ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

টিকটক থেকে শ্যালিকার ‘কাছে আসা’, বিয়ের পর কর্মস্থলে অবাঞ্ছিত মাসুদ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ০১:০২ পিএম
ছবি: সংগৃহীত

নওগাঁর বদলগাছীতে টিকটক ভিডিও তৈরি করতে গিয়ে শালিকার সঙ্গে সম্পর্ক, পরে প্রথম স্ত্রীর সম্মতিতে তার ছোট বোনকে বিয়ে—এমন ঘটনা ঘিরে আলোচনায় আসা মো. মাসুদ রানাকে নিজের সেরেস্তার সব কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে অবাঞ্ছিত ঘোষণা করেছেন নওগাঁ জজ কোর্টের আইনজীবী মো. শাহীন কাদির ডলার।

ইসলামবিরোধী ও সমাজবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) আইনজীবী শাহীন কাদির ডলারের দেওয়া এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। মাসুদ রানা একজন আইনজীবী সহকারী ও টিকটকার।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, মাসুদ রানাকে সেরেস্তার সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ কারণে সম্মানিত মক্কেল ও সর্বসাধারণকে সেরেস্তার মামলা, আইনি কার্যক্রম কিংবা দাপ্তরিক বিষয় নিয়ে তার সঙ্গে যোগাযোগ না করার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে সেরেস্তার নাম ব্যবহার করে তার সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করতেও সতর্ক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাসুদ রানার সঙ্গে সেরেস্তার নাম ব্যবহার করে কোনো অননুমোদিত যোগাযোগ বা আর্থিক লেনদেনের ফলে সৃষ্ট কার্যক্রমের দায় সেরেস্তা কিংবা সেখানে কর্মরত কেউ নেবেন না।

সম্প্রতি মাসুদ রানার ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে নিজের শালিকাকে নিয়ে অশালীন অঙ্গভঙ্গিসংবলিত টিকটক ভিডিও প্রকাশ করছিলেন। এর মধ্যে গত ২৫ অক্টোবর শালিকাকে বিয়ে করার খবর বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি কয়েকটি গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়।

স্থানীয়ভাবে জানা গেছে, উপজেলায় মাসুদ রানা ও তার স্ত্রী মৌসুমীর দাম্পত্য জীবন রক্ষার বিষয়কে কেন্দ্র করে মৌসুমীর ছোট বোন পূর্ণিমার সঙ্গে মাসুদ রানার বিয়ের ঘটনা সামনে আসে। গত ২৪ অক্টোবর তার ভাড়া বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান হয়। পরদিন তাদের বিয়ে হয় বলে জানা গেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় সমালোচনা শুরু হয়।

এ বিষয়ে আলোচিত টিকটকার মাসুদ রানা জানান, শালিকার অন্য কোথাও বিয়ে হলে তার সঙ্গে পূর্বে করা ভিডিও গুলোর জন্য তাকে হেনস্তার শিকার হতে হতো। তাই আমার প্রথম স্ত্রী মৌসুমির সম্মতি ও সহযোগিতায় শালিকা পূর্নিমাকে বিয়ে করেছি।

ইসলামি শরিয়ত অনুযায়ী, কোনো পুরুষের জন্য স্ত্রী ও তার বোনকে একই সময়ে বিবাহবন্ধনে রাখা নিষিদ্ধ। পবিত্র কোরআনের সূরা আন-নিসার ২৩ নম্বর আয়াতে দুই বোনকে একসঙ্গে বিবাহে আবদ্ধ করার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে।

এ বিষয়ে মাওলানা রেজাউল করিম বলেন, আল্লাহ যা হারাম ঘোষণা করেছেন, তা নিঃসন্দেহে নিষিদ্ধ। তাই একই সময়ে দুই বোনকে বিয়ে করে সংসার করার সুযোগ নেই। তবে স্ত্রী মারা গেলে বা তালাক দিলে তার বোনকে বিয়ে করা যেতে পারে বলে তিনি জানান।

এসব ঘটনা ও অভিযোগের পরিপ্রেক্ষিতে মাসুদ রানাকে সেরেস্তার কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে বলে আইনজীবী শাহীন কাদির ডলারের গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কেরানীগঞ্জে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ঢাকার কেরানীগঞ্জে একটি প্লাস্টিকের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। 
কেরানীগঞ্জে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
সুন্দরবনসংলগ্ন ৩ গ্রামে বাঘ আতংক, রাত জেগে চলছে পাহারা
বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনসংলগ্ন ৩ গ্রামে বাঘের উপস্থিতির খবরে আতংক ছড়িয়ে পড়েছে। 
সুন্দরবনসংলগ্ন ৩ গ্রামে বাঘ আতংক, রাত জেগে চলছে পাহারা
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এতে সাড়ে চার শতাধিক বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। 
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন
ভ্যাট ফাঁকিতে অভিযুক্ত কারখানায় আগুন
ঢাকার ধামরাইয়ে সেপ্টেম্বর মাসে ৩ কোটি ২৮ লাখ টাকার ভ্যাট ফাঁকির অভিযোগ ওঠা জিনলিয়ান ইলেকট্রনিকস টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের কারখানায় আগুন লেগেছে বলে জানা গেছে।
ভ্যাট ফাঁকিতে অভিযুক্ত কারখানায় আগুন
সাজেকে অবরোধ চলছেই, সামনে এলো ‘নতুন সিদ্ধান্ত’
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সশস্ত্র সদস্যদের অপসারণসহ তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের পঞ্চম দিন চলছে। 
সাজেকে অবরোধ চলছেই, সামনে এলো ‘নতুন সিদ্ধান্ত’
আরও পড়ুন
মহাদেবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতির মৃত্যুতে এমপির শোক
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. হাছানাত আলী এনসিসিসির সদস্য মনোনীত
যে আমল করলে সহজে বিয়ে হয়
নওগাঁয় শেখ হাসিনাকে নিয়ে মাইকিং, গ্রেপ্তার ২