ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

গাজীপুরে নিজ ঘরে থেকে পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পিএম
ছবি: আরটিভি

গাজীপুরের কালিয়াকৈরে নিজ বাড়ির একটি কক্ষ থেকে রবিউল আল মন্ডল (৪০) নামে এক পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার পূর্বচান্দরা পাকার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রবিউল আল মন্ডল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সিংহডাঙ্গা গ্রামের রাজ্জাক মন্ডলের ছেলে। তিনি কালিয়াকৈরের পূর্বচান্দরা এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৪ বছর আগে পাশের গ্রামের শিলা বেগম (৩৪) নামে এক নারীর সঙ্গে পারিবারিকভাবে রবিউলের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্ত্রীকে নিয়ে ওই এলাকায় বাড়ি কিনে বসবাস করছিলেন তিনি। তাদের সংসারে কোনো সন্তান না থাকায় প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত।

শুক্রবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে রবিউল তার স্ত্রীকে মারধর করেন। পরে আত্মরক্ষার্থে ওই নারী পাশের একটি বাড়িতে আশ্রয় নেন।

এদিকে, বিকেল পাঁচটার দিকে ঘরটি বন্ধ দেখতে পেয়ে পাশের কক্ষের এক ভাড়াটিয়া রবিউলের খোঁজ নিতে গিয়ে ঘরের ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে আড়ার সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় রবিউলের মরদেহ উদ্ধার করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এক পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরটিভি/ এসকেডি


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চাঁদপুরে ডিসি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
চাঁদপুরের ৭টি উপজেলা নিয়ে শুরু হয়েছে ২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।  উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন শাহরাস্তি উপজেলা ক্রীড়া সংস্থা ও মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থা। 
চাঁদপুরে ডিসি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
চাঁদপুরে জেলেদের ৫ টন চাল আত্মসাতের অভিযোগ, দুদকে প্রতিবেদন পাঠানোর নির্দেশ
চাঁদপুরে জেলেদের জন্য বরাদ্দ করা ৫ টন সরকারি চাল আত্মসাৎ ও কালো বাজারে বিক্রির অভিযোগে দায়ের করা প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 
চাঁদপুরে জেলেদের ৫ টন চাল আত্মসাতের অভিযোগ, দুদকে প্রতিবেদন পাঠানোর নির্দেশ
বর্ষায় নৌকা, হেমন্তে ভাঙা রাস্তা—দুই মৌসুমেই দুর্ভোগে সুনামগঞ্জের মানুষ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রতনশ্রী গ্রাম। উপজেলা সদর বাজারের একেবারে পাশেই গ্রামটির অবস্থান। মাঝখানে শুধু বৌলাই নদী। অথচ নদীর দুই পাড়ের যোগাযোগব্যবস্থায় যেন আকাশ পাতাল পার্থক্য। বর্ষায় নৌকা ছাড়া চলাচলের উপায় নেই, আর হেমন্তে নদীর পানি শুকিয়ে গেলেও ভাঙাচোরা ও কাদামাটির রাস্তায় পায়ে হেঁটে চলাই দায়। ফলে বছরের দুই মৌসুমেই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামের কয়েক হাজার মানুষকে।
বর্ষায় নৌকা, হেমন্তে ভাঙা রাস্তা—দুই মৌসুমেই দুর্ভোগে সুনামগঞ্জের মানুষ
কুমিল্লাবাসীকে বড় সুখবর দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
ঢাকাসহ দেশের অন্যান্য বিকেএসপিগুলোকে আরও স্বয়ংসম্পূর্ণ করার পাশাপাশি খুব শীঘ্রই কুমিল্লায় একটি বিকেএসপি প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।  শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে বরুরা উপজেলার কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ‘এ কে এম আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথির বক্তব্যে কুমিল্লার ক্রীড়া উন্নয়নে নতুন এই আশাবাদ ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সৌহার্দ্য ও পারিবারিক বন্ধন সুদৃঢ় করে। এর মাধ্যমে একটি সুস্থ, মেধাবী ও সুশৃঙ্খল প্রজন্ম গড়ে তোলা সম্ভব। তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রেখে সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি জানান, দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ এবং উপজেলা পর্যায়ে স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে এবং খুব দ্রুতই বরুড়া উপজেলা স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, খেলাধুলা শুধু বছরের নির্দিষ্ট কোনো সময়ে সীমাবদ্ধ না রেখে বছরব্যাপী ফুটবল, ক্রিকেট, ভলিবল ও টেবিল টেনিসসহ বিভিন্ন ডিসিপ্লিনের খেলা অব্যাহত রাখা হবে।  জাতীয় পর্যায় থেকে শুরু করে স্কুল ও কলেজ পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের ওপর গুরুত্বারোপ করে তিনি উল্লেখ করেন যে, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সমৃদ্ধশালী ও মানবিক বাংলাদেশ গড়াই তাঁদের মূল লক্ষ্য। দল-মত নির্বিশেষে ‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনা ধারণ করে একটি সুশৃঙ্খল জাতি গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। তার বক্তব্যে তিনি বলেন, কুমিল্লার প্রতিটি উপজেলা থেকে দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে, যা অত্যন্ত আনন্দের ও উৎসাহব্যঞ্জক।  এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করে তিনি জানান, কুমিল্লার প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার পাশাপাশি বিদ্যমান খেলার মাঠগুলোর উন্নয়ন ও আধুনিকায়ন করা হবে, যাতে নতুন প্রজন্ম খেলাধুলার উপযুক্ত পরিবেশ পায়। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী, সংসদ সদস্য মো. জসিম উদ্দিন, সংসদ সদস্য আতিকুল ইসলাম শাওন, বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি এবং বরুড়া উপজেলা বিএনপি সভাপতি কায়সার আলম সেলিম উপস্থিত ছিলেন। আরটিভি/এসআর
কুমিল্লাবাসীকে বড় সুখবর দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
যে অঞ্চলে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না শনিবার
মাদারীপুরের কালকিনি উপজেলায় বিদ্যুৎ উপকেন্দ্র ও ৩৩ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (১৪ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
যে অঞ্চলে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না শনিবার
আরও পড়ুন
৬টি জেব্রার বিনিময়ে তিনটি বাঘ পেল সাফারি পার্ক
ঢাকা-চট্টগ্রাম রুটে রেল চলাচল বন্ধ
ট্রান্সফরমার চুরি করতে গিয়ে খুঁটিতে দেড় ঘণ্টা আটকে যুবক, অতঃপর...
গাজীপুরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা