ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ১০ ককটেল উদ্ধার

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২২ পিএম
ছবি: আরটিভি

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় জঙ্গল থেকে ১০টি ককটেল উদ্ধার করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-এর সদস্যরা।

​শনিবার (২৮ নভেম্বর) উপজেলার হাতিরপুল এলাকায় এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি দল ওই এলাকার জঙ্গলে তল্লাশি চালিয়ে ককটেলগুলো উদ্ধার করে।

​তবে কারা এবং কী উদ্দেশ্যে এসব ককটেল সেখানে রেখে গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

​এ বিষয়ে রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসআরবি সদস্যরা ককটেলগুলো উদ্ধার করেছেন। এ ঘটনায় এসআরবি বাদী হয়ে রাণীনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চাঁদপুরে নারী উদ্যোক্তা মেলা
আবহমান বাংলার ঐতিহ্যবাহী পিঠা-পুলির সংস্কৃতি সংরক্ষণ ও দেশীয় কৃষ্টিকে বিশ্বদরবারে তুলে ধরার লক্ষ্যে চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে পিঠা প্রতিযোগিতা ও উদ্যোক্তা মেলা।
চাঁদপুরে নারী উদ্যোক্তা মেলা
‘এই দেশ সবার এবং ভালো-মন্দ সবকিছু আমাদের সবার’
সমাজকল্যান মন্ত্রী ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বেশি গুরুত্ব বা কম গুরুত্ব বলে কোনো কথা নেই।। এই দেশ সবার এবং এই দেশের ভালো-মন্দ সবকিছু আমাদের সবার। আমাদের এটি একটি অসাম্প্রদায়িক দেশ অর্থাৎ এখানে যে যে ধর্মেরই হোক সে তার নিজস্ব স্বাধীনতা অনুযায়ী তার ধর্মকর্ম পালন করবে।
‘এই দেশ সবার এবং ভালো-মন্দ সবকিছু আমাদের সবার’
নাটোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন
নাটোরে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের স্মরণে নির্মিত ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) ভোররাত সাড়ে ৪টার দিকে শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় সরকারি গণগ্রন্থাগারের সামনে এ ঘটনা ঘটে।  স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মুখোশধারী এক যুবক জুলাই স্মৃতিস্তম্ভের গোড়ায় পেট্রল ঢেলে গ্যাস লাইটার দিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে এবং আগুন ধরা মাত্রই সে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে নাটোর সদর উপজেলা পরিষদের গেট থেকে টহলরত পুলিশ সদস্যরা মাদ্রাসা মোড়ের দিকে আসছিলেন। এ সময় ভবানীগঞ্জ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভের গোড়ায় আগুন জ্বলতে দেখে পুলিশ সদস্যরা দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন। এ বিষয়ে নাটোর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আব্দুস সামাদ শিশির জানান, তিনি বিষয়টি শুনেছেন এবং ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানাতে পারবেন। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুজন যুবক জুলাই স্মৃতিস্তম্ভের গোড়ায় আগুন ধরিয়ে পালিয়ে যায় এবং টহলরত পুলিশ সদস্যরা দেখতে পেয়ে দ্রুত আগুন নেভান। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ তদন্ত চালাচ্ছে এবং দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। আরটিভি/এসআর
নাটোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন
সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ
সিলেট-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালেকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এতে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। শনিবার (২৮ নভেম্বর) ভোরে দক্ষিণ সুরমা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কসংলগ্ন তার বাসায় এ ঘটনা ঘটে। বোমা নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের মিডিয়া মুখপাত্র মো. আফজাল হোসেন। তিনি জানান, ভোরের দিকে একদল দুর্বৃত্ত বাসার বাইরে থেকে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে আগুনের সূত্রপাত হলে বাসার নিরাপত্তাকর্মীরা দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। এর আগে গত শুক্রবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার প্রধান ফটকে আগুন দেয়ার ঘটনা ঘটে। এক সপ্তাহের ব্যবধানে সিলেট মেট্রোপলিটন পুলিশের আওতাধীন এলাকায় গুরুত্বপূর্ণ দুই রাজনৈতিক ব্যক্তির বাসায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটল। আরটিভি/এসআর
সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ একটি সন্ত্রাসী ও মাফিয়া দল: ত্রাণমন্ত্রী দুলু
ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার চলাকালে দেশে ফেরেননি। এখন দেশে ফিরতে চাইলে ভারতের সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই তাকে আসতে হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী ও মাফিয়া দল। আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে তারা প্রমাণ করেছে, তাদের কোনো পরিবর্তন হয়নি এবং তারা শুধরাবে না। এছাড়াও তিনি বলেন, আন্তর্জাতিক নদীর পানি একতরফাভাবে প্রত্যাহার করে বাংলাদেশে মরুকরণ সৃষ্টি করা মেনে নেওয়া হবে না। শনিবার (২৮ নভেম্বর) সকালে কুড়িগ্রাম সদর উপজেলার নাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী। তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে আসাদুল হাবিব দুলু বলেন, তিস্তা প্রকল্পের সমীক্ষার কাজ শেষ করে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ প্রকল্প নিয়ে তিস্তাপাড়ের মানুষ দ্রুত সুখবর পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান পৃষ্ঠপোষক মেজার জেনারেল (অব) আমসাআ আমিন (সাবেক রাষ্ট্রদূত), কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ, জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিবসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও দলীয় নেতাকর্মীরা। আরটিভি/ এসকেডি
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ একটি সন্ত্রাসী ও মাফিয়া দল: ত্রাণমন্ত্রী দুলু
আরও পড়ুন
ভ্যান নিয়ে বেরিয়ে নিখোঁজ, সকালে বাঁশঝাড়ে মিলল কিশোরের মরদেহ
গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
চারা গজানো ধান নিয়ে বিপাকে নওগাঁর কৃষকরা
মান্দায় সাড়ে ৫ হাজার কৃষককে বিনামূল্যে বীজ-সার বিতরণ