ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

এক সপ্তাহ পেরোলেও খোঁজ মেলেনি রাইসার, চরম উৎকণ্ঠায় পরিবার

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পিএম
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে রাইসা খানম নামে দেড় বছরের এক শিশু নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পেরোলেও এখনো তার খোঁজ মেলেনি।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় রাইসা।

সে উপজেলার বেথুড়ী ইউনিয়নের সাধুহাটি গ্রামের রমিজ শরীফের মেয়ে।

ঘটনার পরের দিন নিখোঁজ শিশুর মামা স্বপন মোল্লা কাশিয়ানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

কান্নাজড়িত কণ্ঠে শিশুটির মা রহিমা বেগম বলেন, দুপুরে রাইসা তার দাদীর সাথে দুষ্টুমি করছিল। এরপর ঘরে তার মায়ের কাছে ছিল। হঠাৎ করে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। বাড়ির আশপাশ, খাল-নালা ও পুকুরসহ সব জায়গায় তল্লাশি চালিয়েও রাইসার কোনো খোঁজ মেলেনি।

এদিকে ঘটনার এক সপ্তাহ হতে চললেও কোনো ক্লু না পাওয়ায় চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন নিখোঁজ শিশুর পরিবার ও স্বজনরা।

কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ শিশুটিকে উদ্ধারে পুলিশের সর্বোচ্চ চেষ্টা এবং তদন্ত চলছে। সব থানায় বার্তা পাঠানো হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের পর শ্বশুরবাড়ি গিয়ে লুকান শাহিন, অতঃপর...
পিরোজপুরের মঠবাড়িয়ায় ১৪ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. শাহিন হাওলাদার (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের পর শ্বশুরবাড়ি গিয়ে লুকান শাহিন, অতঃপর...
কুমিল্লায় মেঘনা-গোমতী সেতুতে ত্রুটি, চট্টগ্রামমুখী লেনে যান চলাচল বন্ধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরোনো মেঘনা-গোমতী সেতুটির বিয়ারিং প্যাডে ত্রুটি দেখা দিয়েছে।
কুমিল্লায় মেঘনা-গোমতী সেতুতে ত্রুটি, চট্টগ্রামমুখী লেনে যান চলাচল বন্ধ
চাহিদা অনুযায়ী সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে বেদম পেটালেন কৃষকরা
মানিকগঞ্জের সাটুরিয়ায় চাহিদা অনুযায়ী সার না পেয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছেন কৃষকেরা। এ নিয়ে হট্টগোলের একপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আরিফুল ইসলামকে মারধরের অভিযোগ উঠেছে কয়েকজন কৃষকের বিরুদ্ধে।
চাহিদা অনুযায়ী সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে বেদম পেটালেন কৃষকরা
টেকনাফে ইজিবাইকের পেছন থেকে ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড গুলি ও ম্যাগাজিন উদ্ধার
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে একটি ব্যাটারিচালিত ইজিবাইকের পেছন থেকে ১৩টি গ্রেনেড, ৭৬ রাউন্ড মেশিনগানের (এমজি) গুলি ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)। পরে আদালতের নির্দেশে সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম উদ্ধার করা গ্রেনেডগুলো নিরাপদে ধ্বংস ও নিষ্ক্রিয় করে।
টেকনাফে ইজিবাইকের পেছন থেকে ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড গুলি ও ম্যাগাজিন উদ্ধার
হঠাৎ দুধ দিয়ে গোসল করলেন পুলিশ সদস্য, ঘটনা কী
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চার বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করে আর বিয়ে না করার শপথ নিয়েছেন মামুন হোসেন (৩০) নামে এক পুলিশ সদস্য। 
হঠাৎ দুধ দিয়ে গোসল করলেন পুলিশ সদস্য, ঘটনা কী
আরও পড়ুন
গোপালগঞ্জ-চুয়াডাঙ্গায় নতুন অতিরিক্ত পুলিশ সুপার
গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি 
গোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন
স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জে জনজীবন, আরও ২৮ প্লাটুন বিজিবি মোতায়েন