ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

বিবির বাজারে নৌবন্দর স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে গোমতী পরিদর্শনে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০৭:০১ পিএম
ছবি: আরটিভি

কুমিল্লার বিবির বাজারে নৌবন্দর স্থাপন এবং গোমতী নদীপথ সচল করার সম্ভাব্যতা যাচাইয়ে নদীর গতিপথ পরিদর্শন করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম।

শনিবার (১৪ নভেম্বর) দাউদকান্দি উপজেলার গোমতী নদীর শেষ প্রান্ত থেকে শুরু করে ভারত থেকে বাংলাদেশে প্রবেশমুখ বিবির বাজার পর্যন্ত নদীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তিনি।

পরিদর্শন শেষে কুমিল্লা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী ও বিআইডব্লিউটিএ চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম।

এ সময় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, ২০২০ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে দুই দেশের স্বার্থ বিবেচনায় নিয়েই এ প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে পরবর্তী সময়ে নদীর ওপর থাকা বিভিন্ন অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়ায়। এসব অবকাঠামো অপসারণ বা সংস্কারে প্রকল্পের সমপরিমাণ অর্থ ব্যয় হতে পারে। এ কারণে প্রকল্পটির কাজ থেমে যায়।

তিনি বলেন, প্রকল্পটি স্থগিত আছে, বন্ধ হয়নি। আমি আপনাদের প্রতিনিধি হিসেবে এই সুযোগটি কাজে লাগাতে চাই। আমাদের বিমানবন্দর বন্ধ, রেলবন্দর চালু হচ্ছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক রাজধানীর সঙ্গে যোগাযোগের একমাত্র পথ। কিন্তু সড়কের বর্তমান পরিস্থিতিতে যোগাযোগব্যবস্থা আরও কার্যকর করতে সময় লাগবে।

বিকল্প সড়কের প্রস্তাব থাকলেও তা বাস্তবায়নে সময় প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, দ্রুত যোগাযোগব্যবস্থার উন্নয়নে নৌপথ সচল করাই হতে পারে সবচেয়ে কার্যকর বিকল্প। সরকারও এ বিষয়ে আগ্রহী। তবে এ ক্ষেত্রে নদীর ওপর থাকা অবকাঠামো সংস্কার একটি বড় চ্যালেঞ্জ।

বিআইডব্লিউটিএ চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম বলেন, গোমতী নদীর স্বাভাবিক ঢাল অন্যান্য নদীর তুলনায় অনেক বেশি। ফলে নদীর পানি দ্রুত মেঘনায় চলে যায়। অন্যান্য নদীর মতো গোমতীতেও পানির প্রবাহ ধরে রাখতে হলে নদী আরও গভীর করে খনন করতে হবে।

তিনি বলেন, ওই পাশে যে বাঁধ রয়েছে, সেটি থেকেও সব সময় পানি ছাড়া হয় না। তাই নৌপথ সচল করার বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে সব বিষয় বিবেচনায় নিতে হবে।

গোমতী নদীর ওপর থাকা ৩০টি সেতুর উচ্চতা নিয়েও নতুন করে ভাবতে হবে বলে জানান তিনি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিভিন্ন দপ্তরের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান বিআইডব্লিউটিএ চেয়ারম্যান।

উল্লেখ্য, ২০২০ সালের মে মাসে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত নৌপরিবহন প্রটোকল চুক্তির (PIWTT) দ্বিতীয় সংযোজনীতে গোমতী নদীপথটি অন্তর্ভুক্ত করা হয়। তবে নদীর নাব্যতা সংকটসহ বিভিন্ন জটিলতায় এখনো প্রকল্পটি বাস্তবায়িত হয়নি।

সম্প্রতি কুমিল্লার বিবির বাজারে নৌবন্দর স্থাপন এবং গোমতী নদীপথ সচল করার উদ্যোগ নেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তার উদ্যোগের পরিপ্রেক্ষিতেই সম্ভাব্যতা যাচাই ও নদীর বর্তমান অবস্থা দেখতে পরিদর্শনে যান বিআইডব্লিউটিএ চেয়ারম্যান।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৫
দিনাজপুরের হিলিতে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মোশারফ হোসেনসহ ছাত্রলীগ ও যুবলীগের ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৫
খাদ্যনিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: খাদ্যমন্ত্রী
কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সরকারি খাদ্যভাণ্ডার সমৃদ্ধ করে খাদ্যনিরাপত্তা জোরদারে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
খাদ্যনিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: খাদ্যমন্ত্রী
তৃতীয় শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানি, মাদরাসাশিক্ষককে বেদম পিটুনি
নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯) শ্লীলতাহানির অভিযোগে সাইফুল ইসলাম নামে এক মাদ্রাসা শিক্ষককে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করেছে।
তৃতীয় শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানি, মাদরাসাশিক্ষককে বেদম পিটুনি
জামালপুর সীমান্তে সিসিটিভি ও সার্চলাইট স্থাপন
জামালপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে ৩৫ বিজিবির আওতাধীন গুরুত্বপূর্ণ বিভিন্ন সীমান্তে ক্লোজ সার্কিট (সিসিটিভি) ও সার্চলাইট স্থাপন করা হয়েছে।
জামালপুর সীমান্তে সিসিটিভি ও সার্চলাইট স্থাপন
মোহনপুরের ৫০ কৃষক পেলেন এয়ারফ্লো মেশিন
রাজশাহীর মোহনপুরে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৫০ জন কৃষকের মাঝে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ারফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।
মোহনপুরের ৫০ কৃষক পেলেন এয়ারফ্লো মেশিন
আরও পড়ুন
‘আরটিভি জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন ২০২৭’-এর কুমিল্লা অডিশন সম্পন্ন
কুমিল্লার প্রত্যন্ত গ্রামে ৩০০ মানুষ পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা
কুমিল্লাবাসীকে বড় সুখবর দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
দুই দিনে কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার