ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

জাতীয় গ্রিডের পাইপলাইন থেকে তেল চুরি, মাটির নিচে মিলল গোপন ট্যাংক

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৫১ পিএম
ছবি : সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে অবস্থিত জাতীয় গ্রিডের কনডেনসেটবাহী পাইপলাইন থেকে ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার তেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নোয়াপাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনসহ অজ্ঞাতপরিচয় চার-পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)।

বুধবার (৫ নভেম্বর) রাতে জিটিসিএলের উপব্যবস্থাপক মো. জায়েদ হোসেন বাদী হয়ে মাধবপুর থানায় মামলাটি করেন।

পুলিশ ও জিটিসিএল সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর রাত ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর নোয়াপাড়া এলাকার রতনপুর ডাক্তার বাড়ির গেটসংলগ্ন স্থানে পাইপলাইন ছিদ্র করে তেল চুরির ঘটনা উদঘাটন করেন জিটিসিএলের নিরাপত্তাকর্মীরা। এ সময় পাইপলাইনের পাশে পাঁচ-ছয়জন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পান তারা।

নিরাপত্তাকর্মীরা এগিয়ে গেলে তারা সরে যাওয়ার চেষ্টা করেন। পরে অনুসন্ধানে পাইপলাইনে ছিদ্র করে অতিরিক্ত হোসপাইপের মাধ্যমে কনডেনসেট বের করার বিষয়টি ধরা পড়ে।

জিটিসিএলের নিরাপত্তাকর্মীদের সুপারভাইজার দুলাল মিয়া জানান, ঘটনার সময় সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনকে (৫০) ঘটনাস্থলের আশপাশে ঘোরাফেরা করতে দেখা যায়। নিরাপত্তাকর্মীরা পাইপলাইনের কাছে যেতে চাইলে তিনি বাধা দেন। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। খবর পেয়ে মাধবপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তেল চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করে।

জানা যায়, এর মধ্যে রয়েছে ছয় ইঞ্চি ব্যাসের একটি ক্ল্যাম্প, এক ইঞ্চি জিআই পাইপ ও দুটি বলভালভ। এ ছাড়া ইসলাম উদ্দিনের বাড়ির পুকুর ও আশপাশ থেকে তেল মজুদের কাজে ব্যবহৃত দুটি বড় পানির ট্যাংক উদ্ধার করা হয়। তার বাড়িতে মাটির নিচে তেল সংরক্ষণের জন্য তৈরি দুটি গোপন গর্ত বা ট্যাংকের সন্ধানও পাওয়া যায়।

জিটিসিএলের আশুগঞ্জ অঞ্চলের উপমহাব্যবস্থাপক (সিকিউরিটি) মো. মনিরুল ইসলাম জানান, সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনসহ একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এ ধরনের অপকর্মে জড়িত বলে তাদের ধারণা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জিটিসিএলের উপব্যবস্থাপক মো. জায়েদ হোসেন জানান, গত দুই দিনে পাইপলাইন থেকে ৪ হাজার ২৯২ লিটার কনডেনসেট চুরি হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭৬ হাজার ৯২০ টাকা। পাইপলাইনের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা হয়েছে। জড়িতদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।

জিটিসিএলের উপসহকারী প্রকৌশলী মো. শামীম হাসান বলেন, পাইপলাইনে ছিদ্র করে বিশেষ সরঞ্জামের সাহায্যে কনডেনসেট বের করে বিভিন্ন স্থানে পাচার করা হতো। এতে প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতির পাশাপাশি পাইপলাইনের নিরাপত্তা ও পরিবেশের জন্য ঝুঁকি তৈরি হয়েছে।

অভিযুক্ত ইসলাম উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, জিটিসিএল কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা করা হয়েছে। এসআই সামসু উদ্দিন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে আলামত জব্দ করেছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১০০ টাকা জন্য যে ‘মর্মান্তিক কাণ্ড ঘটালেন’ কলেজছাত্রী পিংকি
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন ছিল লতিকা হেলেন পিংকির। এ বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সেই স্বপ্ন পূরণে প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি। শুক্রবার সকালে কোচিং সেন্টারে ভর্তি হওয়ার জন্য খুলনায় যাওয়ার কথা ছিল তার। ভর্তি ফি, যাতায়াত ও অন্যান্য খরচ বাবদ মায়ের কাছ থেকে নিয়েছিলেন ৯ হাজার টাকা। তবে যাওয়ার আগে মায়ের কাছে আরও ১০০ টাকা চান পিংকি। এ নিয়ে মায়ের সঙ্গে কথা-কাটাকাটি ও বকাঝকার একপর্যায়ে তিনি নিজের শোবার ঘরে চলে যান। পরিবারের সদস্যরা বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ওই ঘরে পিংকিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত লতিকা হেলেন পিংকি (১৮) বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলাম পিঞ্জুর মেয়ে। তিনি এ বছর শরণখোলা সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাইম ইসলাম জানান, হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে পিংকিকে মৃত ঘোষণা করা হয়। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, হাসপাতাল থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। আরটিভি/টিআর
১০০ টাকা জন্য যে ‘মর্মান্তিক কাণ্ড ঘটালেন’ কলেজছাত্রী পিংকি
পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে আটক ১৫
খুলনার পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলা, নাশকতা ও বিভিন্ন মামলায় জড়িত থাকার অভিযোগে ১৫ জনকে আটক করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে থানা-পুলিশ। পরে আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। থানা-পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর গড়েরাবাদ এলাকায় জুয়া খেলার অভিযোগে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়। তারা হলেন আমজাদ গাজীর ছেলে আব্দুর রশিদ, কাশেম গাজীর ছেলে আমিরুল গাজী, সামাদ মিস্ত্রির ছেলে শফিকুল মিস্ত্রি, জব্বার মোল্লার ছেলে আব্দুর রহমান মোল্লা, জনাব মোল্লার ছেলে খানজাহান মোল্লা এবং জামান মোল্লার ছেলে সাইফুল মোল্লা। এ ছাড়া লক্ষীখোলা গ্রামের মনিরুল সরদারের স্ত্রী ও সিআর মামলার আসামি সুফিয়া বেগম এবং পৌরসভার সরল গ্রামের মৃত বিমল মণ্ডলের ছেলে সন্ন্যাসী মণ্ডলকে আটক করা হয়। নাশকতার মামলায় গদাইপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে ফারজাহান পারভেজ রুমি এবং নগর শ্রীরামপুর গ্রামের সিআর মামলার আসামি আসলাম গাজীর ছেলে আলমুন হুসাইনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া একই এলাকা থেকে বিল্লাল বিশ্বাসের ছেলে ইয়াসিন বিশ্বাস এবং রামনাথপুর গ্রামের ঈমান আলী গাজীর ছেলে আব্দুল্লাহ গাজী ও তার স্ত্রী হালিমা বেগমকে আটক করা হয়। এ ছাড়া কাজীমুছা গ্রামের জিআর মামলার আসামি ময়নুল ইসলামের ছেলে আবুল বাশার হৃদয় এবং ধামরাইল গ্রামের মীর আব্দুল মজিদের ছেলে আব্দুস সামাদকে আটক করা হয়েছে। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আওয়াল কবির বলেন, বিভিন্ন অভিযোগ ও মামলায় তাদের আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আরটিভি/টিআর
পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে আটক ১৫
প্রবাসী স্বামীর টাকায় পড়াশোনা-চাকরি, সহকর্মীর সঙ্গে ‘সম্পর্কে’ জড়িয়ে কারাগারে শিক্ষিকা
প্রবাসী স্বামীর কষ্টার্জিত টাকায় পড়াশোনা করে সরকারি চাকরি পাওয়ার পর সহকর্মী শিক্ষকের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগ উঠেছে বরিশালের মুলাদীর এক শিক্ষিকার বিরুদ্ধে।
প্রবাসী স্বামীর টাকায় পড়াশোনা-চাকরি, সহকর্মীর সঙ্গে ‘সম্পর্কে’ জড়িয়ে কারাগারে শিক্ষিকা
মান্দায় দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত
নওগাঁর মান্দার ১১ নম্বর কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আশরাফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিভিন্ন উন্নয়নমূলক কাজে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার বিভাগ তার বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করেছে। গত ১ নভেম্বর (রোববার) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের (ইউপি-১ শাখা) পক্ষ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলামের স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আশরাফুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়নমূলক কাজে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। তার এ ধরনের কার্যক্রম ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে আইনবহির্ভূত এবং ইউনিয়ন পরিষদ ও জনস্বার্থের পরিপন্থী। এতে আরও উল্লেখ করা হয়, তার বিরুদ্ধে সংঘটিত অপরাধমূলক কার্যক্রম স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪)(খ) ও (ঘ) ধারায় অপরাধের আওতাভুক্ত হওয়ায় একই আইনের ৩৪(১) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে অবিলম্বে কার্যকর হবে। এ ছাড়া প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রজ্ঞাপনের অনুলিপি নওগাঁর জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। আরটিভি/টিআর
মান্দায় দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত
সড়কে ডাকাতি, চুরি ও ছিনতাই প্রতিরোধে ঝোপঝাড় পরিষ্কারে ব্যতিক্রমী উদ্যোগ
চাঁদপুরের কচুয়া-গৌরীপুর সড়কে ডাকাতি, চুরি ও ছিনতাই প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সড়কের দুই পাশের ঝোপঝাড় ও আগাছা পরিষ্কারের ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও বিতারা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. শাহিন পাটোয়ারীর উদ্যোগে শিমুলতলী-বাতাপুকুরিয়া সড়কের দুই পাশে এ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম। এ সময় তিনি নিজেও ঝোপঝাড় ও আগাছা পরিষ্কারের কাজে অংশ নেন। এ ছাড়া ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের পাশাপাশি নিয়োজিত শ্রমিকরাও এ কার্যক্রমে অংশগ্রহণ করেন। সড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে বেড়ে ওঠা ঝোপঝাড় ও আগাছার কারণে বিভিন্ন স্থানে আড়ালের সৃষ্টি হয়েছে। এতে সড়কে চলাচলকারী যানবাহনের চালক, যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে সড়কের দৃশ্যমানতা বৃদ্ধি এবং অপরাধ সংঘটনের সুযোগ কমাতে এ উদ্যোগ গ্রহণ করা হয়। উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. শাহিন পাটোয়ারী বলেন, সড়কে চলাচলকারী যাত্রী, পথচারী ও যানবাহনের চালকদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অতীতে বিভিন্ন স্থানে সড়ককেন্দ্রিক অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এবং শিক্ষামন্ত্রীর নির্দেশনায় সড়কের দুই পাশের ঝোপঝাড় ও আগাছা পরিষ্কারের এ উদ্যোগ নেওয়া হয়েছে। কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম বলেন, শাহিন পাটোয়ারীর এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ও ব্যতিক্রমী। সড়কের দুই পাশে ঝোপঝাড় থাকলে অনেক সময় আড়ালের সৃষ্টি হয়, যা অপরাধ সংঘটনের সুযোগ তৈরি করতে পারে। ঝোপঝাড় পরিষ্কার করা হলে সড়কে দৃশ্যমানতা বাড়বে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে। এ ধরনের সামাজিক উদ্যোগ সড়ক নিরাপত্তায় ইতিবাচক ভূমিকা রাখবে। এদিকে সড়কের দুই পাশের ঝোপঝাড় ও আগাছা পরিষ্কারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও যানবাহনের চালকেরা। তাদের মতে, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে সড়কে নিরাপদে চলাচলের পরিবেশ তৈরি হবে এবং ডাকাতি, চুরি ও ছিনতাইয়ের ঝুঁকি কমাতে সহায়ক হবে। আরটিভি/টিআর
সড়কে ডাকাতি, চুরি ও ছিনতাই প্রতিরোধে ঝোপঝাড় পরিষ্কারে ব্যতিক্রমী উদ্যোগ
আরও পড়ুন
হবিগঞ্জে বসতবাড়ি থেকে ১৩৭ বিষধর সাপ উদ্ধার
বীরাঙ্গনা ও যুদ্ধশিশুর বিরুদ্ধে মামলা, বাড়িছাড়া মা-মেয়ে
কেঁদে-কাঁদিয়ে বিদায় নিলেন শিক্ষিকা তহুরা বেগম
এবার হবিগঞ্জে আইফোনের জন্য বন্ধুকে গলা কেটে হত্যা