ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

গোপালগঞ্জে বাইসাইকেলচালকের মৃত্যুর জেরে বাসে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পিএম
ছবি: আরটিভি

ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় বাসের ধাক্কায় মহিবুল মোল্লা (৪৫) নামে এক বাইসাইকেলচালক নিহত হয়েছে। এ সময় আরও ৩ পথচারী মারাত্মক আহত হন। এ ঘটনার জেরে স্থানীয় বিক্ষুব্ধ জনতা খুলনাগামী “ফাল্গুনী পরিবহনের” ওই এসি বাসটিতে আগুন ধরিয়ে
দেয়।

নিহত বাইসাইকেলচালক সদর উপজেলার গোয়ালা চন্দ্রদিঘলিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ফাল্গুনী পরিবহনের একটি এসি বাসের ধাক্কায় বাইসাইকে চালক ঘটনাস্থলেই নিহত হন এবং মারাত্মক আহত হন তিন পথচারী।

তার আরও জানান, নিহত মহিবুল চন্দ্রদিঘলিয়া হাট থেকে কেনাকাটা করে বাড়ি ফিরছিলেন। এ সময় তাকে বাসটি ধাক্কা দেয়। এরই জেরে ঢাকা থেকে ছেড়ে ফাল্গুনী পরিবহনের ওই বাসে এলাকার বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজন নিহত হয়েছেন। বিক্ষুব্ধ জনতার ধরিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা।

এদিকে এ ঘটনায় প্রায় দেড় ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মসজিদে বালতি ভরে মলমূত্র ফেলে পালালেন কয়েকজন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে একটি জামে মসজিদের দরজা-জানালা, দেয়াল ও মেঝেতে মলমূত্র ছিটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় মুসল্লিদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
মসজিদে বালতি ভরে মলমূত্র ফেলে পালালেন কয়েকজন
টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুই অফিসে ভাঙচুর-অগ্নিসংযোগ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুই অফিসে ভাঙচুর-অগ্নিসংযোগ
৪ বছরের শিশুকে ধর্ষণ করে পালালেন রাহুল, দাদা-দাদি আটক
বগুড়ার নারুলী এলাকায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ২২ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত রাহুলের দাদা ও দাদিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন।
৪ বছরের শিশুকে ধর্ষণ করে পালালেন রাহুল, দাদা-দাদি আটক
পিবিআইয়ের সহযোগিতায় ৮ মাস পর নিখোঁজ বাবাকে ফিরে পেলেন ছেলে
শেরপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহায়তায় প্রায় আট মাস পর নিখোঁজ বাবাকে ফিরে পেয়েছেন এক ছেলে।
পিবিআইয়ের সহযোগিতায় ৮ মাস পর নিখোঁজ বাবাকে ফিরে পেলেন ছেলে
ঢাকায় চুরি করা ৩০ লাখ টাকার স্বর্ণালংকার ভোলায় বিক্রির চেষ্টা, গাড়িচালক গ্রেপ্তার
ঢাকার মোহাম্মদপুর লালমাটিয়া এলাকার এক বাসা থেকে চুরি করা প্রায় ৩০ লাখ টাকার স্বর্ণালংকার ভোলায় বিক্রি করার সময় ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে আব্দুল আলী (৩৯) নামে এক গাড়িচালক। 
ঢাকায় চুরি করা ৩০ লাখ টাকার স্বর্ণালংকার ভোলায় বিক্রির চেষ্টা, গাড়িচালক গ্রেপ্তার
আরও পড়ুন
টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুই অফিসে ভাঙচুর-অগ্নিসংযোগ
ছেলের জানাজা শেষ হতে না হতেই মারা গেলেন মা
গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে ২ হাজার ২২৪ জনের বিরুদ্ধে মামলা
গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক