ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

বাহরাইনে মার্কিন রাডারে ইরানের হামলার দাবি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০১:১২ পিএম
বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা। ছবি: সংগৃহীত

বাহরাইনে যুক্তরাষ্ট্রের আগাম সতর্কতামূলক রাডার স্থাপনায় হামলার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী। দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার জবাবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।

শুক্রবার (১৩ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে এ দাবি করা হয়। এতে বলা হয়েছে, ইরানের আকাশসীমায় উসকানিমূলক তৎপরতা বন্ধ না হলে আরও কঠোর জবাব দেওয়া হবে।

ইরানের ফার্স সংবাদ সংস্থার দাবি, দেশটির মহাকাশ বাহিনী বাহরাইনের ওই রাডার স্থাপনায় হামলা চালিয়ে তা ধ্বংস করেছে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা বাহরাইন সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, বাহরাইনের রাজধানী মানামায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর প্রথম দিকেও ওই ঘাঁটিতে হামলা হয়েছিল।


সূত্র: আল জাজিরা

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অর্থসংকটে বন্ধ হচ্ছে স্কুল-হাসপাতাল, দুর্বিষহ ফিলিস্তিনি শরণার্থীদের জীবন
জাতিসংঘের সহায়তা তহবিলে কাটছাঁট এবং ইসরায়েলের হামলার কারণে লেবাননে বসবাসরত ফিলিস্তিনি শরণার্থীদের জীবন ক্রমেই কঠিন হয়ে উঠছে।
অর্থসংকটে বন্ধ হচ্ছে স্কুল-হাসপাতাল, দুর্বিষহ ফিলিস্তিনি শরণার্থীদের জীবন
ক্ষমতা বাঁচাতে ইরান আতঙ্ককে রাজনৈতিক হাতিয়ার বানাচ্ছেন নেতানিয়াহু!
ইসরায়েলে ক্ষমতা ধরে রাখতে ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধ বাধানোর চেষ্টা করছেন দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ক্ষমতা বাঁচাতে ইরান আতঙ্ককে রাজনৈতিক হাতিয়ার বানাচ্ছেন নেতানিয়াহু!
ইরানে ফের হামলা, গভীর রাতে দফায় দফায় বিস্ফোরণ
এবার দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে হামলার খবর পাওয়া গেছে। গভীর রাতে দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠেছে হরমুজ প্রণালির কাছে অবস্থিত হরমোজগান প্রদেশের এই শহরটি।
ইরানে ফের হামলা, গভীর রাতে দফায় দফায় বিস্ফোরণ
আরব আমিরাতে ২৩ গাড়ির সংঘর্ষে নিহত অন্তত ১৪ জন
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শহরে ১৮টি যানবাহন ও পাঁচটি ট্রাকের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। 
আরব আমিরাতে ২৩ গাড়ির সংঘর্ষে নিহত অন্তত ১৪ জন
মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, সব মার্কিন ঘাঁটি গুড়িয়ে দেওয়া হবে: ইরান
ওয়াশিংটন যদি ইরানের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ শুরু করে, তবে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপ পর্যন্ত বিস্তৃত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে বলে সতর্ক করেছে তেহরান। 
মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, সব মার্কিন ঘাঁটি গুড়িয়ে দেওয়া হবে: ইরান
আরও পড়ুন
মানসিক ভারসাম্যহীন হয়ে বাহরাইনের রাস্তায় ঘুরছিলেন লিলুফা বেগম, অতঃপর...
বাহরাইনে বাংলাদেশ রাষ্ট্রদূতের সঙ্গে ফেন্সিং ফেডারেশনের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ
মানামা ডায়ালগে অংশ নিতে বাহরাইনে বাংলাদেশের সামরিক প্রতিনিধিদল
বাহরাইনের বাংলাদেশ দূতাবাসে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত