ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পথে অটোরিকশায় আগুন, শিশুসহ দগ্ধ ৫

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩৯ এএম
ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দিতে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশায় আগুন লেগে ৫ যাত্রী দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশপথে এ ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা গ্রামের বিল্লাল হোসেন (৮০), আয়েশা বেগম (৬০), ইয়াছমিন আক্তার (৩০), মো. আলম (৫০) ও মনিরা আক্তার (৫)।

তাদেরকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে বিল্লাল হোসেন, আয়েশা বেগম ও ইয়াছমিন আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. রাশেদ আলম বলেন, আগুনে দগ্ধ ৫ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক। ওই ৩ জনের শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে।

পরিবার সূত্রে জানা গেছে, বিতারা গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে মনিরা আক্তার বাড়িতে খেলার সময় নাকে একটি ছোট কাঠি ঢুকিয়ে ফেলে। সেটি বের করার জন্য পরিবারের সদস্যরা রাতে তাকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। চিকিৎসা শেষে মনিরা ও তার পরিবারের সদস্যরা সিএনজিচালিত অটোরিকশায় বাড়ির উদ্দেশে রওনা হন।

অটোরিকশাটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশপথ থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওঠার সময় গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। এতে অটোরিকশার ৫ যাত্রী দগ্ধ হন। তবে আরিয়া ও আরিফ নামের ২ শিশু যাত্রী অক্ষত থাকে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেম লাল দাস যান, সেখানে গিয়ে দেখি, অটোরিকশাচালকেরা আগুনে পুড়ে যাওয়া অটোরিকশাটি দ্রুত অন্যত্র সরিয়ে নিয়েছেন।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খুলনায় বিএনপি নেতাকে গুলি
খুলনার তেরখাদা উপজেলায় ভ্যানে করে বাড়ি ফেরার পথে মাফিজুর রহমান (৪৭) নামে এক বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছে দুর্বৃত্তরা। শনিবার (২১ নভেম্বর) রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে উপজেলার মোকামপুর বাজারসংলগ্ন বন্ধুর মোড়ে এই ঘটনা ঘটে।
খুলনায় বিএনপি নেতাকে গুলি
লংগদুতে দুই দিনব্যাপী ৩১তম কঠিন চীবর দান সম্পন্ন 
পার্বত্য রাঙামাটির লংগদু উপজেলার সোনাই কার্বারি পাড়ায় জমকালো আয়োজনে দুই দিনব্যাপী ৩১তম কঠিন চীবর দান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্রতিবারের ন্যায় এ বছরও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজনটি অনুষ্ঠিত হয়।
লংগদুতে দুই দিনব্যাপী ৩১তম কঠিন চীবর দান সম্পন্ন 
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় চলন্ত অবস্থায় মঞ্জিল পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।  আগুনে বাসটির ভেতরের বিভিন্ন মালামাল ও সরঞ্জাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।  পুলিশ সূত্রে জানা গেছে, মঞ্জিল পরিবহনের বাসটি আশুলিয়া থেকে সিদ্ধিরগঞ্জের শিমরাইলের উদ্দেশে যাচ্ছিল। পথে সাইনবোর্ড এলাকায় পৌঁছালে চলন্ত বাসটির পেছনের অংশে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখতে পেয়ে চালক, সহকারী ও যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান। খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে বাসের ভেতরের বিভিন্ন মালামাল ও সরঞ্জাম পুড়ে যায়। কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ইনচার্জ জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে জানান, রাত সাড়ে ১২টার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাসচালককে জিজ্ঞাসাবাদে তিনি জানান, বাসটিতে দুজন যাত্রী ছিলেন। তারা নেমে যাওয়ার পরই আগুন লাগে। তবে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন গণমাধ্যমকে বলেন, বাসে দুই জন যাত্রী ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে তারা নেমে যান। যান্ত্রিক ত্রুটির কারণেই বাসটিতে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আরটিভি/এসআর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন
সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে বাসে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আগুন
মানিকগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে পার্কিং করে রাখা ভূঁইয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে বাসে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আগুন
মজুরি নির্ধারণের দাবিতে থমথমে আশুলিয়া, ১৩(১) ধারায় বন্ধ ২১ কারখানা
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে আজও থমথমে শিল্পাঞ্চল আশুলিয়া। শনিবার (২১ নভেম্বর) ধাওয়া-পাল্টা ধাওয়ার পর আজ সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
মজুরি নির্ধারণের দাবিতে থমথমে আশুলিয়া, ১৩(১) ধারায় বন্ধ ২১ কারখানা
আরও পড়ুন
সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে বাসে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আগুন
এবার সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা ও আগুন, ভেতরে ছিলেন বাবা-মা! 
কেক-মিষ্টিতে সিঁদুরের রঙ, কুমিল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে