ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

বর্ষায় নৌকা, হেমন্তে ভাঙা রাস্তা—দুই মৌসুমেই দুর্ভোগে সুনামগঞ্জের মানুষ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পিএম
ছবি: আরটিভি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রতনশ্রী গ্রাম। উপজেলা সদর বাজারের একেবারে পাশেই গ্রামটির অবস্থান। মাঝখানে শুধু বৌলাই নদী। অথচ নদীর দুই পাড়ের যোগাযোগব্যবস্থায় যেন আকাশ পাতাল পার্থক্য। বর্ষায় নৌকা ছাড়া চলাচলের উপায় নেই, আর হেমন্তে নদীর পানি শুকিয়ে গেলেও ভাঙাচোরা ও কাদামাটির রাস্তায় পায়ে হেঁটে চলাই দায়। ফলে বছরের দুই মৌসুমেই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামের কয়েক হাজার মানুষকে।

একসময় এই গ্রাম থেকেই উপজেলার নেতৃত্ব দিয়েছেন অনেকে। কিন্তু সময়ের পরিবর্তনে আধুনিক যোগাযোগব্যবস্থার উন্নয়ন হলেও রতনশ্রী গ্রামের মানুষের ভাগ্যে জোটেনি চলাচলের উপযোগী একটি রাস্তা। উপজেলা সদর বাজারের পাশে থেকেও যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে গ্রামটি এখন অনেকটাই অবহেলিত।

স্থানীয় সূত্রে জানা যায়, তাহিরপুর সদর ইউনিয়নের বৌলাই নদীর এক পাড়ে উপজেলা সদর বাজার, অন্য পাড়ে রতনশ্রী গ্রাম। নদীর উত্তর পাশে থানাসংলগ্ন ব্রিজ থেকে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শাহাগঞ্জ গ্রামের দিকে প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে গ্রামটির বিস্তৃতি। গ্রামের অধিকাংশ মানুষের জীবিকা পর্যটকদের নৌকা চালানো, হাওরে মাছ শিকার ও কৃষিকাজের ওপর নির্ভরশীল।

সরেজমিনে দেখা যায়, গ্রামের উত্তর পাশে বিস্তীর্ণ মাটিয়ান হাওরে ইতোমধ্যে বোরো ধানের চাষাবাদ শুরু হয়েছে। অথচ গ্রামের মানুষের যাতায়াতের জন্য পুরো এলাকায় নেই কোনো পাকা রাস্তা। বিশেষ করে সদর বাজারসংলগ্ন বৌলাই নদীর উত্তর তীর থেকে গ্রামের দিকে প্রায় এক কিলোমিটার রাস্তার অবস্থা অত্যন্ত নাজুক। নদীভাঙনে রাস্তার বিভিন্ন অংশ বিলীন হয়ে গেছে। কোথাও কোথাও ভাঙন এতটাই ভয়াবহ যে স্বাভাবিকভাবে চলাচল করাও কঠিন। নদীর পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে রাস্তার ভাঙাচোরা অংশ আরও স্পষ্ট হয়ে ওঠে। ফলে ওই পথে কোনো যানবাহন চলাচল করতে পারে না।

গ্রামটির প্রায় ৫০০ থেকে ৬০০ পরিবারের মানুষ প্রতিদিন এই পথ ব্যবহার করেন। বাজারে যাওয়া, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত, অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়া কিংবা কৃষিকাজের সরঞ্জাম পরিবহন সব ক্ষেত্রেই তাদের পড়তে হয় চরম ভোগান্তিতে। বর্ষায় ঝড় বৃষ্টি উপেক্ষা করে নৌকায় বৌলাই নদী পার হতে হয়। অন্যদিকে হেমন্তে নৌকার পরিবর্তে ভাঙাচোরা রাস্তা হয়ে ওঠে তাদের দুর্ভোগের কারণ।

রতনশ্রী গ্রামের ৫০ বছর বয়সী বাসিন্দা সজিবুর রহমান বলেন, জন্মের পর থেকেই দেখে আসছি, বর্ষায় নৌকায় আর হেমন্তে পায়ে হেঁটে গোদারার নৌকায় নদী পার হয়ে বাজার, হাসপাতাল কিংবা স্কুলে যেতে হয়। উপজেলার অনেক জায়গায় যাতায়াতের সুবিধা হয়েছে, কিন্তু সদর ইউনিয়নের এই গ্রামের কোনো উন্নতি হয়নি। প্রতি বছর নদীভাঙনে পায়ে হেঁটে চলাচলের রাস্তাটিও বিলীন হয়ে যাচ্ছে।

গ্রামের ২২ বছর বয়সী যুবক সানার হোসেন বলেন, জরুরি প্রয়োজনে কোনো রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে হলে প্রথমে নৌকায় নদী পার হতে হয়। বর্ষায় ঝড় বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ায় নৌকায় পারাপার ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। আবার হেমন্তে ভাঙা রাস্তার কারণে যানবাহন গ্রামে প্রবেশ করতে পারে না। কখনো ঝুঁকি নিয়ে অটোরিকশা বা অন্যান্য যানবাহন চলাচল করলেও রাস্তার ভাঙা অংশে দুর্ঘটনার শিকার হতে হয়। এমনকি যানবাহনসহ নদীতে পড়ে আহত হওয়ার ঘটনাও ঘটেছে।

গ্রামের কৃষক মহিবুর রহমান বলেন, এখন কৃষিকাজের সময়। কিন্তু কৃষি সরঞ্জাম, ঠেলাগাড়ি ও ট্রাক্টর মেশিন এই রাস্তা দিয়ে নেওয়া যায় না। এতে কৃষিকাজ করা কঠিন হয়ে পড়ে। এসব জিনিসপত্র পরিবহন করতে গিয়ে অনেক সময় দুর্ঘটনার শিকার হতে হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, উপজেলা সদর বাজারের এত কাছে থেকেও বছরের পর বছর ধরে যোগাযোগের এমন দুরবস্থা তাদের জন্য অত্যন্ত কষ্টের। নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা রাস্তা নির্মাণ ও সংস্কারের আশ্বাস দিলেও বাস্তবে স্থায়ী কোনো সমাধান হয়নি। বিশেষ করে নদীভাঙন রোধ করে টেকসই রাস্তা নির্মাণ না করলে এই দুর্ভোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়।

এ বিষয়ে তাহিরপুর উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, আমরা এই গ্রামকে হাওরের ঢেউ ও নদীভাঙন থেকে রক্ষা করতে গ্রাম প্রতিরক্ষার ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তাবনা পাঠিয়েছি। আশা করছি, এটি অনুমোদন হলে প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে রাস্তা ও গ্রামটিকে রক্ষা করা সম্ভব হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী জানান, আমি এখানে নতুন। এখনো রতনশ্রী গ্রামে যাওয়া হয়নি। এ বিষয়ে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে জেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব।

আরটিভি/ এসকেডি


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চাঁদপুরে জেলেদের ৫ টন চাল আত্মসাতের অভিযোগ, দুদকে প্রতিবেদন পাঠানোর নির্দেশ
চাঁদপুরে জেলেদের জন্য বরাদ্দ করা ৫ টন সরকারি চাল আত্মসাৎ ও কালো বাজারে বিক্রির অভিযোগে দায়ের করা প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 
চাঁদপুরে জেলেদের ৫ টন চাল আত্মসাতের অভিযোগ, দুদকে প্রতিবেদন পাঠানোর নির্দেশ
গাজীপুরে নিজ ঘরে থেকে পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার
গাজীপুরের কালিয়াকৈরে নিজ বাড়ির একটি কক্ষ থেকে রবিউল আল মন্ডল (৪০) নামে এক পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গাজীপুরে নিজ ঘরে থেকে পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার
কুমিল্লাবাসীকে বড় সুখবর দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
ঢাকাসহ দেশের অন্যান্য বিকেএসপিগুলোকে আরও স্বয়ংসম্পূর্ণ করার পাশাপাশি খুব শীঘ্রই কুমিল্লায় একটি বিকেএসপি প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।  শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে বরুরা উপজেলার কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ‘এ কে এম আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথির বক্তব্যে কুমিল্লার ক্রীড়া উন্নয়নে নতুন এই আশাবাদ ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সৌহার্দ্য ও পারিবারিক বন্ধন সুদৃঢ় করে। এর মাধ্যমে একটি সুস্থ, মেধাবী ও সুশৃঙ্খল প্রজন্ম গড়ে তোলা সম্ভব। তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রেখে সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি জানান, দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ এবং উপজেলা পর্যায়ে স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে এবং খুব দ্রুতই বরুড়া উপজেলা স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, খেলাধুলা শুধু বছরের নির্দিষ্ট কোনো সময়ে সীমাবদ্ধ না রেখে বছরব্যাপী ফুটবল, ক্রিকেট, ভলিবল ও টেবিল টেনিসসহ বিভিন্ন ডিসিপ্লিনের খেলা অব্যাহত রাখা হবে।  জাতীয় পর্যায় থেকে শুরু করে স্কুল ও কলেজ পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের ওপর গুরুত্বারোপ করে তিনি উল্লেখ করেন যে, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সমৃদ্ধশালী ও মানবিক বাংলাদেশ গড়াই তাঁদের মূল লক্ষ্য। দল-মত নির্বিশেষে ‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনা ধারণ করে একটি সুশৃঙ্খল জাতি গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। তার বক্তব্যে তিনি বলেন, কুমিল্লার প্রতিটি উপজেলা থেকে দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে, যা অত্যন্ত আনন্দের ও উৎসাহব্যঞ্জক।  এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করে তিনি জানান, কুমিল্লার প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার পাশাপাশি বিদ্যমান খেলার মাঠগুলোর উন্নয়ন ও আধুনিকায়ন করা হবে, যাতে নতুন প্রজন্ম খেলাধুলার উপযুক্ত পরিবেশ পায়। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী, সংসদ সদস্য মো. জসিম উদ্দিন, সংসদ সদস্য আতিকুল ইসলাম শাওন, বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি এবং বরুড়া উপজেলা বিএনপি সভাপতি কায়সার আলম সেলিম উপস্থিত ছিলেন। আরটিভি/এসআর
কুমিল্লাবাসীকে বড় সুখবর দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
যে অঞ্চলে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না শনিবার
মাদারীপুরের কালকিনি উপজেলায় বিদ্যুৎ উপকেন্দ্র ও ৩৩ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (১৪ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
যে অঞ্চলে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না শনিবার
দুই চিতাবাঘের দেখা মিলল ঠাকুরগাঁও সীমান্তে, আতঙ্কে স্থানীয়রা
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তের ওপারে দুটি বাঘের দেখা মিলেছে। সীমান্তের কাছাকাছি এলাকায় প্রাণী দুটির অবাধ বিচরণে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
দুই চিতাবাঘের দেখা মিলল ঠাকুরগাঁও সীমান্তে, আতঙ্কে স্থানীয়রা
আরও পড়ুন
সন্ত্রাসী বিরোধী মামলায় নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার
তাহিরপুরে বাড়ছে হামের সংক্রমণ, উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু
সুনামগঞ্জে দুই দিনব্যাপী রাধারমণ উৎসব, ১১ বছর ধরে উপেক্ষিত জগন্নাথপুরের রাধারমণ স্মৃতি কমপ্লেক্স
সুনামগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত