুঁটকি মাছে রঙ মিশিয়ে বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ এবং বাসি-পচা মাংস বিক্রির অপরাধে চাঁদপুরে ৩টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রঙ মেশানো শুঁটকি আর পচা-বাসি মাংস বিক্রি হয় বাবুরহাট বাজারে!
আরও পড়ুন
শ্বশুরবাড়ির রাস্তা নিয়ে বিরোধ, প্রাণ গেল যুবদল নেতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন
মোটরসাইকেলের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে ৬ মাসের শিশুর মৃত্যু
স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগে ১০ দিনের রিমান্ডে স্ত্রী