ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

‘সাংবাদিকদের বেঁধে পেটাব, এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহ পৌর নায়েবের হুমকি

স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ), আরটিভি নিউজ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পিএম
আবুল কালাম : ছবি আরটিভি

‘সাংবাদিকদের বেঁধে পেটাব, এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’—এমন হুমকিমূলক বক্তব্যের অভিযোগ উঠেছে ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েব আবুল কালামের বিরুদ্ধে। জমির খারিজসংক্রান্ত সাধারণ তথ্য জানতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার, গালিগালাজ, আটকে রাখার চেষ্টা এবং শারীরিকভাবে হেনস্তার হুমকি দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিকেরা। ঘটনার ভিডিওতে নায়েবের এমন হুমকিমূলক বক্তব্য শোনা গেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ২টার দিকে আজকের পত্রিকার মাল্টিমিডিয়া সাংবাদিক অনিক খান তার বাবার জমির খারিজসংক্রান্ত তথ্য জানতে সদর পৌর ভূমি অফিসে যান। সেখানে নায়েব আবুল কালামকে চায়ের আড্ডায় ব্যস্ত দেখতে পান তিনি। দীর্ঘক্ষণ অপেক্ষার পর তিনটার দিকে নায়েব অফিস থেকে বের হয়ে চলে যাওয়ার সময় অনিক খান তাকে ডেকে প্রয়োজনীয় তথ্য জানতে চান। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন নায়েব।

অভিযোগ অনুযায়ী, এ সময় অফিসের কর্মচারীদের ডেকে অনিক খানকে ভেতরে রেখে মূল ফটক বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন আবুল কালাম। তার সঙ্গে থাকা নাগরিক টিভির মাল্টিমিডিয়া রিপোর্টার ফরহাদ, কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার আলাদিন সানি ও সাংবাদিক ফরিদুজ্জামান শান্ত এর প্রতিবাদ করলে তাদের উদ্দেশে ‘মাস্তানি করতে আইছস’ বলে মন্তব্য করেন তিনি।

এ সময় সাংবাদিকদের বেঁধে পেটানো এবং একেবারে জেলে ঢুকিয়ে দেওয়ার হুমকিও দেন নায়েব। ঘটনার ভিডিওতে তাকে এ ধরনের হুমকিমূলক বক্তব্য দিতে শোনা যায় বলে সাংবাদিকেরা জানিয়েছেন। সরকারি দপ্তরে তথ্য চাইতে গিয়ে একজন দায়িত্বশীল কর্মকর্তার এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

জমির খারিজের তথ্য জানতে চাইলে নায়েব আবুল কালাম বলেন, এখানে কোনো মার্ডার হয়নি, কিসের তথ্য দেব? এখানে কি কোনো মার্ডার হয়েছে? তথ্য চাইলে ডিসি অফিসে আবেদন করে আসবেন।

অনিক খান বলেন, নতুন জরিপের কাজে তার বাবার জমির খারিজসংক্রান্ত তথ্য প্রয়োজন। সাধারণ ভূমিসেবা ও জমির তথ্য পেতেও যদি তথ্য অধিকার আইনে আবেদন করতে হয়, তাহলে সাধারণ মানুষ কীভাবে সহজে সরকারি সেবা পাবেন?

এটাই প্রথম ঘটনা নয়। এর আগেও একই নায়েবের বিরুদ্ধে সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিকভাবে হেনস্তার অভিযোগ উঠেছে।

এশিয়ান টেলিভিশনের ময়মনসিংহ জেলা প্রতিনিধি মো. আবুল মনসুর অভিযোগ করেন, কয়েক দিন আগে আহমেদ ঘুষ লেনদেনসংক্রান্ত অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবুল কালাম তার মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলেন এবং তাকে শারীরিকভাবে হেনস্তা করেন।

এ বিষয়ে নায়েব আবুল কালাম বলেন, সাংবাদিকদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে। প্রথমে তাদের চিনতে পারিনি।

ঘটনার প্রতিকার চাইতে সাংবাদিকেরা ময়মনসিংহ সদর উপজেলা ভূমি সহকারী কমিশনার মো. জাকারিয়া হোসেনের কার্যালয়ে যান। অভিযোগ রয়েছে, এ সময় তিনি অভিযুক্ত নায়েবকে সঙ্গে নিয়ে কার্যালয়ে তালা লাগিয়ে সেখান থেকে চলে যান।

সাংবাদিকদের হেনস্তার বিষয়ে জানতে চাইলে জাকারিয়া হোসেন বলেন, শুনেছি বহিরাগতদের সঙ্গে নায়েবের কথা-কাটাকাটি হয়েছে। সেখানে সাংবাদিক ছিলেন কি না, তা আমার জানা নেই।

সাংবাদিকদের সঙ্গে এমন আচরণের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আপনারা নিজেরাই মীমাংসা করে ফেলেন। এখানে আমাকে অযথা জড়াবেন না।

সরকারি ভূমি অফিসে সেবা নিতে গিয়ে নাগরিকদের হয়রানি এবং তথ্য চাইতে গিয়ে সাংবাদিকদের হুমকির এমন অভিযোগে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, ভিডিওতে থাকা বক্তব্য যাচাই এবং অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ ঘটনায় জেলা প্রশাসক মো.সাইফুর রহমানের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মুসলিম বন্ধুর শেষ বিদায়, অপলক দৃষ্টিতে তাকিয়ে হিন্দু বাল্যবন্ধু
ধর্ম আলাদা, কিন্তু বন্ধুত্বের বন্ধন ছিল অটুট। জীবনের শেষ বিদায়েও বন্ধুকে একনজর দেখতে ছুটে এলেন হিন্দু বাল্যবন্ধু সুরেশ। মুসলিম বন্ধু আব্দুল হাকিম ডাকুয়ার জানাজা চলছিল নিচে, আর ব্রিজের ওপর নীরবে দাঁড়িয়ে অপলক তাকিয়ে ছিলেন তিনি। ভিন্ন ধর্মের দুই বন্ধুর এমন মানবিক সম্পর্কের দৃশ্য ছুঁয়ে গেছে স্থানীয়দের হৃদয়। বরিশালের উজিরপুর উপজেলার হস্তিশুন্ড গ্রামের এই ঘটনা ঘটেছে।  বার্ধক্যজনিত কারণে কৃষক হাকিম ডাকুয়ার (৭০) মৃত্যু হলে খবর পেয়ে ছুটে আসেন দীর্ঘদিনের বাল্যবন্ধু বীর মুক্তিযোদ্ধা সুরেশ (৭০)। বন্ধুর জানাজার স্থানে উপস্থিত হলেও ধর্মীয় রীতির প্রতি শ্রদ্ধা রেখে ব্রিজের ওপর এক পাশে নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। অপলক দৃষ্টিতে বন্ধুর শেষ বিদায় দেখছিলেন সুরেশ। বীর মুক্তিযোদ্ধা সুরেশ বলেন, আমরা ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি। একই সঙ্গে খেলাধুলা করেছি। কত স্মৃতি আমাদের! ধর্ম আলাদা হলেও আমাদের বন্ধুত্বের মধ্যে কখনো কোনো ভেদাভেদ ছিল না।  তিনি বলেন, সুখে-দুঃখে সব সময় একে অপরের পাশে ছিলাম। আজ আমার সেই বাল্যবন্ধু আর নেই। ওর মৃত্যুর খবর শুনেই ছুটে এসেছি। জানি, সে আর ফিরে আসবে না। তবুও শেষবারের মতো বন্ধুকে একনজর দেখতে চেয়েছি। আরটিভি/এসআর
মুসলিম বন্ধুর শেষ বিদায়, অপলক দৃষ্টিতে তাকিয়ে হিন্দু বাল্যবন্ধু
বিরিয়ানির দোকানে ঢুকে ম্যানেজারকে হুমকি, ‘ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’
নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেনের বিরুদ্ধে একটি বিরিয়ানির দোকানে ঢুকে ম্যানেজারকে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে।
বিরিয়ানির দোকানে ঢুকে ম্যানেজারকে হুমকি, ‘ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, ৩ কিশোর নিহত
নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন কিশোর নিহত হয়েছে। 
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, ৩ কিশোর নিহত
গাজীপুরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
ন্যূনতম মজুরী বৃদ্ধির দাবিতে শ্রমিকরা কারখানায় উপস্থিত থেকেও কাজে যোগদান হতে বিরত থাকা এবং কারখানায় ভাংচুর করার অভিযোগে গাজীপুরে দুটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে শ্রমিকরা কারখানায় গেলে প্রধান ফটকে কর্তৃপক্ষের দেওয়া নোটিশ দেখতে পান। বন্ধ ঘোষণা করা দুটি পোশাক কারখানা হলো— কোনাবাড়ী এলাকায় এম এম নীট ওয়্যার লিমিটেড এবং মামুন নীট ওয়্যার লিমিটেড। ওই দুটি পোশাক কারখানা কর্তৃপক্ষ বৃহস্পতিবার থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ টানিয়ে দেয়। এম এম নিটওয়্যার লিমিটেডের সহ-ব্যবস্থাপক স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়েছে, ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গেল ১০ নভেম্বর মধ্যাহ্ন বিরতির পর থেকে শ্রমিক কাজে যোগদান হতে বিরত থাকে। বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা কোনো যৌক্তিক কারণ ছাড়া কারখানায় উপস্থিত থেকেও কাজ করা থেকে বিরত থাকে। পরে শ্রমিকরা কারখানা বিভিন্ন ফ্লোরের শ্রমিকদের নামিয়ে উশৃঙ্খলভাবে কারখানাতে ভাঙচুর করে কারখানা ত্যাগ করে। একই ধারাবাহিকতায় বুধবার (১১ নভেম্বর) সকাল থেকে অন্যায়ভাবে কর্মবিরতি শুরু করে এবং কারখানার অভ্যন্তরে উশৃঙ্খলভাবে ভয়ভীতি প্রদর্শন, মারামারি ও অরাজক পরিস্থিতি সৃষ্টি করে। শ্রমিকদের এমন আচরণ বেআইনি ধর্মঘটের শামিল। এমতাবস্থায় কারখানার কর্তৃপক্ষ বাধ্য হয়ে কারখানার সম্পত্তি ও জানমাল রক্ষার স্বার্থে আজ থেকে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারা মোতাবেক কারখানার কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। নোটিশে আরও উল্লেখ করা হয়, পরবর্তী সময় অনুকূল পরিবেশ সৃষ্টি হলে কারখানার কার্যক্রম চালু করার তারিখ নোটিশের মাধ্যমে জানানো হবে। গাজীপুর শিল্প অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। আরটিভি/এসআর  
গাজীপুরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সুযোগে শিশুর মুখ চেপে বাঁশবাগানে নিয়ে যান খগেশ্বর, অতঃপর...
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে খগেশ্বর রায় (৪৮) নামে এক প্রতিবেশী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সুযোগে শিশুর মুখ চেপে বাঁশবাগানে নিয়ে যান খগেশ্বর, অতঃপর...
আরও পড়ুন
ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা চলছে, সম্ভাব্য স্থান ত্রিশাল: বিমানমন্ত্রী
বের করে দিলেন শ্বশুরবাড়ির স্বজনরা, দুই সন্তান নিয়ে দিশেহারা স্বামীহারা নাদিরা
মুন্সীগঞ্জে সাংবাদিকদের ২ ঘণ্টা অপেক্ষা করিয়ে ফিরিয়ে দিলেন ডিসি
শেখ হাসিনার পতন ও সাংবাদিক রাজুকে নিয়ে রাশেদ খাঁনের পোস্ট