ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

টাঙ্গাইলে লাইনচ্যুত হওয়া ট্রেনের উদ্ধার কার্যক্রম চলছে, তদন্ত কমিটি গঠন

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২১ পিএম
ছবি: আরটিভি

টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া রেলওয়ে স্টেশন এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ শুরু হয়েছে। এ ঘটনায় ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১টার দিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছালে উদ্ধারকাজ শুরু হয়।

এদিকে এ ঘটনায় বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

রেলওয়ে পাকশী বিভাগের ট্র্যাফিক ইন্সপেক্টর হাবিবুর রহমান জানান, ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগি উদ্ধার কাজ শুরু করেছে। ট্রেনটি প্রায় এক কিলোমিটার লাইনচ্যুত বগি টেনে নিয়ে যাওয়ায় ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রেললাইন বেঁকে গেছে।

ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে। এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

এর আগে ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ৯টায় মির্জাপুরের মহেড়া এলাকায় পৌঁছলে পিছনের বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১৬
গাইবান্ধার সুন্দরগঞ্জে বসতবাড়ির জমি নিয়ে বিরোধের জেরে মকবুল হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১৬
তুলসীগঙ্গা নদী থেকে বহুমূল্য কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
জয়পুরহাটের পাঁচবিবিতে তুলসীগঙ্গা নদী থেকে ৮৫ কেজি ওজনের প্রত্নতাত্ত্বিক নিদর্শনসম্বলিত কষ্টিপাথরের একটি বিষ্ণুমূর্তির খণ্ডিত অংশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মূর্তিটির সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৫ লাখ টাকা।
তুলসীগঙ্গা নদী থেকে বহুমূল্য কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য
ব্রাহ্মণবাড়িয়ায় শীতকালীন সবজির চারা উৎপাদন ও বিক্রি করে কোটি টাকার বাণিজ্য হচ্ছে। শীত মৌসুমকে সামনে রেখে জেলার কৃষকরা বাণিজ্যিকভাবে নানান জাতের সবজির চারা উৎপাদন করছেন। এই চারা বিক্রি করে তারা সবজি মৌসুমের আগেই ভালো আয় করতে পারছেন। 
শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য
সামনে-পেছনে শিক্ষা অফিস, মাঝখানে ‘ধুকে মরছে’ জরাজীর্ণ বিদ্যালয়
সামনে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়, দূরত্ব মাত্র ১৫০ গজ। পেছনে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়, মাত্র ২০ গজ দূরে। কাছেই জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা পরিষদ। অথচ এসব সরকারি কার্যালয়ের মাঝখানেই ৪৬ বছর আগে নির্মিত জরাজীর্ণ ভবনে চলছে জয়পুরহাট নার্সারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান। দেয়ালে বড় বড় ফাটল, খসে পড়ছে পলেস্তারা; বৃষ্টিতে ছাদ চুইয়ে পানি পড়ে শ্রেণিকক্ষে।
সামনে-পেছনে শিক্ষা অফিস, মাঝখানে ‘ধুকে মরছে’ জরাজীর্ণ বিদ্যালয়
বিষ হাতে হৃদয়ের বাড়িতে কিশোরী, বলছে ‘বিয়ে করতেই হবে’
প্রেমিককে বিয়ে করার দাবিতে জামালপুরের মেলান্দহে তার বাড়িতে অবস্থান নিয়েছে ১৬ বছরের এক কিশোরী। প্রায় ৫ বছর ধরে প্রেমের সম্পর্কের দাবি করে ওই কিশোরী বলছে, ‘হৃদয়কে না পেলে আমি মারা যাব। এই ঘরেই বিষ খেয়ে আত্মহত্যা করব।’ 
বিষ হাতে হৃদয়ের বাড়িতে কিশোরী, বলছে ‘বিয়ে করতেই হবে’
আরও পড়ুন
‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ 
টুপটুপ রিসোর্টে আগুন: পাশাপাশি কবরে চিরনিদ্রায় শায়িত ২ বোন
টাঙ্গাইলে মহাসড়কে মিলল অজ্ঞাত নারীর মরদেহ
চিকিৎসকদের সর্বোচ্চ সতর্কতা ও যত্নশীল হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী টুকুর