ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

৪০০ বছর ধরে ঠায় দাঁড়িয়ে এই ‘গলা টিপে ধরা গাছ’

বাসস

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০৭:১০ পিএম
ছবি: সংগৃহীত

ফেনী শহরের বারাহীপুর গাজী ক্রস রোডের যে গাছটির নামে ওই এলাকার পরিচিতি ‘অচিন গাছতলা’। আর ৪০০ বছর বয়সী সেই গাছটির নাম এখনও এলাকাবাসীর অজানা। তবে স্থানীয়রা বলেছেন, একজন ওলি-কামেল এর কবরের ওপরেই এই গাছটি জন্মেছে। আর ধীরে ধীরে এটি বিশালাকার ধারণ করেছে।

অনেকে বলছেন, হযরত শাহজালাল (র.) এর অন্যতম সঙ্গী হিসেবে বাংলাদেশে ইসলাম প্রচারে আসেন হযরত শিহাবুদ্দিন খন্দকার বোগাদাদী (র.)। তার ইন্তেকালের পর এখানে লাশ দাফন করা হয়। আর তার কবরের ওপরেই এই গাছটির জন্ম। বৃহৎ আকৃতির গাছটির শাখা প্রশাখা কিছুটা বাদামী বর্ণের। পাতা ঈষৎ লম্বা বোঁটাযুক্ত, মসৃণ। এর ফুলগুলো গোলাকার সামান্য হলুদাব সাদা, শীর্ষে কয়েকটা লাল রংয়ের ছিটা রয়েছে। ফলগুলো জোড়ায় জোড়ায় পত্রক থেকে বের হয়।

স্থানীয়রা জানান, একসময়ে ভয়ে কেউ এই গাছটির পাতাও ছিড়তনা, কেউ কেউ একে ‘ভূতের গাছ’ বলতো। কথিত আছে, পাতা ছিঁড়লে নাকি রক্ত বের হতো। কিন্তু ধীরে ধীরে এই ভয় কেটে যায়। এই গাছটিকে ঘিরে বারাহীপুর গাজী ক্রসরোড এলাকার নামকরণ হয়েছে অচিন গাছতলা। এখানে গড়ে উঠেছে জামেউল উলুম শেহাবিয়া মাদরাসা ও এতিমখানা। সঙ্গে রয়েছে একটি জামে মসজিদও। ৫ শতাধিক শিক্ষার্থী এই মাদরাসায় অধ্যয়নরত রয়েছে।

ফেনী জিএ অ্যাকাডেমির সপ্তম শ্রেণির শিক্ষার্থী সুমনা আক্তারের বাসা অচিন গাছতলা। জানতে চাইলে সুমনা বলেন, এই গাছের নাম ছোট বেলা থেকে ‘ভুতের গাছ’ বা ‘অচিন গাছ’ হিসেবে শুনেছি। সুমনা জানায়, এক সময় নাকি এই গাছের পাতা ছিড়লে শরীর থেকে রক্ত বের হতো। ডাল কাটলে মানুষ মারা যেতো। তবে এখন চলাফেরায় কেউ ভয় পায় না বলে সুমনা জানান।

স্থানীয় বাসিন্দা মো. ইব্রাহিম রিপন (৪৪) বলেন, কিছুদিন আগে গবেষকরা গাছটির একটি নাম দিয়েছেন। তবুও সবাই একে ‘অচিন গাছ' নামেই জানে।

অচিন গাছতলা খন্দকার বাড়ির বাসিন্দা জাফরুল ইসলাম (৬২) বলেন, আমরা ছোটবেলা থেকে মুরুব্বিদের কাছ থেকে এই সম্পর্কে বারবার একই তথ্য জেনেছি। সবাই একে ‘অচিন গাছ' নামেই বলতো। মানুষের কাছে গাছটি পবিত্র গাছ হিসেবে খ্যাত। তাই অনেকে এর পাতা ও ফল রোগ বালাই মুক্ত হওয়ার আশায় আল্লাহর নাম নিয়ে খায়।

জামেউল উলুম শেহাবিয়া মাদরাসা ও এতিমখানার ভাইস প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ এয়াকুব (৬০) বলেন, একসময় মানুষ এই অচিন গাছের ডাল ও পাতা ধরতে ভয় পেতো। আমরা মাদরাসার ৪র্থ তলার কাজ করার সময় অনেক ডালপালা কেটেছি কোনো সমস্যা হয়নি। তিনি বলেন, আমরা শুনেছি হযরত শাহজালাল (র.) এর অন্যতম সঙ্গী হিসেবে বাংলাদেশে ইসলাম প্রচারে আসেন হযরত শিহাবুদ্দিন খন্দকার বোগদাদী (র.)। তার ইন্তেকালের পর এখানে লাশ দাফন করা হয়। আর তার কবরের উপরেই গাছটি জন্মে।

স্থানীয় বাসিন্দা আজম চৌধুরী জানান, কিছুদিন আগে গাছটির পাশে কবরস্থান সংলগ্ন সড়কে কোনো একটি গবেষণা প্রতিষ্ঠান একটি সাইনবোর্ড ঝুলিয়ে দিয়ে যায়। এখানে গাছটির নাম বেনিয়া বা স্ট্রাংলার ডুমুর বা সাদা পাকুড় হিসেবে উল্ল্যেখ করা হয়। গবেষকরাও গাছটির বয়স আনুমানিক ৪০০ বছরেরও বেশি বলে দাবী করেছেন। ধর্মীয় দিক বিবেচনায় গাছটি ‘পবিত্র বৃক্ষ’ হিসেবে চিহ্নিত বলেও সাইনবোর্ডে লিখা রয়েছে। তারা লিখেছেন গাছের শেকড় যেই কবরের ওপর বিস্তার লাভ করছে তা হযরত শিহাবুদ্দিন খন্দকার বোগদাদী (র.) এর কবর হিসেবে জনশ্রুতি রয়েছে। যিনি বাংলায় ৩৬০ আউলিয়ার ১ জন হিসেবে পরিচিত।

সাবেক পৌর কাউন্সিলর ও অচিন গাছ তলা মাদরাসা পরিচালনা কমিটির সেক্রেটারি মো. ইউসুফ জানান, গাছটিকে ঘিরে অনেক গল্প আছে। আনুমানিক ৪০০ বছর আগে এখানে ফকির আকবর শাহ নামে এক পীর দিনরাত বসে ইবাদত করতেন। সে সময় বিভিন্ন জাতের পাখি তার কাছে আসত। ওইসব পাখির ফেলে যাওয়া বীজ থেকেই গাছটির জন্ম বলে তিনি শুনেছেন। তবে প্রাচীন এই গাছটি সংরক্ষণে সরকারিভাবে এখনও উদ্যোগ নেই বলে তিনি জানান।

কালের সাক্ষী ৪০০ বছরের এই প্রাচীন গাছটির নাম ‘সাদা পাকুড়’ বলে জানিয়েছেন ফেনী সরকারি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. মোশাররফ হোসেন।

তিনি জানান, তিনি এই গাছটি নিয়ে দীর্ঘ সময় গবেষণা করেছেন। তার মতে এটি বিলুপ্ত প্রায় একটি প্রজাতি। ফলগুলোর রং সাদাটে বলেই হয়ত এর নাম হয়েছে সাদা পাকুড়। সাদা পাকুড়ের বৈজ্ঞানিক নাম ‘ফিকাস ভাইরেন্স’। বট বা পাকুড়ের মতো সাদা পাকুড় গাছ বিশাল হয় না, মাঝারি আকারের বৃক্ষ। গাছ ১০০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে, তবে আমাদের দেশে সাধারণত এত বড় সাদা পাকুড় গাছ চোখে পড়ে না।

শীতকাল এলে সব পাতা ঝরে ঝাঁকড়া ডালপালা নিয়ে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু বসন্ত এলেই আবার সেসব গাছ নতুন পাতার পোশাক পরতে শুরু করে। একে কেউ কেউ বলে ‘স্ট্রেঙ্গলার ট্রি’, যার অর্থ ‘গলা টিপে ধরা গাছ’।

এই গাছে ফল হলেও সে ফলের বীজ গজায় অন্য গাছের ওপর। আর যে গাছের ওপর এর চারা জন্মায়, সে গাছকে আশ্রয় করে চারা বড় হতে থাকে।

অন্য গাছের ওপর জন্মালেও সাদা পাকুড়েরও তো সাধ হয় মাটি ছুঁতে। তাই সে শিকড় মাটির দিকে নামাতে থাকে। শিকড় নামানোর সময়ই তার দুষ্টুমিটা শুরু হয়। শিকড়কে এমনভাবে ছাড়তে থাকে যে, সে আশ্রয়দাতা গাছকে একেবারে আষ্টেপৃষ্ঠে জালের মতো পেঁচিয়ে ধরে। একেবারে গলায় দড়ি দেওয়ার মতো করে। আর তাতে আশ্রয়দাতা গাছটি সেসব শিকড়ের বাঁধনে আটকা পড়ে। কয়েক বছর সেই যন্ত্রণা সহ্য করে আশ্রয়দাতা গাছটি বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করে। শেষে একদিন মরে যায়। ততদিনে সেই পাকুড় গাছ হয়ে যায় মহাবনস্পতি। সাদা পাকুড় আমাদের এই উপমহাদেশীয় একটি প্রজাতি।

গবেষণাকালে তিনি জেনেছেন ফেনী শহরের এই গাছটি একসময় একটি খেজুর গাছকে পেঁছিয়ে বড় হয়েছিল। পরে খেজুর গাছটি মারা যায়। বিলুপ্ত প্রায় প্রজাতির এই সাদা পাকুড়টি সংরক্ষণে সরকারি উদ্যোগেরও দাবি জানান এই কলেজ শিক্ষক।

এই বিষয়ে জানতে চাইলে সামাজিক বন বিভাগ ফেনীর বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন জানান, বন বিভাগের পক্ষ থেকে তারা বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন। এই জেলায় সংরক্ষণের মতো এখন পর্যন্ত কোনো স্মারক বৃক্ষের সন্ধান মিলেনি। স্থানীয়রা উদ্যোগ নিলে এই গাছটিকে বন বিভাগ ‘স্মারক বৃক্ষ’ হিসেবে ঘোষণা করে সংরক্ষণ করতে পারেন বলে তিনি জানান।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফেনী থেকে গ্রেপ্তার পাবনা যুবলীগ নেতা
পাবনা জেলা যুবলীগের সদস্য আকিবুল করিম লিটনকে ফেনী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর রাতে ফেনী শহরের ডাক্তারপাড়া এলাকার আব্দুর রহমান লেন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ফেনী থেকে গ্রেপ্তার পাবনা যুবলীগ নেতা
সাজেকে একপক্ষের অবরোধ প্রত্যাহার, কার্বারী অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান অনির্দিষ্টকালের সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা। একই সঙ্গে সংগঠনটির কমিটি বিলুপ্ত ঘোষণা করে সভাপতির পদ থেকেও পদত্যাগ করেছেন তিনি। তবে আরেকটি সংগঠন সাজেক গণঅধিকার রক্ষা কমিটির তরফ থেকে এই বিষয়ে কিছু জানানো হয়নি। তাই অবরোধ প্রত্যাহার নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
সাজেকে একপক্ষের অবরোধ প্রত্যাহার, কার্বারী অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত
বাকেরগঞ্জে মন্দিরের ছাদ থেকে পড়ে সাউন্ডকর্মীর মৃত্যু
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের কালিগঞ্জ বাজারে সর্বজনীন শ্রী শ্রী কালীমাতা মন্দিরের ছাদ থেকে পড়ে সালেক মৃধা (নাম) এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বাকেরগঞ্জে মন্দিরের ছাদ থেকে পড়ে সাউন্ডকর্মীর মৃত্যু
মায়ের জন্য পাগলপ্রাণ আনসার কমান্ডার করিম
বিদেশ মিশনে আকাঙ্ক্ষা, বাড়তি আয় ও নানা সুযোগ-সুবিধা—সবকিছুর চেয়ে তার কাছে বড় অসুস্থ বৃদ্ধ মায়ের সেবা। তাই মাকে একা রেখে বিদেশে যেতে চাননি হবিগঞ্জের মাধবপুরের ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার মো. আব্দুল করিম।
মায়ের জন্য পাগলপ্রাণ আনসার কমান্ডার করিম
বাংলোয় বসেই অফিসের দাপ্তরিক করছেন ইউএনও
চিকিৎসকের পরামর্শে বিশ্রামে থাকলেও থেমে নেই চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম এর দাপ্তরিক কাজ। উপজেলা কার্যালয়ে যেতে না পারায় নিজের বাংলোয় বসেই সরকারি দায়িত্ব পালন করছেন তিনি।
বাংলোয় বসেই অফিসের দাপ্তরিক করছেন ইউএনও
আরও পড়ুন
ফেনী থেকে গ্রেপ্তার পাবনা যুবলীগ নেতা
অন্যের ঘরে আলো জ্বালানো সেই মুমিনের ঘরেই নেমে এলো অন্ধকার
দখলদারদের কবলে ফেনীর রাজাঝির দিঘি, পাড়জুড়ে ৫০০ অবৈধ দোকান
ডাব চুরি করতে গিয়ে গাছেই সাড়ে ৩ ঘণ্টা যুবক, নামাতে পারেনি ফায়ার সার্ভিসও