ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানার আগুনে নিহত ১

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পিএম
সোমবার (২৬ অক্টোবর) সাড়ে ১২টার দিকে কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুর ২টায় এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের কর্মকর্তা তালহা বিন জসিম।

তালহা বিন জসিম জানান, কেরানীগঞ্জের নারকেলবাগ এলাকার আমান প্লাস্টিক কারখানায় দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১২টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরবর্তীতে মোট ৮টি ইউনিট টানা দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ২টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে দগ্ধ হয়েই তার মৃত্যু হয়েছে।

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে— সে বিষয়ে কিছু জানা যায়নি। কারখানাটির ভেতরে প্লাস্টিক সামগ্রী থাকায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে বলে জানায় ফায়ার সার্ভিস।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইউটিউব দেখে কমলা চাষ, পিরোজপুরে সফল প্রবাসফেরত ফিরোজ 
গাছের পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে থোকায় থোকায় কমলা। কোনোটি হলুদ, কোনোটি সবুজ। প্রতিটি থোকায় রয়েছে ১০ থেকে ২০টি পর্যন্ত ফল। বাগানে ঢুকতেই চোখে পড়ে এমন দৃশ্য। প্রথম দেখায় মনে হতে পারে, এটি বিদেশের কোনো ফলের বাগান।
ইউটিউব দেখে কমলা চাষ, পিরোজপুরে সফল প্রবাসফেরত ফিরোজ 
ধামরাইয়ে কাভার্ডভ্যান-বাস সংঘর্ষে আহত ২০
ঢাকার ধামরাইয়ে কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 
ধামরাইয়ে কাভার্ডভ্যান-বাস সংঘর্ষে আহত ২০
উত্তাল সাগর: চাতালে পচছে শুঁটকি, সাগরে যেতে পারছেন না জেলেরা
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর। বইছে ঝোড়ো হাওয়া, সঙ্গে হচ্ছে বৃষ্টিপাত। বৈরী আবহাওয়ার কারণে বিপাকে পড়েছেন সুন্দরবনের দুবলারচরের শুঁটকি মৌসুমে নিয়োজিত জেলেরা। গত দুই দিন ধরে সাগরে মাছ ধরা বন্ধ রেখে নৌকা ও ট্রলার নিয়ে সুন্দরবনের বিভিন্ন খালে নিরাপদ আশ্রয়ে রয়েছেন তারা।
উত্তাল সাগর: চাতালে পচছে শুঁটকি, সাগরে যেতে পারছেন না জেলেরা
গাড়ির ওয়েবিলের নামে ১৫০ টাকা চাঁদা দাবি, না দেওয়ায় বন্ধু খুন 
এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে হত্যা মামলা হয়েছে। 
গাড়ির ওয়েবিলের নামে ১৫০ টাকা চাঁদা দাবি, না দেওয়ায় বন্ধু খুন 
ক্লুলেস মামলার রহস্য উদঘাটন পিবিআইয়ের, লাশ গুমের অভিযোগে গ্রেপ্তার ১
জামালপুরে চাঞ্চল্যকর একটি ক্লু-লেস মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় লাশ গুমের অভিযোগে মোস্তাফিজুর রহমান বাচ্চু (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। 
ক্লুলেস মামলার রহস্য উদঘাটন পিবিআইয়ের, লাশ গুমের অভিযোগে গ্রেপ্তার ১
আরও পড়ুন
আগুন দিয়ে পালানোর সময় ২ জনকে ধরে পুলিশে দিলেন বিএনপি নেতারা
বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে থানায় আগুন-লুটপাট