ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে জাতিসংঘে ভোট, যে অবস্থান নিল বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১১:৫২ এএম
ছবি: সংগৃহীত

মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ জারির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপিত একটি প্রস্তাবে ভোটদানে বিরত থেকেছে বাংলাদেশ। শুক্রবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৩৩টি দেশ। বিপক্ষে ভোট দিয়েছে ৩৩টি দেশ। আর বাংলাদেশসহ ১৬টি দেশ ভোট দেওয়া থেকে বিরত ছিল।

মেক্সিকোর উত্থাপিত ‘মৃত্যুদণ্ড ব্যবহারে স্থগিতাদেশ’ শীর্ষক প্রস্তাবটি জাতিসংঘের ১৯৩ সদস্যবিশিষ্ট সাধারণ পরিষদে সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হয়।

প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, যুক্তরাষ্ট্র, চীন, পাকিস্তান, জাপান, ইরান, ইরাক, সৌদি আরব, মিশর, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান ও মালদ্বীপসহ আরও কয়েকটি দেশ।

প্রস্তাবে বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের অব্যাহত ব্যবহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক আইন মেনে প্রতিটি দেশের নিজস্ব আইনব্যবস্থা ও শাস্তি নির্ধারণের অধিকারের বিষয়টিও স্বীকার করা হয়েছে।

এতে সব দেশকে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ আরোপের আহ্বান জানানো হয়েছে। দীর্ঘমেয়াদি লক্ষ্য হিসেবে মৃত্যুদণ্ডের বিধান সম্পূর্ণ বিলুপ্ত করার কথা বলা হয়েছে। যেসব দেশ ইতোমধ্যে মৃত্যুদণ্ড বাতিল করেছে, তাদের পুনরায় এ শাস্তি চালু না করার আহ্বানও জানানো হয়েছে।

২০২৫ সালে বেড়েছে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা

প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের ব্যবহার সীমিত করার প্রবণতা থাকলেও ২০২৫ সালে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ।

এ ছাড়া ১৮ বছরের কম বয়সে অপরাধ সংঘটনকারী ব্যক্তিদের মৃত্যুদণ্ড না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। অপরাধ সংঘটনের সময় অভিযুক্ত ব্যক্তির বয়স ১৮ বছরের বেশি ছিল কি না, তা নিশ্চিতভাবে নির্ধারণ করা সম্ভব না হলেও মৃত্যুদণ্ড কার্যকর না করার কথা বলা হয়েছে।

প্রস্তাবে গর্ভবতী নারী, মানসিক বা বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধী ব্যক্তি এবং বয়স্কদের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের ব্যবহার সীমিত করার আহ্বান জানানো হয়েছে।

পাশাপাশি যেসব অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে, সেসব অপরাধের পরিধি কমানো এবং কোনো অপরাধের ক্ষেত্রে বাধ্যতামূলক মৃত্যুদণ্ডের বিধান বাতিলের আহ্বানও জানানো হয়েছে।

উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত এ ধরনের প্রস্তাব সদস্য দেশগুলোর প্রতি আন্তর্জাতিক আহ্বান হিসেবে বিবেচিত হয়। এটি নিজে থেকে কোনো দেশের প্রচলিত মৃত্যুদণ্ডের আইন বাতিল করে না।

সূত্র: পিটিআই, দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কে হবেন জাতিসংঘের পরবর্তী মহাসচিব, কীভাবে হবে নির্বাচন? 
জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হবেন, তা নিয়ে শুরু হয়েছে কূটনৈতিক তৎপরতা।
কে হবেন জাতিসংঘের পরবর্তী মহাসচিব, কীভাবে হবে নির্বাচন? 
বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে আবারও কমেছে জ্বালানি তেলের দাম। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক অবরোধ অব্যাহত রাখার ঘোষণা এবং মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা কমে আসায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে।
বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম
নেতানিয়াহুর চেহারার সঙ্গে মিল, সেই ইরানি দোকানিকে বয়কটের ডাক!
ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চেহারার সঙ্গে মিল থাকা এক দোকানিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা। তার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে বিভিন্ন প্ল্যাটফর্মে। চেহারার এই অদ্ভুত মিল নিয়ে অনেকে হাস্যরস করলেও তৈরি হয়েছে বিতর্ক। এমনকি কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী ওই দোকানিকে বয়কটের আহ্বানও জানিয়েছেন।
নেতানিয়াহুর চেহারার সঙ্গে মিল, সেই ইরানি দোকানিকে বয়কটের ডাক!
ইসরায়েলি কারাগারে কোরআনের হাফেজা হলেন ফিলিস্তিনি তরুণী
ইসরায়েলের কারাগারে বন্দি থাকা অবস্থায় পবিত্র কোরআন মুখস্থ করে হাফেজা হয়েছেন ১৯ বছর বয়সী ফিলিস্তিনি তরুণী জানা ইহসান আবু ওয়ারদা। গ্রেপ্তারের আগে কোরআনের ২০ পারা মুখস্থ থাকলেও কারাগারের প্রতিকূল পরিবেশে বাকি অংশ মুখস্থ করে হেফজ সম্পন্ন করেন তিনি। সম্প্রতি আদালতের শুনানির সময় এক বৈঠকে সম্পূর্ণ কোরআন মুখস্থ তেলাওয়াত করে উপস্থিত ব্যক্তিদের বিস্মিত করেন এই তরুণী।
ইসরায়েলি কারাগারে কোরআনের হাফেজা হলেন ফিলিস্তিনি তরুণী
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন পরিসংখ্যান প্রকাশের আগে বিশ্ববাজারে সোনার দাম কিছুটা কমেছে। আগের কার্যদিবসে ১ শতাংশের বেশি দাম বাড়লেও মঙ্গলবার (১০ নভেম্বর) বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় এই পতন দেখা যায়।
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
আরও পড়ুন
মৃত্যুদণ্ড তুলে নিতে ভোটাভুটি, যে অবস্থান নিলো বাংলাদেশ
কে হবেন জাতিসংঘের পরবর্তী মহাসচিব, কীভাবে হবে নির্বাচন? 
১৯৪৫ সালের নীতিতে আজকের বিশ্ব চলতে পারে না: ড. খলিলুর রহমান
জীবাশ্ম জ্বালানির আসক্তি ছাড়তে বিশ্বনেতাদের আহ্বান জাতিসংঘ মহাসচিবের