ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

এনসিপি নেত্রী নুসরাতের বাড়িতে কীভাবে আগুন দেওয়া হল, ধরা পড়ল সিসি ক্যামেরায়

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০২:২৫ পিএম
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরিবারের অভিযোগ, দুর্বৃত্তরা চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনার সিসিটিভি ফুটেজও রয়েছে বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ডাংমড়কা এলাকার বাগুয়ান গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে বাড়ির টিনশেডের আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে গেছে। এ সময় দুটি ছাগলের মৃত্যু হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে ফায়ার সার্ভিস।

পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত টিনশেড ঘরগুলোর পাশেই রয়েছে তিনতলা একটি ভবন। ওই ভবনের তৃতীয় তলায় বসবাস করেন এমপি নুসরাতের পরিবারের সদস্যরা। তবে আগুন মূল ভবনে ছড়িয়ে পড়েনি।

নুসরাত তাবাসসুমের ছোট ভাই ইসতিয়াক বলেন, ‘আপু এখন কথা বলতে পারবেন না। আমাদের বাড়িতে চারটি পেট্রোল বোমা মারা হয়েছে। সিসিটিভি ফুটেজে এর প্রমাণ রয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্ত করা যাচ্ছে না।’

স্থানীয় সূত্রে জানা যায়, টিনশেড ঘরগুলোতে আগুন লাগার পর দ্রুত তা ছড়িয়ে পড়ে। আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে নেভানোর চেষ্টা করেন। পরে রাত ১২টা ২৫ মিনিটের দিকে খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, ‘চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে দেখি আগুন জ্বলছে। পরে আমরা নিজেরাই আগুন নেভানোর জন্য যথাসাধ্য চেষ্টা করি।’

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার শফিকুল ইসলাম বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা জানতে তদন্ত চলছে।

এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১টা ২ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতি।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’

এদিকে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, আগুন লাগা ঘরটি গরু রাখার ঘর। প্রতিবেশীরাই আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। ঘরে থাকা গরুগুলো নিরাপদে বের করে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তবে আগুনের ঘটনায় পরিবারের অভিযোগের বিষয়ে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা ও জড়িতদের শনাক্ত করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্কুলব্যাগে ইয়াবার ‘বড় চালান’ নিচ্ছিলেন উত্তরবঙ্গে, পথেই ধরা পাপ্পু 
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ৫টা থেকে ৬টার মধ্যে সদরের টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
স্কুলব্যাগে ইয়াবার ‘বড় চালান’ নিচ্ছিলেন উত্তরবঙ্গে, পথেই ধরা পাপ্পু 
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, দুই মাদরাসাছাত্র নিহত
পঞ্চগড়ে প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই মাদরাসাছাত্র নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে একজন।
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, দুই মাদরাসাছাত্র নিহত
এনসিপি নেতার কোচিং সেন্টারের অর্ধকোটি টাকা নারী পুলিশের অ্যাকাউন্টে
রাজশাহীতে একটি কোচিং সেন্টারের ব্যাংক হিসাব ব্যবহার করে পুলিশের এক নারী সার্জেন্টের ব্যক্তিগত ব্যাংক হিসাবে এক দিনেই ৪৯ লাখ টাকা স্থানান্তরের তথ্য পাওয়া গেছে। ২০২২ সালের ৩০ আগস্ট এক্সিম ব্যাংকের মাধ্যমে এ লেনদেন হয়।
এনসিপি নেতার কোচিং সেন্টারের অর্ধকোটি টাকা নারী পুলিশের অ্যাকাউন্টে
বগুড়ায় অস্ত্রসহ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা ধরা
বগুড়ায় গভীর রাতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে কেক কাটার সময় কাউসার নামের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে যুবদলের নেতাকর্মীরা।
বগুড়ায় অস্ত্রসহ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা ধরা
সোনারগাঁয় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮
​নারায়ণগঞ্জের সোনারগাঁয় থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও বৈষম্যবিরোধী মামলার আসামি এবং মাদকসেবীসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোনারগাঁয় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮
আরও পড়ুন
নুসরাত আপনি একা নন, আমরা আপনার সঙ্গে আছি: তাসনিম জারা
এমপি নুসরাতের বাড়িতে নিষিদ্ধ দলের পেট্রোল বোমা হামলা
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
শপথ নিতে সংসদে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম