ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

এনসিপি নেতার কোচিং সেন্টারের অর্ধকোটি টাকা নারী পুলিশের অ্যাকাউন্টে

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০২:১৪ পিএম
ছবি: সংগৃহীত

রাজশাহীতে একটি কোচিং সেন্টারের ব্যাংক হিসাব ব্যবহার করে পুলিশের এক নারী সার্জেন্টের ব্যক্তিগত ব্যাংক হিসাবে এক দিনেই ৪৯ লাখ টাকা স্থানান্তরের তথ্য পাওয়া গেছে। ২০২২ সালের ৩০ আগস্ট এক্সিম ব্যাংকের মাধ্যমে এ লেনদেন হয়। নিউরন নার্সিং কোচিং সেন্টারের হিসাবে নগদ ৫০ লাখ টাকা জমার পর মাত্র এক লাখ টাকা রেখে বাকি অর্থ সার্জেন্ট সাবিহা আক্তারের ব্যক্তিগত হিসাবে পাঠানো হয়।

ব্যাংক নথি অনুযায়ী, ওই দিন নিউরন নার্সিং কোচিং সেন্টারের ব্যাংক হিসাবে ৫০ লাখ টাকা নগদ জমা করা হয়। পরে একই হিসাব থেকে সার্জেন্ট সাবিহা আক্তারের ব্যক্তিগত ব্যাংক হিসাবে ৪৯ লাখ টাকা স্থানান্তর করা হয়। তবে বিপুল পরিমাণ এই অর্থের প্রকৃত উৎস এবং লেনদেনের উদ্দেশ্য নিয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

নিউরন নার্সিং কোচিং সেন্টারের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটির সাবেক আহ্বায়ক। তবে সংশ্লিষ্ট লেনদেনের সময় তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে সার্জেন্ট সাবিহা আক্তার লেনদেনের উৎস ও উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি। তার ব্যক্তিগত হিসাবে কোচিং সেন্টারের মাধ্যমে এত বিপুল পরিমাণ টাকা স্থানান্তরের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমার অ্যাকাউন্টে ৫০ লাখ কেন, এক কোটি-দুই কোটি টাকাও ঢুকতে পারে।’

অর্থের উৎস সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘যিনি টাকা দিয়েছেন, তাকেই এ বিষয়ে জিজ্ঞেস করুন। আমি সাংবাদিকদের কাছে জবাবদিহি করতে বাধ্য নই।’

সোমবার (৯ নভেম্বর) দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ট্রাফিক অফিসে ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) আনোয়ার হোসেনের কক্ষে তার উপস্থিতিতে এসব কথা বলেন সার্জেন্ট সাবিহা।

এর পরদিন মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে নগরের লক্ষ্মীপুর ঝাউতলা মোড়ে সাইফুল ইসলামের সঙ্গে দেখা করতে যান তিনি। সেখানে একটি ডেন্টাল কেয়ারের সামনে দুজনকে মুখোমুখি বসে কথা বলতে দেখা যায়। ওই সময় সার্জেন্ট সাবিহা পুলিশের ইউনিফর্ম পরা ছিলেন।

অন্যদিকে, অর্থ স্থানান্তরের বিষয়ে জানতে চাইলে কোচিং সেন্টারের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম প্রথমে কোনো তথ্য দিতে চাননি। পরে তিনি জানান, সার্জেন্ট সাবিহা অন্য একজনের কাছ থেকে টাকা নিয়েছিলেন। তবে ওই ব্যক্তি সরাসরি সাবিহার কাছে টাকা দিতে চাননি। এ কারণে তিনি নগদ টাকা সাইফুলের কাছে দেন। পরে সাইফুল নিজের প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে সেই টাকা জমা করে সার্জেন্ট সাবিহার হিসাবে স্থানান্তর করেন।

সাইফুল ইসলাম বলেন, ‘এখন উপকার করতে গিয়ে আমিই বিপদে।’

তার বক্তব্য অনুযায়ী, এই লেনদেনে তৃতীয় একজন ব্যক্তি জড়িত ছিলেন। তবে ওই ব্যক্তির পরিচয়, অর্থের প্রকৃত উৎস এবং সার্জেন্ট সাবিহাকে টাকা দেওয়ার কারণ সম্পর্কে কোনো তথ্য দেননি তিনি। একই সঙ্গে সরাসরি অর্থ গ্রহণ না করে একটি কোচিং সেন্টারের ব্যাংক হিসাব ব্যবহার করে টাকা স্থানান্তরের প্রয়োজনীয়তাও স্পষ্ট হয়নি।

বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) রাজশাহী জেলার সভাপতি আহমেদ সফিউদ্দিন। তিনি বলেন, ‘ট্রাফিক বিভাগে দুর্নীতি হয়, এটা সবার জানা কথা। ওপর মহল থেকে নিচের মহল সবাই কোনো না কোনোভাবে সুবিধাভোগী হয়। কাজেই আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ লেনদেন থাকলে তার তদন্ত হওয়া প্রয়োজন।’

এ বিষয়ে আরএমপির মুখপাত্র ও গোয়েন্দা শাখার (ডিবি) উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, কোনো প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব থেকে সার্জেন্ট সাবিহার ব্যক্তিগত হিসাবে টাকা এলে সেটি তার ব্যক্তিগত বিষয়। ট্রাফিক বিভাগের প্রধান বিষয়টি জানেন কি না, তা তার জানা নেই।

তিনি আরও বলেন, ‘আমাদের কাছে কোনো অভিযোগ না এলে আমরা কারও ব্যক্তিগত ব্যাংক হিসাবের লেনদেন নিয়ে তদন্ত করি না।’

একটি প্রতিষ্ঠানের হিসাবে নগদ ৫০ লাখ টাকা জমা হওয়ার পরপরই সেখান থেকে ৪৯ লাখ টাকা একজন পুলিশ সদস্যের ব্যক্তিগত হিসাবে স্থানান্তর, অর্থের উৎস নিয়ে সংশ্লিষ্টদের অস্পষ্ট বক্তব্য এবং তৃতীয় ব্যক্তির সম্পৃক্ততার দাবি সব মিলিয়ে পুরো লেনদেনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টদের বক্তব্য ও ব্যাংক নথির ভিত্তিতে এ বিষয়ে যথাযথ তদন্তের দাবি উঠেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এনসিপি নেত্রী নুসরাতের বাড়িতে কীভাবে আগুন দেওয়া হল, ধরা পড়ল সিসি ক্যামেরায়
কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরিবারের অভিযোগ, দুর্বৃত্তরা চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
এনসিপি নেত্রী নুসরাতের বাড়িতে কীভাবে আগুন দেওয়া হল, ধরা পড়ল সিসি ক্যামেরায়
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, দুই মাদরাসাছাত্র নিহত
পঞ্চগড়ে প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই মাদরাসাছাত্র নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে একজন।
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, দুই মাদরাসাছাত্র নিহত
বগুড়ায় অস্ত্রসহ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা ধরা
বগুড়ায় গভীর রাতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে কেক কাটার সময় কাউসার নামের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে যুবদলের নেতাকর্মীরা।
বগুড়ায় অস্ত্রসহ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা ধরা
সোনারগাঁয় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮
​নারায়ণগঞ্জের সোনারগাঁয় থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও বৈষম্যবিরোধী মামলার আসামি এবং মাদকসেবীসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোনারগাঁয় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮
নিখোঁজের ৬ দিন পর মিলল শ্রমিকদল নেতার মাটিচাপা দেওয়া মরদেহ
নোয়াখালীর চাটখিলে নিখোঁজের ছয়দিন পর শ্বশুরবাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে মাটিচাপা অবস্থায় মোহাম্মদ রাসেল (২৭) নামে এক শ্রমিকদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিখোঁজের ৬ দিন পর মিলল শ্রমিকদল নেতার মাটিচাপা দেওয়া মরদেহ
আরও পড়ুন
নুসরাতের পাশে থাকার ঘোষণা ছাত্রদল নেতা আবিদুলের
স্বেচ্ছাসেবী সংগঠন আরজেপির বিজ্ঞান ম্যাগাজিন ‘ভারটেক্সের’ এর মোড়ক উন্মোচন
এমপি নুসরাতের বাড়িতে নিষিদ্ধ দলের পেট্রোল বোমা হামলা
‘তোর মা-বোন আছে?’ বলেই নিষিদ্ধ শ্রমিক লীগ নেতাকে চড়-থাপ্পড় এনসিপি নেত্রীর