ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

সাতক্ষীরায় ৭ লাখ ৩৭ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পিএম
সীমান্তে টহলরত বিজিবি সদস্য। ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭ লাখ ৩৭ হাজার ৮শ’ টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৭ অক্টোবর) জেলা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, কালিয়ানী, তলুইগাছা, কাকডাঙ্গা ও চান্দুড়িয়া বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার লক্ষীদাড়ি শ্মশানঘাট নামক স্থান থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার শালবাগান নামক স্থান থেকে ভারতীয় ওষুধ এবং কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল মসজিদ মোড় নামক স্থান থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।

এ ছাড়া কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার আমতলা নামক স্থান থেকে ভারতীয় ওষুধ এবং চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার কাঁদপুর নামক স্থান থেকে ভারতীয় নেশাজাতীয় উইনকেরেক্স সিরাপ জব্দ করে।

জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ৭ লাখ ৩৭ হাজার ৮শ’ টাকা। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে এ সময় চোরাচালানীরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। এ ছাড়া জব্দকৃত মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।

তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চুল কাটার টাকা নিয়ে দ্বন্দ্ব থেকে সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাত, অতঃপর...
ময়মনসিংহের ভালুকায় বাকিতে চুল কেটে না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে রবেন্দ্র ঋষি (৪৩) নামে এক সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে সাদ্দাম হোসেন নামে এক বখাটের বিরুদ্ধে। 
চুল কাটার টাকা নিয়ে দ্বন্দ্ব থেকে সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাত, অতঃপর...
মায়ের ঠাঁই জীর্ণ ঘরে, শিক্ষক ছেলে ব্যস্ত বিলাসে!
কুড়িগ্রামের রাজারহাটে জমি লিখে না দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধ মাকে বাড়িছাড়া করার অভিযোগ উঠেছে নিজ সন্তান ও এক মাদরাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে। 
মায়ের ঠাঁই জীর্ণ ঘরে, শিক্ষক ছেলে ব্যস্ত বিলাসে!
খুলনায় এবার বিএনপি নেতাকে গুলি
খুলনার বটিয়াঘাটা উপজেলায় অহিদুল ইসলাম বাদল (৩৫) নামে যুবদলের এক সাবেক নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান স্থানীয় লোকজন।  মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার জলমা ইউনিয়নের চক্রাখালী বাজারসংলগ্ন বাদশার দোকানের সামনে এ ঘটনা ঘটে। বাদল বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা গ্রামের আলতাফ হাওলাদারের ছেলে। তিনি জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি। এ ছাড়া তিনি ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বাদশার দোকানের সামনে বাদলকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, খবর পেয়ে বটিয়াঘাটা থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এর আগে, বেলা ১১টার পর নগরীর নিরালা আবাসিক এলাকায় এক সিগারেট কোম্পানির কর্মীকে গুলি করে তার ল্যাপটপসহ ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ সালমান নগরীর নিরালা আবাসিক এলাকার সবুজবাগের বাসিন্দা জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি ক্যামেল সিগারেট কোম্পানিতে কর্মরত। আরটিভি/এসআর
খুলনায় এবার বিএনপি নেতাকে গুলি
আদালতে বাদীকে ‘থাপ্পড়’ দিয়ে আহত করলেন আ.লীগ নেত্রী
কুমিল্লার আদালত প্রাঙ্গণে মামলার বাদী এক নারীকে থাপ্পড় দিয়ে মারধরের অভিযোগ উঠেছে আওয়ামী মহিলা লীগের এক নেত্রীর বিরুদ্ধে। এতে ওই নারী আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
আদালতে বাদীকে ‘থাপ্পড়’ দিয়ে আহত করলেন আ.লীগ নেত্রী
বাসে উঠতে গিয়ে প্রাণ গেল অটোরিকশাচালকের
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বাসচাপায় সুজাত নামের এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনার পরে বাসসহ পালিয়ে যান চালক। 
বাসে উঠতে গিয়ে প্রাণ গেল অটোরিকশাচালকের
আরও পড়ুন
সাতক্ষীরায় যৌতুকের জন্য স্ত্রী-মেয়েকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
পানিতে ডুবে আছে ১২ হাজার হেক্টর আবাদি জমি, বিপাকে সাতক্ষীরার ২৫ থেকে ৩০ হাজার কৃষক
সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার সময় ৫ বাংলাদেশি আটক
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন