ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে আদিবাসীদের জীবনমান উন্নয়নে গণশুনানি অনুষ্ঠিত

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪২ পিএম
ছবি: আরটিভি

দিনাজপুরের নবাবগঞ্জে আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি এবং ক্ষুদ্রঋণ কার্যক্রমের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির উদ্যোগে আয়োজিত এ গণশুনানিতে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর ৭০ জন সদস্য, ক্ষুদ্রঋণগ্রহীতা, বিভিন্ন এনজিও ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের রাজবাড়ি গ্রামে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।

গণশুনানিতে আদিবাসী জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র ব্যবসায় বিনিয়োগের সুযোগ বৃদ্ধি এবং সহজ শর্তে ঋণ পাওয়ার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ক্ষুদ্রঋণ গ্রহণের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা, কিস্তি পরিশোধের চাপ, ঋণের যথাযথ ব্যবহার এবং সেবাদানকারী প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়েও অংশগ্রহণকারীরা তাদের মতামত তুলে ধরেন।

আদিবাসী সদস্যরা জানান, আদিবাসী জনগোষ্ঠীর অনেক পরিবার এখনো দারিদ্র্য, কর্মসংস্থানের সংকট ও পর্যাপ্ত পুঁজির অভাবে পিছিয়ে রয়েছে। তাদের জন্য ক্ষুদ্রঋণ ও আর্থিক সেবা সহজলভ্য করা গেলে কৃষি, পশুপালন, ক্ষুদ্র ব্যবসা ও অন্যান্য আয়বর্ধক কর্মকাণ্ডের মাধ্যমে পরিবারগুলোর আর্থিক সক্ষমতা বাড়ানো সম্ভব। গণশুনানিতে অংশগ্রহণকারীরা ক্ষুদ্রঋণ কার্যক্রমকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে ঋণগ্রহীতাদের সঙ্গে ভালো আচরণ, ঋণের শর্তাবলি সহজভাবে জানানো এবং তাদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির দাবি জানানো হয়।

গ্রাম বিকাশ কেন্দ্রের পরিচালক অসীম রাউত জানান, মাঠপর্যায়ে ক্ষুদ্রঋণ কার্যক্রমের বাস্তব চিত্র জানতে এবং উপকারভোগীদের সরাসরি মতামত গ্রহণ করতেই এ ধরনের গণশুনানির আয়োজন করা হয়েছে। গণশুনানিতে পাওয়া মতামত ও অভিযোগগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।

এ সময় গ্রাম বিকাশ কেন্দ্র-এর প্রতিষ্ঠাতা জনাব মোয়াজ্জেম হোসেন এবং প্রধান নির্বাহী জনাব আমিনুল ইসলাম তাদের বক্তব্যে টেকসই উন্নয়নে জবাবদিহিতার গুরুত্ব উল্লেখ করে বলেন, মাঠ পর্যায়ের এই প্রতিক্রিয়া সেবার মান বাড়াতে সাহায্য করবে।

মাইক্রোক্রেডিট রেগুলেটরীর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড: মোঃ হেলাল উদ্দিন জানান, এ ধরনের গণশুনানি আদিবাসী জনগোষ্ঠীর সমস্যা সরাসরি তুলে ধরার পাশাপাশি তাদের আর্থিক ও সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে। নিয়মিত তদারকি, স্বচ্ছ ঋণব্যবস্থা এবং আয়বর্ধক কর্মকাণ্ডে বিনিয়োগের সুযোগ বাড়ানো গেলে নবাবগঞ্জের আদিবাসী পরিবারগুলোর জীবনমান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-পরিচালক মো: আরিফুজ্জামান এবং স্বাগত বক্তব্য দেন পরিচালক মুহাম্মদ শহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম পরিচালক মোঃ ফরিদুল হক, জনাব উপ-পরিচালক জনাব লায়লা জাবীন, সৈয়দ আশিক ইমতিয়াজ, সহকারী পরিচালক মেনহাজুল আবেদীন এবং গ্রাম বিকাশ কেন্দ্রেরপরিচালক অসীম রাউত সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১২ ডিসেম্বর সুনামগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী
কান্ট্রি গেমসে যোগদান ও ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১২ ডিসেম্বর সুনামগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী
তিনদিন পর জাহাজ চলাচল শুরু, ফিরছেন সেন্টমার্টিনে আটকে পড়া ৯০০ পর্যটক
তিনদিন বন্ধ থাকার পর আবারও কক্সবাজার থেকে-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে।
তিনদিন পর জাহাজ চলাচল শুরু, ফিরছেন সেন্টমার্টিনে আটকে পড়া ৯০০ পর্যটক
সোনারগাঁয় বাস ও খড়বোঝাই ট্রাকে আগুনের ঘটনায় ২৫৭ জনের বিরুদ্ধে মামলা
নারায়ণগঞ্জের সোনারগাঁয় যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ এবং নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে পৃথক দুটি মামলা করেছে পুলিশ। সোনারগাঁ থানায় করা এসব মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের শীর্ষ নেতাসহ মোট ১৬৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৯০ জনকে আসামি করা হয়েছে।
সোনারগাঁয় বাস ও খড়বোঝাই ট্রাকে আগুনের ঘটনায় ২৫৭ জনের বিরুদ্ধে মামলা
শিশুকে বাঁচাতে নিজের গাড়িতে তুলে হাসপাতালে হুইপ দুলু
নাটোরের নলডাঙ্গায় পানিতে ডুবে যাওয়া শিশুকে বাঁচাতে মানবিক উদ্যোগ নেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
শিশুকে বাঁচাতে নিজের গাড়িতে তুলে হাসপাতালে হুইপ দুলু
রঙ মেশানো শুঁটকি আর পচা-বাসি মাংস বিক্রি হয় বাবুরহাট বাজারে!
শুঁটকি মাছে রঙ মিশিয়ে বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ এবং বাসি-পচা মাংস বিক্রির অপরাধে চাঁদপুরে ৩টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রঙ মেশানো শুঁটকি আর পচা-বাসি মাংস বিক্রি হয় বাবুরহাট বাজারে!
আরও পড়ুন
পা টেপানোর কথা বলে শিশুকে ডেকে নেন বৃদ্ধ, অতঃপর...
হত্যাচেষ্টা মামলায় মহিলা লীগের নেত্রী গ্রেপ্তার
দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দোকানের বিস্কুট খাওয়ায় বিড়াল হত্যা, ব্যবসায়ীকে ৬ মাস পথ কুকুর-বিড়ালকে খাওয়ানোর নির্দেশ