ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

ধামরাইয়ে বসতবাড়িতে ঢুকে হামলা, নারীসহ আহত ৫

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১১:০৫ পিএম
ছবি: আরটিভি

ঢাকার ধামরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে এক পরিবারের বসতবাড়িতে ঢুকে হামলার অভিযোগ উঠেছে। এতে নারীসহ পরিবারের পাঁচ সদস্য আহত হয়েছেন।

এ ঘটনায় ভুক্তভোগী মো. বাবুল হোসেন পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা তিন-চারজনের বিরুদ্ধে ধামরাই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার উপ-পরিদর্শক (এস আই) এস এম এনামুল হক।

এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের সাইদপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন- সাইদপাড়া এলাকার নুর ইসলাম (২৮), নাজমুল হোসেন (৩০), নাজিমুদ্দিন (৬০), খোকন (৪২) ও হাবিজুদ্দিন (৪৮)।

অভিযোগ সূত্রে জানা গেছে, বাবুল হোসেনের সঙ্গে প্রতিপক্ষের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় অভিযুক্ত খোকনের বাড়িতে একটি সালিশ বসে। হট্টগোলের কারণে সালিসটি পণ্ড হয়ে গেলে বাবুল হোসেন বাড়িতে ফিরে যান। এর জের ধরে রাত সাড়ে ৯টার দিকে খোকনের নির্দেশে অভিযুক্ত ব্যক্তিরা দেশীয় অস্ত্র নিয়ে বাবুল হোসেনের বাড়িতে ঢুকে হামলা চালান।

হামলায় বাবুল হোসেন, তার স্ত্রী আমেনা বেগম (৫৫) এবং তিন মেয়ে ফাতেমা (৩০), তাহমিনা (২৮) ও মৌসুমী (২৪) আহত হন। এর মধ্যে লোহার রডের আঘাতে মৌসুমীর মাথা ফেটে যায় এবং বাঁশের লাঠির আঘাতে আমেনা বেগমের ডান হাতের আঙুল ভেঙে যায়। হামলার সময় ওই পরিবারের নারীদের শ্লীলতাহানি এবং একজনের গলা থেকে আট আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবার জানায়, চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান। পরে আহত ব্যক্তিদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে গুরুতর আহত মৌসুমীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ভুক্তভোগী বাবুল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন আমাদের হুমকি দিয়ে আসছিল। সালিশ পণ্ড হওয়ার পর রাতে বাড়ি ফেরার পথে তারা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের সবাইকে এলোপাতাড়ি মারধর করে।

তার বড় মেয়ে ফাতেমা বলেন, হামলাকারীরা আমাদের মারধরের পাশাপাশি পরনের কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করেছে এবং আমার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছে। রডের আঘাতে আমার ছোট বোন মৌসুমীর মাথা ফেটে গেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

এসআই এস এম এনামুল হক বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফেনী সীমান্তে বিপুল ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ
ফেনী ও চট্টগ্রামের সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ফেনী সীমান্তে বিপুল ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ
শেরপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শেরপুর সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
শেরপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
বকেয়া ভিক্ষা পরিশোধ করুন, নইলে ফকির থাকব না: ভিক্ষুকের মাইকিং
‘২০২৬ সালের যাঁরা ভিক্ষা বকেয়া রেখেছেন, তারা দ্রুত পরিশোধ করুন। অন্যথায় ফকির থেকে বিচ্ছিন্ন করা হবে।’ এমন ব্যতিক্রমী ও রসিকতাপূর্ণ ঘোষণা দিয়ে মাইকিং করে ভিক্ষা করছেন এক দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি।  তার অভিনব এই ভিক্ষা চাওয়ার পদ্ধতি গাজীপুর মহানগরীর পূবাইল বাজারে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে পূবাইল বাজারে এই চিত্র দেখা যায়। মোশাররফ হোসেন হাওলাদার নামে এক দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি এক হাতে লাঠি ও অন্য হাতে শব্দবর্ধক মাইক নিয়ে বাজারের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ভিক্ষা করছেন। মাইকে ব্যবসায়ী ও পথচারীদের উদ্দেশে তিনি ঘোষণা দেন, এতদ্বারা পূবাইল বাজারের ব্যবসায়ীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৬ সালের যাঁরা ভিক্ষা বকেয়া রেখেছেন, তারা দ্রুত পরিশোধ করুন। অতিসত্বর বিল পরিশোধ না করলে সবাইকে ফকির থেকে বিচ্ছিন্ন করা হবে। মানুষ মারা গেলেও ফকির-মিসকিন পাওয়া যাবে না। শুধু তাই নয়, ভিক্ষা গ্রহণের সময়সীমা ও সর্বনিম্ন পরিমাণও নির্ধারণ করে দেন তিনি। মাইকে ঘোষণা করেন, ‘আজকের ভিক্ষা গ্রহণের শেষ সময় দুপুর ১২টা ৩৫ মিনিট পর্যন্ত। এরপর আর ভিক্ষা গ্রহণযোগ্য হবে না। বর্তমানে সর্বনিম্ন ভিক্ষার পরিমাণ পাঁচ টাকা নির্ধারণ করা হয়েছে।’  তার এমন ব্যতিক্রমী ঘোষণায় বাজারজুড়ে হাস্যরসের সৃষ্টি হয়। অনেক ব্যবসায়ী ও পথচারী থেমে তাঁর কথা শোনেন। কেউ কেউ মুঠোফোনে ছবি ও ভিডিও ধারণ করেন। আবার অনেকে তার রসিকতাপূর্ণ বক্তব্য শুনে ভিক্ষাও দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মোশাররফ হোসেন শুধু মাইকিং করেই মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন না, টাকা হাতে নিয়ে স্পর্শ ও গন্ধের মাধ্যমেও নোটের মূল্য শনাক্ত করতে পারেন বলে দাবি করেন তিনি। স্থানীয়দের মতে, জীবিকার প্রয়োজনে ভিক্ষা সংগ্রহের এমন অভিনব কৌশল পূবাইল বাজারে নতুন আলোচনার জন্ম দিয়েছে। দৃষ্টিপ্রতিবন্ধী মোশাররফ হোসেন হাওলাদারের রসিকতাপূর্ণ ঘোষণা ও ব্যতিক্রমী উপস্থাপনা ইতোমধ্যে স্থানীয়দের নজর কেড়েছে। আরটিভি/এসআর
বকেয়া ভিক্ষা পরিশোধ করুন, নইলে ফকির থাকব না: ভিক্ষুকের মাইকিং
মসজিদে বালতি ভরে মলমূত্র ফেলে পালালেন কয়েকজন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে একটি জামে মসজিদের দরজা-জানালা, দেয়াল ও মেঝেতে মলমূত্র ছিটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় মুসল্লিদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
মসজিদে বালতি ভরে মলমূত্র ফেলে পালালেন কয়েকজন
টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুই অফিসে ভাঙচুর-অগ্নিসংযোগ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুই অফিসে ভাঙচুর-অগ্নিসংযোগ
আরও পড়ুন
বাহরাইনে মার্কিন রাডারে ইরানের হামলার দাবি
ওয়াশিংটনে বন্দুকধারীর গুলিতে নিহত ১, আহত ৪
বোমা হামলার ঘটনায় ইতোমধ্যে অনেকে গ্রেপ্তার হয়েছেন: আইনমন্ত্রী
অর্থসংকটে বন্ধ হচ্ছে স্কুল-হাসপাতাল, দুর্বিষহ ফিলিস্তিনি শরণার্থীদের জীবন