ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

ওয়াশিংটনে বন্দুকধারীর গুলিতে নিহত ১, আহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০১:০০ পিএম
ওয়াশিংটনে বন্দুক হামলার পর ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ব্যস্ত এলাকায় বন্দুকধারীর গুলিতে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। পরে পুলিশের সঙ্গে কয়েক ঘণ্টার অচলাবস্থার পর নিজের গুলিতেই আত্মহত্যা করেন হামলাকারী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, হামলাকারী ৫৫ বছর বয়সী ম্যাট ল্যামবার্ট। ভবনের ব্যবস্থাপক ৪৬ বছর বয়সী জেমস স্টুয়ার্টকে লক্ষ্য করে প্রথমে ভবনের ব্যায়ামাগারে গুলি চালান তিনি। পরে নিজের সপ্তম তলার বাসায় ফিরে বারান্দা থেকে গুলি ছুড়ে আরও চারজনকে আহত করেন। আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশের দাবি, নিজের বাসায় ছাঁচ ও স্যাঁতসেঁতে সমস্যা নিয়ে ভবনের মালিক সমিতির সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল ল্যামবার্টের। এ বিরোধের জেরেই হামলা হয়ে থাকতে পারে। পরে পুলিশের সঙ্গে আলোচনার একপর্যায়ে গুলির শব্দ শোনা যায়। এরপর পুলিশ বাসায় ঢুকে তাঁকে মৃত অবস্থায় পায়।

পুলিশ ওই বাসা থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও পেট্রল উদ্ধার করেছে। ঘটনার পর এলাকায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয় এবং বেশ কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়।

সূত্র: রয়টার্স

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিউইয়র্কে ভবন ধসে দুই শিশুসহ নিহত ৮, উদ্ধার অভিযান শেষ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে তিনতলা একটি আবাসিক ভবন ধসে দুই শিশুসহ আটজন নিহত হয়েছেন।
নিউইয়র্কে ভবন ধসে দুই শিশুসহ নিহত ৮, উদ্ধার অভিযান শেষ
ক্রেতাদের কাছ থেকে বেশি দাম নেওয়ায় ৬৩ মিলিয়ন ডলার জরিমানা
যুক্তরাষ্ট্রে পণ্যের গায়ে লেখা দামের চেয়ে বেশি অর্থ নেওয়ার অভিযোগে ৬৩ মিলিয়ন ডলারের সমঝোতায় পৌঁছেছে খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ফ্যামিলি ডলার।
ক্রেতাদের কাছ থেকে বেশি দাম নেওয়ায় ৬৩ মিলিয়ন ডলার জরিমানা
নতুন অর্থবছরের শুরুতেই যুক্তরাষ্ট্রের বাজেটে রেকর্ড
২০২৭ অর্থবছরের শুরুতেই বড় বাজেট ঘাটতিতে পড়েছে যুক্তরাষ্ট্র।
নতুন অর্থবছরের শুরুতেই যুক্তরাষ্ট্রের বাজেটে রেকর্ড
এআই খাতে ৭৪ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করবে স্পেসএক্স
এআই সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের টেক্সাস ও অ্যারিজোনায় দুটি বৃহৎ গণনাকেন্দ্র নির্মাণে ৭৪ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের পরিকল্পনা করেছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স।
এআই খাতে ৭৪ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করবে স্পেসএক্স
বাড়ি বিক্রির নতুন রেকর্ড, কর্মবাজারে স্বস্তি
যুক্তরাষ্ট্রে কর্মবাজারের স্থিতিশীলতা বজায় থাকলেও বাড়ি বিক্রিতে বড় ধস নেমেছে।
বাড়ি বিক্রির নতুন রেকর্ড, কর্মবাজারে স্বস্তি
আরও পড়ুন
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
সামরিক ঐতিহ্যে ২৫০ ফুটের বিজয় তোরণ নির্মাণের পরিকল্পনা ট্রাম্পের
ওয়াশিংটনে পুলিশের অভিযান ঘিরে গোলাগুলি, নিহত ৪
ওয়াশিংটন ডিসির গলফ মাঠের গাছ রক্ষায় আদালতের ফের নির্দেশ