ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে ডিসি ফুটবল টুর্নামেন্ট শুরু

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পিএম
ছবি: আরটিভি

চাঁদপুরের ৭টি উপজেলা নিয়ে শুরু হয়েছে ২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন শাহরাস্তি উপজেলা ক্রীড়া সংস্থা ও মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থা।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন ।

উদ্বোধনী ম্যাচে মতলব দক্ষিণ উপজেলা ২-১ গোলে জিতে শাহরাস্তি উপজেলাকে পরাজিত করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমাদের দেশে ফুটবল খেলাটা অনেক দূর পিছিয়ে গেছে। আমাদের খেলাধুলার পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। দর্শক না থাকলে খেলা জমে না। দর্শকদের যদি নিয়ে আসতে পারেন তাহলে এ খেলাটা জমে উঠবে। একই সাথে মাদকের বিস্তার অনেক কমে যাবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল সিদ্দিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবির, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. এ কে এম সলিম উল্যা সেলিম।

সাংবাদিক ও আবৃত্তিকার এম আর ইসলাম বাবুর পরিচালনায় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জসিম উদ্দিন খান বাবুল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইসলাম, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমান হোসেন গাজী, বর্তমান আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী, সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ আরও অনেকে।

এছাড়াও ২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থা, মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা, ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা, কচুয়া উপজেলা ক্রীড়া সংস্থা ও হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা।

আরটিভি/ এসকেডি


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নারায়ণগঞ্জে গরম পানি দিয়ে ঝলসে দেওয়া সেই কিশোরীর মৃত্যু
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধের জেরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়া ১৩ বছর বয়সী আফরিন আক্তারের মৃত্যু হয়েছে।
নারায়ণগঞ্জে গরম পানি দিয়ে ঝলসে দেওয়া সেই কিশোরীর মৃত্যু
এক ইলিশ বিক্রি হলো সাড়ে ৮ হাজার টাকায়
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে জেলে নবী হোসেনের জালে ধরা পড়েছে দুই কেজি ৩০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ। মাছটি কুয়াকাটা পৌর মেয়র বাজারে নিলামে বিক্রি হয়েছে আট হাজার ৫১০ টাকায়।
এক ইলিশ বিক্রি হলো সাড়ে ৮ হাজার টাকায়
চাঁদপুরে জেলেদের ৫ টন চাল আত্মসাতের অভিযোগ, দুদকে প্রতিবেদন পাঠানোর নির্দেশ
চাঁদপুরে জেলেদের জন্য বরাদ্দ করা ৫ টন সরকারি চাল আত্মসাৎ ও কালো বাজারে বিক্রির অভিযোগে দায়ের করা প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 
চাঁদপুরে জেলেদের ৫ টন চাল আত্মসাতের অভিযোগ, দুদকে প্রতিবেদন পাঠানোর নির্দেশ
বর্ষায় নৌকা, হেমন্তে ভাঙা রাস্তা—দুই মৌসুমেই দুর্ভোগে সুনামগঞ্জের মানুষ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রতনশ্রী গ্রাম। উপজেলা সদর বাজারের একেবারে পাশেই গ্রামটির অবস্থান। মাঝখানে শুধু বৌলাই নদী। অথচ নদীর দুই পাড়ের যোগাযোগব্যবস্থায় যেন আকাশ পাতাল পার্থক্য। বর্ষায় নৌকা ছাড়া চলাচলের উপায় নেই, আর হেমন্তে নদীর পানি শুকিয়ে গেলেও ভাঙাচোরা ও কাদামাটির রাস্তায় পায়ে হেঁটে চলাই দায়। ফলে বছরের দুই মৌসুমেই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামের কয়েক হাজার মানুষকে।
বর্ষায় নৌকা, হেমন্তে ভাঙা রাস্তা—দুই মৌসুমেই দুর্ভোগে সুনামগঞ্জের মানুষ
গাজীপুরে নিজ ঘরে থেকে পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার
গাজীপুরের কালিয়াকৈরে নিজ বাড়ির একটি কক্ষ থেকে রবিউল আল মন্ডল (৪০) নামে এক পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গাজীপুরে নিজ ঘরে থেকে পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার
আরও পড়ুন
চাঁদপুরে জেলেদের ৫ টন চাল আত্মসাতের অভিযোগ, দুদকে প্রতিবেদন পাঠানোর নির্দেশ
আরটিভিতে সংবাদ প্রকাশের পর সড়ক দুর্ঘটনায় আহত প্রদীপ সরকারের পাশে এনসিপি নেতারা
ফেরি-বাল্কহেড সংঘর্ষে প্রাণ গেল শিশুর
চাঁদপুরে ফুটবল খেলাকে কেন্দ্র দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১