
মাদারীপুরের কালকিনি উপজেলায় বিদ্যুৎ উপকেন্দ্র ও ৩৩ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (১৪ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (১৩ নভেম্বর) কালকিনি বিদ্যুৎ বিভাগের (ডিজিএম) কার্যালয় থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কালকিনি বিদ্যুৎ উপকেন্দ্র ও ৩৩ কেভি লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে নির্ধারিত সময়ে কালকিনি উপজেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
এতে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কালকিনি বিদ্যুৎ কর্তৃপক্ষ।
রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে নির্ধারিত সময়ের পর পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে আশা করা হচ্ছে।
আরটিভি/ এসকেডি



