ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৫

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পিএম

দিনাজপুরের হিলিতে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মোশারফ হোসেনসহ ছাত্রলীগ ও যুবলীগের ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার গভীর রাত থেকে শনিবার (১৪ নভেম্বর) ভোর পর্যন্ত হিলি ও পাঁচবিবি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে তাদেরকে আদালতে পাঠায় পুলিশ।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশাহ আলম বলেন, গত পরশু রাতে হিলির দক্ষিন বাসুদেবপুর এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা মোশারফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানায় নিয়ে আসার সময় কৌশলে থানার গেট থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে পুলিশ সদস্যরা তার পিছু নিলেও, গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

পরবর্তীতে গতকাল বিকেলে জয়পুরহাটের পাঁচবিবি এলাকা থেকে তাকে ফের গ্রেপ্তার করা হয়। এছাড়াও তিন জনকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হয়েছে, জানান ওসি।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিবির বাজারে নৌবন্দর স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে গোমতী পরিদর্শনে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
কুমিল্লার বিবির বাজারে নৌবন্দর স্থাপন এবং গোমতী নদীপথ সচল করার সম্ভাব্যতা যাচাইয়ে নদীর গতিপথ পরিদর্শন করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম।
বিবির বাজারে নৌবন্দর স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে গোমতী পরিদর্শনে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
খাদ্যনিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: খাদ্যমন্ত্রী
কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সরকারি খাদ্যভাণ্ডার সমৃদ্ধ করে খাদ্যনিরাপত্তা জোরদারে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
খাদ্যনিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: খাদ্যমন্ত্রী
তৃতীয় শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানি, মাদরাসাশিক্ষককে বেদম পিটুনি
নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯) শ্লীলতাহানির অভিযোগে সাইফুল ইসলাম নামে এক মাদ্রাসা শিক্ষককে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করেছে।
তৃতীয় শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানি, মাদরাসাশিক্ষককে বেদম পিটুনি
জামালপুর সীমান্তে সিসিটিভি ও সার্চলাইট স্থাপন
জামালপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে ৩৫ বিজিবির আওতাধীন গুরুত্বপূর্ণ বিভিন্ন সীমান্তে ক্লোজ সার্কিট (সিসিটিভি) ও সার্চলাইট স্থাপন করা হয়েছে।
জামালপুর সীমান্তে সিসিটিভি ও সার্চলাইট স্থাপন
মোহনপুরের ৫০ কৃষক পেলেন এয়ারফ্লো মেশিন
রাজশাহীর মোহনপুরে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৫০ জন কৃষকের মাঝে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ারফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।
মোহনপুরের ৫০ কৃষক পেলেন এয়ারফ্লো মেশিন
আরও পড়ুন
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ওমর ছানি‌ গ্রেপ্তার
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৪৭৮ জন ধরা, শীর্ষে মিরপুর
পাইকগাছায় ৬০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
১৪৫ বোতল ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার